০৮:০৯ পি.এম
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগ এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যা কিছু অভিযোগ এসেছে, তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহের দ্বারা সমাধান করা হয়েছে। আজ সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এমনটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে, যদি কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে কোনো অভিযোগ থাকে, তাহলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ালে, দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন