ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ড্রাগ টেস্টে এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট অকৃতকার্য


ড্রাগ টেস্টে এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট অকৃতকার্য

এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট প্রাথমিক ড্রাগ টেস্টে অকৃতকার্য হয়েছেন। ফুকেট-দিল্লি রুটের একটি ফ্লাইটে মাঝ-আকাশে হঠাৎ উড্ডয়ন উচ্চতা কমে যাওয়ার ঘটনার পর, এয়ার ইন্ডিয়ার সব পাইলটের বাধ্যতামূলক ড্রাগ টেস্টের সিদ্ধান্ত নেয়া হয়। ৩০০-এর বেশি পাইলট এতে অংশ নেয়। প্রাথমিক পরীক্ষায় দুই পাইলটের ফলাফল ‘নন-নেগেটিভ’ এসেছে বলে পিটিআই’র বরাতে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, যে প্রাথমিক পরীক্ষার ফলাফল চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট পাইলটদের নমুনা আরও পরীক্ষা করার জন্য পাঠানো হবে। চূড়ান্ত ফলাফল পাওয়ার পর তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ততক্ষণ পর্যন্ত ওই দুই পাইলটকে উড্ডয়ন দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে রাখা হয়েছে।

গত ৪ আগস্ট, এয়ার ইন্ডিয়ার এআই২৩৭৯ ফ্লাইটটি ১৩৭ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের পর ভারতের আকাশসীমায়, বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে বিমানের ভেতরে সাময়িকভাবে ওজনহীনতার মতো পরিস্থিতি সৃষ্টি হয় এবং ২০ জন যাত্রী ও চারজন ক্রু আহত হন।

আরও পড়ুন: গুলশান-বনানীতে উওরা ডিএনসির অভিযান: নেপথ্যে মাসোহারা আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

ঘটনার পর বিমানের পাইলটদের মাদক ও মনঃপ্রভাবক পদার্থের পরীক্ষার আওতায় আনা হয়। ওই ফ্লাইটের প্রধান পাইলটের প্রাথমিক পরীক্ষার ফল ‘নন-নেগেটিভ’ আসার পর, নমুনা নিশ্চিতকরণ পরীক্ষার জন্য পাঠানো হয়। পরবর্তী পরীক্ষায় তার শরীরে মারিজুয়ানা শনাক্ত হয়েছে বলে সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর এয়ার ইন্ডিয়া, তাদের সমস্ত পাইলটের ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। নতুন ব্যবস্থার আওতায়, প্রশিক্ষণ, ফ্লাইটের পর এবং নির্ধারিত বিভিন্ন স্থানে পাইলটদের পরীক্ষা করার কথা জানানো হয়েছে। এই ব্যবস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হবে।

ফুকেট-দিল্লি ফ্লাইটের ঘটনাটি বর্তমানে ভারতের এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্ত করছে। তদন্তে এয়ারবাসের বিশেষজ্ঞদের পাশাপাশি, ফ্রান্সের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা বিএই (BEA) সহযোগিতা করছে। এয়ারবাসের প্রাথমিক বিশ্লেষণে বিমানটির তিনটি হাইড্রলিক ব্যবস্থায় সাময়িক চাপ কমে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে।

তদন্ত চলাকালে সংশ্লিষ্ট ফ্লাইটের দুই পাইলটকেই উড্ডয়ন দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন: ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ফাঁস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে: চিফ প্রসিকিউটর

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম উল্লেখ করেছেন।

আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারত সরকারের কাছে আবেদন করেছে যাতে আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনাকে (শেখ হাসিনাকে) ফিরিয়ে আনতে পারি। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যেটি আবেদন করা হয়েছে, তা একটি আইনি প্রক্রিয়া। এই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সরকার অত্যাবশ্যক পদক্ষেপ নিয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হয়ে তিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে চব্বিশের জুলাই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


কাউখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে এক মতবিনিময় সভা।

উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক এই সভাটি অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায়, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের সভাকক্ষে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য চাষী আব্দুর জলিল, মোঃ আলাউদ্দিনসহ সংশ্লিষ্ট অন্যান্যরা। সভায় উপজেলা মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধির জন্য জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্য খাতকে আরও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভার শেষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বক্তব্যে বলেন, "মৎস্য আমাদের দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মৎস্য সম্পদ রক্ষা করতে হলে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, মৎস্য চাষী, জেলে ও সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। এ মতবিনিময় সভার মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনের বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে।"

তিনি আরও জানান, নদী-খাল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রজনন মৌসুমে মাছ শিকার থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। একইসঙ্গে মৎস্য চাষীদের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, "কাউখালীতে নদী, খাল, পুকুরসহ প্রচুর জলাশয় রয়েছে। সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব জলাশয়ে মাছের উৎপাদন আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার মাধ্যমে আমরা তাদের উৎপাদন বাড়াতে সহযোগিতা করছি।"

তিনি মনে করিয়ে দেন, প্রজনন এবং বেড়ে ওঠার পরিবেশ রক্ষা করতে হবে। নিষিদ্ধ জাল ব্যবহার, ছোট মাছ ও পোনা নিধন এবং জলাশয়ে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা,

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির উপস্থিত ছিলেন। পাশাপাশি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং মৎস্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কর্মসূচির অন্যতম অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

নারায়ণগঞ্জ || ১৬ আগস্ট, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ট্রিপল মার্ডার; নিহত দম্পতির সন্তানেরা যে দাবি জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


সিলেটে ট্রিপল মার্ডার; নিহত দম্পতির সন্তানেরা যে দাবি জানালেন

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটনের জন্য, জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবি করেছেন নিহত এমএ সাত্তার ও সুরাইয়া বেগমের সন্তানরা। তারা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

সোমবার সকালে, রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তারা এসব দাবি তুলে ধরেন। গত ১২ আগস্ট ওই বাসায় আওয়ামী লীগ নেতা ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এমএ সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা খুন হন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার। এ সময় তাঁর তিন বোন তাহমিনা, সেলিনা এবং তারানা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে মামলার তদন্ত শেষ করার আহ্বান জানান। তারা একই সঙ্গে চান যে, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রভাবশালী কেউ যেন পার পেয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করেন।

আরিফ ইফতেখার সংবাদ সম্মেলনে বলেন, ‘পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে মামলা সিআইডির কাছে হস্তান্তরের আহ্বান জানাচ্ছি।’ প্রসঙ্গত, গত ১২ আগস্ট সকালে রায়নগর এলাকায় মিতালী ১১১ নম্বর বাসায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত এমএ সাত্তার ও সুরাইয়া দম্পতির চার সন্তানের মধ্যে দুই সন্তান লন্ডন এবং দুই সন্তান আমেরিকায় বসবাস করছেন।

ঘটনার দিন বিকেলে রায়নগর রাজবাড়ি এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা বাবুল মিয়াকে (৪০) আটক করে পুলিশ। পরে রবিবার তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%