ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনে আশাবাদী তামিম


ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনে আশাবাদী তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ভারতের বিপক্ষে প্রস্তাবিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা এখনো চলছে। তিনি উল্লেখ করেন, উভয় বোর্ডই সিরিজটি আয়োজনের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।

ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’-এর সাথে আলাপচারিতায় বিসিবি সভাপতি জানান, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য উভয় বোর্ড একটি উপযুক্ত সময় খুঁজছে। মোটামুটি একটি তারিখের বিষয়ে ভাবা হচ্ছে এবং দেখা হচ্ছে যে, এই সময়ে সিরিজ আয়োজন সম্ভব কি না। তামিম বলেন, “যদি দেখতাম উদ্দেশ্য নেতিবাচক, তবে আজ আমি আপনাদের বলতাম না। দেখা যাক কী হয়, আমরা আশাবাদী। আমি এই কথাটুকুও বলতাম না। আসলে উদ্দেশ্যটা খুবই ইতিবাচক।”

তামিম ইকবাল আরও বলেন, কিছু বিষয় বিসিবির নিয়ন্ত্রণের বাইরে থাকলেও আলোচনা অব্যাহত রয়েছে। তিনি জানান, “বিসিবি সভাপতি হিসেবে আমি কখনোই সেই সীমানা অতিক্রম করতে চাই না, বুঝলেন তো?” তবে তিনি আশা প্রকাশ করেন যে, উদ্দেশ্য ভালো এবং তারা নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত

তিনি এ বিষয়ে আরও বলেন, তারিখ নির্ধারণের বিষয়টিও দেখা হচ্ছে, কারণ বাংলাদেশও ব্যস্ত এবং ভারতও তাদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত থাকে। এর মধ্যে বাংলাদেশের তিনটি সিরিজ রয়েছে। তবে এ বিষয়ে তাদের নিয়মিত আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ মানদণ্ডে ‘সেরা শিক্ষক’ নির্বাচনে মাউশির জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


১৪ মানদণ্ডে ‘সেরা শিক্ষক’ নির্বাচনে মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ‘সেরা শিক্ষক’ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ জন্য ১৪টি মানদণ্ড নির্ধারণ করেছে।

এই মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষকদের পদক ও পুরস্কার প্রদান করার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) তারিখে মাউশির একটি চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য সদয় নির্দেশনা প্রদান করেন।

এই লক্ষ্যে শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কারের ব্যবস্থা করে তাদের পাঠদান ও নেতৃত্বগুণ বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সেরা শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে বিবেচিত মানদণ্ডের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা এবং শিক্ষা উপকরণ ব্যবহারে দক্ষতা।

এছাড়া মূল্যায়নে পারদর্শিতা, প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়নে দক্ষতা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মনোভাবও গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষকের চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও উদ্যম; পোশাক-পরিচ্ছদ ও চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা এবং শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও মূল্যায়নের আওতায় থাকবে।

পাঠ্যপুস্তক প্রণয়নে অবদান, পেশাগত বা গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা এবং গুণগতমানের শিক্ষার উদ্ভাবনী/ সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নির্দেশনার ভূমিকা বিবেচনা করা হবে।

এছাড়া কমিটির কাজে দক্ষতা, আর্থিক শৃঙ্খলা, কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনায় পারদর্শিতা এবং সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস ও স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিষ্ঠান পুনঃসজ্জিতকরণও সেরা শিক্ষক নির্বাচনের মানদণ্ড হিসেবে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতের ৫২ ধনকুবেরের মোট সম্পদ ২০১ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


আমিরাতের ৫২ ধনকুবেরের মোট সম্পদ ২০১ বিলিয়ন ডলার

সম্পদশালী ব্যক্তিদের সংখ্যা ও বিন্যাস নিয়ে প্রকাশিত সর্বশেষ গবেষণায় মধ্যপ্রাচ্যের ব্যবসা ও বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু সংযুক্ত আরব আমিরাতের চমকপ্রদ চিত্র উঠে এসেছে। আলট্রাটার বিলিয়নেয়ার সেন্সাস ২০২৬ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী মোট বিলিয়নিয়ারের সংখ্যা ৫২ জনে দাঁড়িয়েছে। যৌথভাবে তাদের মোট সম্পদের পরিমাণ ২০১ বিলিয়ন মার্কিন ডলার। পূর্ববর্তী বছরের তুলনায় দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ১.৯ শতাংশ কমলেও, বিশ্বব্যাপী শীর্ষ ১৫টি ধনকুবেরের বাজারের তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বমঞ্চে মধ্যপ্রাচ্যের এই দেশের আর্থিক প্রভাব বেশ সুদৃঢ়। বিশ্বজুড়ে থাকা মোট ৩ হাজার ৭৯৫ জন বিলিয়নিয়ারের প্রায় ১.৪ শতাংশের বসবাস এই আমিরাতে এবং বৈশ্বিক বিলিয়নিয়ারদের মোট ১৫.১ ট্রিলিয়ন ডলার সম্পদের ১.৩ শতাংশের মালিক তারা।

বৈশ্বিক তালিকায় সংযুক্ত আরব আমিরাত ১৫তম স্থানে অবস্থান করছে, যেখানে তাদের ঠিক আগেই রয়েছে প্রতিবেশী দেশ সৌদি আরব। সৌদিতে বসবাসকারী ৫৯ জন বিলিয়নিয়ারের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১৭৫ বিলিয়ন ডলার। নগরভিত্তিক হিসেবে মধ্যপ্রাচ্যের বাণিজ্যনগরী দুবাই বৈশ্বিক বিলিয়নিয়ারদের অন্যতম পছন্দনীয় কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

বিশ্বের সেরা শতকোটিপতি শহরগুলোর তালিকায় যৌথভাবে অষ্টম স্থান অধিকার করেছে দুবাই। গত বছরের তুলনায় আরও দুজন যুক্ত হয়ে দুবাইয়ে বর্তমানে বসবাস করছেন ৪৩ জন শতকোটিপতি। এই তালিকায় নিউইয়র্ক, হংকং, সান ফ্রান্সিসকো, লন্ডন, সিঙ্গাপুর, লস অ্যাঞ্জেলেস ও বেইজিংয়ের মতো প্রভাবশালী বৈশ্বিক পরাশক্তি শহরগুলোর ঠিক পরপরই অবস্থান তৈরি করে নিয়েছে আমিরাতের এই আধুনিক মহানগরী।

আন্তর্জাতিক ব্যবসা, উন্নত প্রযুক্তি এবং পুঁজির নিরবচ্ছিন্ন বিচরণের ফলেই বর্তমানে ধনকুবেরদের এই বৈশ্বিক বিন্যাস প্রতিনিয়ত নতুন রূপ নিচ্ছে। প্রযুক্তিগত অবকাঠামো, উদ্যোক্তা সহায়ক পরিবেশ, উচ্চমানের জীবনযাত্রা এবং বিশ্বমানের আর্থিক সেবার সুযোগ থাকায় বিশ্বের শীর্ষ ধনকুবেররা ক্রমান্বয়ে দুবাই কিংবা ইস্তাম্বুলের মতো উদীয়মান এশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্রগুলোতে থিতু হচ্ছেন।

অন্যদিকে বিশ্বব্যাপী শতকোটিপতিদের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ গড়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে বৈশ্বিক বিলিয়নিয়ার জনসংখ্যা ৮.২ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৩ হাজার ৭৯৫ জনে দাঁড়িয়েছে এবং তাদের মোট সম্পদের পরিমাণ ১২.৮ শতাংশ বেড়ে ১৫.১ ট্রিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে। যথারীতি ১ হাজার ২৬৫ জন শতকোটিপতি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ৩৬৩ জন নিয়ে দ্বিতীয় স্থানে চীন এবং ২২১ জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে জার্মানি। বিশ্বের শীর্ষ ১৫টি দেশই বৈশ্বিক বিলিয়নিয়ার সম্পদের ৮৩ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

প্রযুক্তি খাতের বিপুল বিকাশ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-তে বিনিয়োগ এই বৈশ্বিক সম্পদ বৃদ্ধিতে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। এআই প্রযুক্তি খাতে অর্থবহ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বাজার মূলধন অন্যান্য সাধারণ প্রতিষ্ঠানের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সম্পদ অতিমাত্রায় কেন্দ্রীভূত হওয়ার প্রবণতাও দৃশ্যমান। বিশ্বের শীর্ষ ২৯ জন ধনকুবের, যাদের প্রত্যেকের সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন ডলারের বেশি, তারা একাই বিশ্বব্যাপী সমস্ত বিলিয়নিয়ার সম্পদের ২৭ শতাংশের মালিক।

গবেষণায় দেখা গেছে, ধনকুবেরদের মোট সম্পদের প্রায় ৭৩ শতাংশই নিবন্ধিত বা ব্যক্তি-মালিকানাধীন কোম্পানির শেয়ার হিসেবে রক্ষিত থাকে এবং মাত্র এক-চতুর্থাংশ সম্পদ নগদ বা তরল অবস্থায় থাকে। ফলে শেয়ারবাজারের উথালপাথাল ও ব্যবসায়ী মূল্যায়নের ওপর তাদের নিট সম্পদের উঠানামা অনেকাংশেই নির্ভরশীল।

সূত্র: খালিজ টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে করলেন মিষ্টি জান্নাত, স্বামী কে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


বিয়ে করলেন মিষ্টি জান্নাত, স্বামী কে?

