ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএমপি কমিশনারের দক্ষিণ বিভাগ কার্যালয় বার্ষিক পরিদর্শন


বিএমপি কমিশনারের দক্ষিণ বিভাগ কার্যালয় বার্ষিক পরিদর্শন

কার্যক্রমের গতি বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দক্ষিণ বিভাগ কার্যালয়ে বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

মঙ্গলবার (২৫ আগস্ট) তার এই বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয় দক্ষিণ বিভাগ কার্যালয়ে।

আরও পড়ুন: কাউখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪, পুলিশের জিম্মায় গাড়ি

পরিদর্শনের সময় বিএমপি কমিশনার দক্ষিণ বিভাগের বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন এবং বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। একইসঙ্গে, বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার জন্য কর্মরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বার্ষিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, এবং বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আরও পড়ুন: পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবিতে ইয়ুথ ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


জবিতে ইয়ুথ ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের যৌথ আয়োজনে ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

‘দক্ষতা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং নেতৃত্ব’ এই তিনটি মূল স্তম্ভকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স রুমে এ সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, দক্ষতা, কণ্ঠস্বর ও নেতৃত্ব এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক।

শুধু মেধা থাকলেই সফলতা অর্জন সম্ভব নয়, নিজের মতামত ও বক্তব্য যথাযথভাবে প্রকাশ করার সক্ষমতাও থাকতে হবে। একই সঙ্গে নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নেতৃত্বের বিকাশের সূচনা শ্রেণিকক্ষ থেকেই হতে পারে।

তিনি বলেন, সমাজ ও দেশের সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। নেতৃত্ব শুধু রাজনীতির ক্ষেত্রে প্রয়োজন এমন নয়; কর্মক্ষেত্র, ব্যবসা-বাণিজ্য ও উদ্যোক্তা কার্যক্রমসহ প্রতিটি ক্ষেত্রেই নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

সামিটে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন। 

তিনি বলেন, বাংলাদেশের রয়েছে বিশাল জনসংখ্যা; একই সঙ্গে দেশে বেকারত্ব ও দক্ষতার ঘাটতিও রয়েছে। তরুণদের মধ্যে মতামত প্রকাশের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণের বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ এবং বিডিজবসের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ আলী ফিরোজ।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে সংলাপ, জ্ঞানচর্চা, আত্মপর্যালোচনা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের একটি অর্থবহ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণদের সম্ভাবনা, সৃজনশীলতা ও নেতৃত্বের সক্ষমতাকে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে যুবসমাজের ভূমিকা ও দায়িত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভার্জিনিয়ার বারাক ওবামা এলিমেন্টারি স্কুল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভার্জিনিয়ার বারাক ওবামা এলিমেন্টারি স্কুল

ভার্জিনিয়ার রিচমন্ডে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নামে থাক বারাক ওবামা এলিমেন্টারি স্কুলে মোল্ডের নতুন উপস্থিতি শনাক্ত হওয়ার পর স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ভবনটিতে ইঁদুরের উপস্থিতির খবরও পাওয়া গেছে। 

নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় এমন পরিস্থিতিতে স্কুলটির শিক্ষার্থীদের সাময়িকভাবে অন্য একটি স্কুলে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রিচমন্ড পাবলিক স্কুলস।

সোমবার, মঙ্গলবার (২৪ আগস্ট) শিক্ষক ও স্টাফরা শ্রেণিকক্ষ প্রস্তুত করতে স্কুল ভবনে প্রবেশের পর নতুন কয়েকটি জায়গায় মোল্ড দেখতে পান। এর মধ্যে বুলেটিন বোর্ডের কাগজের পেছনেও মোল্ড পাওয়া যায়। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবাইকে ভবন থেকে বের করে দেওয়া হয় এবং নতুন করে পরিষ্কার ও মোল্ড পরীক্ষা শুরু করা হয়।

রিচমন্ড পাবলিক স্কুলসের সুপারিনটেনডেন্ট জেসন কামরাস জানিয়েছেন, ভবনটি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত সেখানে শিক্ষার্থী বা স্টাফদের ফিরিয়ে নেওয়া হবে না। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে পরিষ্কার, অ্যান্টিমাইক্রোবিয়াল ট্রিটমেন্ট এবং প্রতিটি কক্ষের এয়ার কোয়ালিটি পরীক্ষা করা হবে।

এর আগে, স্কুলের এইচভিএসি সিস্টেমে সমস্যার পর ভবনের বেসমেন্ট ও কিছু আসবাবপত্রে মোল্ড শনাক্ত হয়েছিল। পরবর্তী এয়ার কোয়ালিটি পরীক্ষায়ও কিছু এলাকায় মোল্ড স্পোরের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায়। পরিস্থিতি সামাল দিতে পেশাদার কন্ট্রাক্টর নিয়োগ করে এইচভিএসি ডাক্ট পরিষ্কার, এয়ার ফিল্টার পরিবর্তন এবং মোল্ড রিমিডিয়েশন শুরু করা হয়।

পাশাপাশি কয়েকটি কক্ষে ইঁদুর দেখা যাওয়ায় এক্সটারমিনেটরও নিয়োগ করা হয়।

স্কুল কর্তৃপক্ষের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, রিমিডিয়েশনের সময় একটি সাপ্লাই ক্লোজেটের সিলিংয়ের ওপরে লুকানো আর্দ্র পাইপকে মোল্ডের সম্ভাব্য প্রধান উৎস হিসেবে শনাক্ত করা হয়েছে। ওই জায়গা পরিষ্কার করার পর মোল্ডের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসে। তবে নতুন করে মোল্ড শনাক্ত হওয়ায় আবারও পুরো ভবনে পরীক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।

