ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে স্ত্রীর অভিযোগের পর ২৪ ঘণ্টার মধ্যে স্বামী উদ্ধার, আটক ১


শেরপুরে স্ত্রীর অভিযোগের পর ২৪ ঘণ্টার মধ্যে স্বামী উদ্ধার, আটক ১

বগুড়ার শেরপুরে মোঃ শরিফ শেখ (৩৪) নামের এক রাজমিস্ত্রিকে অপহরণ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এই ঘটনার সাথে জড়িত হিসেবে মিঠু হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, রাজমিস্ত্রি শরিফের স্ত্রী মোছাঃ সাদিয়া খাতুন বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন।

এজহারে অভিযুক্তদের মধ্যে রয়েছেন, শেরপুর টাউন কলোনীর মোঃ রাসেল বাবু হিমু (৪৩), মোঃ রাকিব (৩৫), মো: লিমন (৩২), মোঃ সাব্বির (২৩), মো: কামাল (৩৫), মো: সাব্বির (৩০), মো: নাজমুল (১৮), মোঃ বুলবুল (৩৫), মো: মাসুদ (৩৬), মো: সাফি (২৪), মো: রাফি (২৪), এবং মোঃ মিঠু হোসেন (৪০)। এজাহার সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাসিন্দা শরিফ শেখ গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টার দিকে নৈশভোজ শেষে নিজ এলাকা হামাছায়াপুর গ্রামের মোঃ রেজাউল কবিরের সাথে হাপুনিয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

রাত ৮:১৫ মিনিটের দিকে তাঁরা হাপুনিয়া বাজারস্থ মোঃ নাহিদের মুদি দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওতপেতে থাকা বিবাদীরা একটি অজ্ঞাত গাড়িতে করে তাঁদের তুলে নিয়ে যায়। পরে, শরিফ শেখকে চোখ গামছা দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। অপহরণকারীরা রেজাউল কবিরকে ছেড়ে দিলেও শরিফ শেখকে এখনো মুক্তি দেয়নি এবং তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন বলেন, ঘটনার মামলার প্রেক্ষিতে অপহৃত শরিফ শেখকে উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, প্রকৃত রহস্য উন্মোচনে প্রয়োজনীয় পুলিশি তদন্ত ও তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


চারঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪ টায় স্থানীয় খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী এবং এলাকার জনগণের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শলুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান (বদি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এমপি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে বলেন, "খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক ও সামাজিক অবক্ষয় রোধে এমন আয়োজন প্রশংসনীয়।"

দৌলতপুর-চামটা ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফিরোজ মাহমুদ রিপনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, রাকিবুল হাসান অলিভ, শলুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মাইনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়াবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন। আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর তানোরে গবাদি পশুর পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


রাজশাহীর তানোরে গবাদি পশুর পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন শুরু

রাজশাহীর তানোরে গবাদি পশুর ভাইরাসজনিত প্রাণঘাতী পিপিআর রোগ ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো, ওয়াজেদ আলীর সভাপতিত্বে টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বশাক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এবং বিভিন্ন দপ্তরের প্রধানসহ গণমাধ্যম কর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী জানান, ৩ -১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করার উদ্দেশ্যে ১/১০/২০২৬ তারিখ থেকে ১৮/১০/২০২৬ পর্যন্ত দিনব্যাপী টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। পিপিআর একটি অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা গবাদি পশুকে মুক্ত রাখতে এবং খামারিদের আর্থিক ক্ষতি কমাতে সঠিক সময়ে টিকা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল ও ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুর মুখে পতিত হয়। পিপিআর নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় প্রতিটি ছাগল ও ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা গড়ে তোলা হবে। এ সময় তিনি বলেন, তানোর উপজেলার ২টি পৌরসভা এবং ৭টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ভ্যাক্সিন টিম ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিংয়ের মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন প্রদান করবে। তিনি টিকাদান কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


তানোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা" প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ওয়াজেদ আলী মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবাণুর রহমান এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়া, ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে আগত প্রবীণ ব্যক্তিরা এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শিব শংকর বসাক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বলেন, প্রবীণরা সমাজ ও পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি উল্লেখ করেন, "আমাদের মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যাই, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।" প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান জানিয়ে নিরাপদ, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর বাগমারায় পুকুরে নামতে বাধা দেওয়ার অভিযোগে মৎস্যজীবী সমিতির সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


রাজশাহীর বাগমারায় পুকুরে নামতে বাধা দেওয়ার অভিযোগে মৎস্যজীবী সমিতির সংবাদ সম্মেলন

রাজশাহীর বাগমারায় টেন্ডারের মাধ্যমে ইজারা নেওয়া সরকারি পুকুরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও করেছেন কসবা একতা মৎস্যজীবী সমবায় সমিতির সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার বিকেলে বাগমারা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন কসবা একতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বাচ্চু রহমান। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন নয়ন।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ০৯-০২-২০২৬ তারিখের টেন্ডারের ফলাফলের ভিত্তিতে কসবা একতা মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের জন্য একটি সরকারি পুকুর ইজারা নেওয়া হয়। পুকুরটির জেএল নম্বর ১৮৯, দাগ নম্বর ৪৪৯ এবং আয়তন ৩৮ শতক। ইজারা পাওয়ার পর সমিতির পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, গত ৬ মে পুকুরে প্রায় ৬০ হাজার টাকার পোনা মাছ ছাড়া হয়। পরবর্তীতে রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলের অনুসারী ভবানীগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ডিএম শাহিন এবং বাগমারা উপজেলা যুবদল নেতা শাকিলের নেতৃত্বে গুয়াবাড়ি গ্রামের সাইদুর রহমানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং পুকুরটি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এ সময় পুকুরে যেতে বাধা দেওয়া এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে নোটিশের মাধ্যমে সংশ্লিষ্টদের ডাকা হলেও অভিযোগকারীদের দাবি, প্রতিপক্ষের কেউ সেখানে উপস্থিত হননি। এমনকি পুকুরের বৈধ কাগজপত্র দেখাতে তারা ব্যর্থ হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সরকারি দপ্তরে অভিযোগ দেওয়ার পরও বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। পুকুরে গেলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, আব্দুল মালেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমিতির পক্ষ থেকে ইজারা নেওয়া পুকুরটি দখলমুক্ত করে বৈধ ইজারাদারদের কাছে বুঝিয়ে দেওয়া এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ডিএম শাহীন বলেন, গুয়াবাড়ী গ্রামের সাইদুর রহমান আগে থেকেই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। ওই পুকুরে তার অনেক জমি আছে। আমি ওই পুকুরে যায়নি, আমার বিরুদ্ধে তাদের যে অভিযোগ সেটি সঠিক নয়।

অন্যদিকে রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, সরকারি পুকুর সরকারি ভাবে ডাক হয়েছে। যারা পেয়েছে তারা ভোগ দখল করবে। আমি কাউকে দখল করতে নির্দেশ দিইনি। রাজনীতি করতে গেলে অনেক অনুসারী থাকে। তাই বলে অবৈধ কাজে আমি কাউকে সাপোর্ট করবো না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%