মিষ্টি জান্নাত, যিনি বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচনায় এসেছেন, তার বিয়ে নিয়ে কিছুদিন ধরে চলছিল জল্পনা। সম্প্রতি, তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর সেই আলোচনা আরও তীব্র হয়ে ওঠে।

পরে, গণমাধ্যমের কাছে এই অভিনেত্রী তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিষ্টি জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। তিনি আরও জানান, স্বামীর সঙ্গে মিডিয়ার কিছুটা সম্পর্ক রয়েছে। তবে আপাতত, স্বামীর নাম কিংবা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চান না তিনি।

বিয়ের সময়, স্থান ও স্বামীর পরিচয় সম্পর্কে জানতে চাইলে মিষ্টি জানান, এসব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তিনি শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই অনুষ্ঠিত হয়েছে।

মিষ্টির বিয়ে প্রেমের নাকি পারিবারিকভাবে—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেছেন, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক, কিংবা ঠিক কবে বিয়ে করেছেন, সেই তথ্যও আপাতত গোপন রাখতে চান অভিনেত্রী।

এর পেছনের কারণ হিসেবে মিষ্টি জানিয়েছেন, সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না। তাই তিনি আপাতত স্বামীর পরিচয় ও বিয়ের অন্যান্য তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভবিষ্যতে স্বামীকে সবার সামনে আনবেন কি না, এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, তাকে আড়ালে রাখার কোনো পরিকল্পনা নেই। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন তিনি। এমনকি এ নিয়ে মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

মিষ্টি জানিয়েছেন, তাদের বিয়েটি হুট করে হয়নি। বরং অনেক আগেই তারা বিয়ে করেছেন। তবে কিছু ব্যক্তিগত কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, বিয়ে ও প্রেম নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করছিলেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ আবার বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন। এমনকি কেউ কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। এসব ঘটনায় একপর্যায়ে তিনি বিরক্ত হয়ে পড়েন।

শেষ পর্যন্ত এসব কারণেই নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মিষ্টি। তার মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা মোটেও ঠিক নয়।

নিজের বিবাহিত জীবন নিয়েও কথা বলেছেন মিষ্টি জান্নাত। অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে হলেও এখনও পুরোপুরি বিবাহিত জীবন শুরু হয়নি তাদের। বর্তমানে তিনি নিজের মতো করেই সময় কাটাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ একজন মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


নওগাঁ মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ একজন মাদক কারবারি গ্রেফতার

৩১-০৮-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে আজ গভির রাতে জেলা গোয়েন্দা শাখা অভিযানিক টীম নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযানিক টীম রাত ০৩.৩০ ঘটিকার সময় জানতে পারে যে, নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সি পাড়া গ্রামে একজন ব্যক্তি তার নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুত করে রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম আসামি ১। মাহমুদুল হাসান @রুবেল (৩৭) পিতা মৃত রুহুল আমীন মাতা ডলি বেগম গ্রাম ফতেহপুর মুন্সি পাড়া থানা জেলা নওগাঁ এর বাড়িতে উপস্থিত লোকজনকে সঙ্গে নিয়ে আসামি মাহমুদুল হাসান @রুবেলের বাড়িতে তল্লাশী করে। তল্লাশীর সময় আসামির শয়ন কক্ষে একটি টিনের বড় বাক্সে ১০ টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫ শ গ্রাম, সর্বমোট ১১ টি পোটলায় ৪২ কেজি ৫ শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, মাদক ব্যবসায়ী হাসান আরো একজনের সহযোগিতায় মাদকদ্রব্য গাজার ডিলার হিসেবে কাজ করছিল। জেলা পুলিশ দীর্ঘ দুই মাসের চেষ্টা পর মাদকের এই ডিলারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং অপর সহযোগীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। নওগাঁ জেলা পুলিশ স্পষ্টভাবে জানাতে চায় যে, মাদকদ্রব্য প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%