রিচমন্ড পাবলিক স্কুলস জানিয়েছে, বারাক ওবামা এলিমেন্টারি আপাতত এই সপ্তাহে চালু হবে না। শিক্ষার্থীদের জন্য ক্লার্ক স্প্রিংস এলিমেন্টারি স্কুলকে অস্থায়ী স্থান হিসেবে প্রস্তুত করার কাজ চলছে। তবে মূল স্কুল ভবনে শিক্ষার্থীরা কবে ফিরতে পারবে, তা নতুন পরীক্ষার ফল ও রিমিডিয়েশন কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করছে।

স্কুলটি এর আগেও মোল্ড সমস্যার মুখোমুখি হয়েছিল। ২০২৪ সালের একটি রিপোর্টে সেখানে অল্প পরিমাণে মোল্ড বৃদ্ধির তথ্য পাওয়া যায় এবং তখন সেটি পরিষ্কার করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্কুল ভবনের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিয়ায় ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


হাতিয়ায় ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

‘জ্ঞানের সাথে যার দৃঢ় বন্ধন, তাকেই জানাই অভিনন্দন’ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাতিয়া কলেজের অধ্যাপক শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুলাইমান, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেফতাহ উদ্দিন বাকু এবং দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফফার।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আইয়ুব চৌধুরী ও সদস্য সচিব আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধানসহ উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতারা।

আয়োজকরা জানান, হাতিয়া উপজেলায় ৫৩টি স্কুল, মাদরাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে তাদের সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ও সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হানিয়া কি নেশাগ্রস্ত’, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


‘হানিয়া কি নেশাগ্রস্ত’, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার শারীরিক হাবভাব এবং অসংলগ্ন কথাবার্তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিজের টিম ও মেকআপ শিল্পীদের সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠস্বর জড়িয়ে যাওয়া এবং ঢুলুঢুলু চোখ দেখে অনেকেই তাকে ‘নেশাগ্রস্ত’ বলে দাবি করছেন, যদিও ভক্তদের একাংশের মতে তিনি কেবলই উদযাপনের আনন্দে মেতে ছিলেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, হানিয়া আমির হ্যালোউইন উৎসবের জন্য নিজের চুল সাজাতে ব্যস্ত। হেয়ার স্টাইলিস্টকে নিজের আসল চুল লুকিয়ে একটি উইগ পরিয়ে দিতে বলছেন তিনি। সাজগোজের পুরো সময়জুড়েই তাকে অত্যন্ত উৎফুল্ল এবং উদযাপন নিয়ে দারুণ উত্তেজিত অবস্থায় দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কোন স্থানে এবং কোন সময়ে ধারণ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে নানা প্রশ্ন তুলেছেন সাধারণ দর্শকরা। কেউ কেউ তার তোতলামি ও ঝিমুনো ভাব লক্ষ করে কঠোর মন্তব্য করেছেন। এক নেটিজেন কটাক্ষ করে লেখেন যে, ইন্ডাস্ট্রি এখন ধ্বংসের পথে এবং হানিয়া আমির মাদক, ইনজেকশন ও অ্যালকোহলের মতো খারাপ অভ্যাসে আসক্ত হয়ে পড়েছেন। অন্য এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, কোনো পার্লারে বসে তিনি এতটাই মাতাল হয়ে আছেন যে ঠিকমতো কথা বলতে পারছেন না, এমনকি হেয়ার স্টাইলিস্টের থেকেও নাকি আলাদা অনুভূতি পাচ্ছেন। বিশ্বজুড়ে মদ কি নারীদেরও এভাবে গ্রাস করে নিল—এমন প্রশ্ন তুলেছেন সেই নেটিজেন। পরিস্থিতি হালকা করার কোনো সুযোগ না দেখে আরও এক ব্যক্তি মন্তব্য করেন যে, তারকাদের মনে রাখা উচিত চারপাশে ক্যামেরা রয়েছে, কারণ ঘটনাটিকে বেশ বিশৃঙ্খল মনে হচ্ছে।

তবে সমালোচনার কড়া জবাব দিয়ে হানিয়ার পাশে দাঁড়িয়েছেন তার বহু অনুরাগী ও সাধারণ দর্শক। এক নেটিজেন লেখেন, মনে হচ্ছে তিনি সদ্য ঘুম থেকে উঠে শুটিং বা দৈনন্দিন কাজের জন্য তৈরি হচ্ছেন; এর মধ্যে মাদক বা মদ খাওয়ার মতো কিছু নেই যা দাবি করা হচ্ছে। অন্যাংশের মতে, সাধারণ একটা মেয়ে যখন নিজের চুল সাজাচ্ছে, তখন সবাই অযথা কেলেঙ্কারি খোঁজার চেষ্টা করছে। আবার অনেকেই অভিনেত্রীকে পরামর্শ দিয়ে লিখেছেন, সবাই হানিয়াকে প্রাণবন্ত ও চঞ্চল দেখতে পছন্দ করে, কিন্তু নেশাগ্রস্ত বা অন্য কিছুর প্রভাবে থাকা অবস্থায় নয়।

সোশ্যাল মিডিয়াজুড়ে এত জল্পনা-কল্পনা ও তর্কবিতর্ক চললেও এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা তার দলের পক্ষ থেকে এই ভাইরাল ভিডিওটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে জনপ্রিয় এই পাকিস্তানি তারকাকে বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%