ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং
১৩ ইউনিয়ন

গাইবান্ধায় চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৫৬ জন


গাইবান্ধায় চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৫৬ জন

গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ৫৬ জন। কুপতলা ইউনিয়নে সর্বাধিক ১১ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন, অন্যদিকে রামচন্দ্রপুর ইউনিয়নে সর্বনিম্ন একজন মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে এই তৎপরতা শুরু হয়েছে।

মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় আগামী রোববার (১৮ অক্টোবর)। এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিএনপি কার্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসব ফরম সংগ্রহ করেন।

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকছুদার রহমান জানান, ইউনিয়নভিত্তিক মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নে ৭ জন, মালিবাড়ী ইউনিয়নে ৫ জন, কুপতলা ইউনিয়নে ১১ জন, সাহাপাড়া ইউনিয়নে ২ জন, বল্লমঝাড় ইউনিয়নে ৬ জন, রামচন্দ্রপুর ইউনিয়নে ১ জন, বাদিয়াখালী ইউনিয়নে ২ জন, বোয়ালী ইউনিয়নে ২ জন, খোলাহাটি ইউনিয়নে ৫ জন, ঘাঘোয়া ইউনিয়নে ৪ জন, গিদারী ইউনিয়নে ৫ জন, কামারজানি ইউনিয়নে ৩ জন এবং মোল্লারচর ইউনিয়নে ৩ জন রয়েছেন। সব মিলিয়ে ১৩টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আরও পড়ুন: সরকারি নির্দেশনা ও হাইকোর্টের আদেশ উপেক্ষার অভিযোগ: মানিকগঞ্জ-টাঙ্গাইলে স্কুল-কলেজের মাঠে মেলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

তিনি আরও জানান, রোববার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই ও তৃণমূলের নেতাকর্মী-সমর্থকদের মতামতের ভিত্তিতে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে মোট ১৩ জনের নাম চূড়ান্ত দলীয় মনোনয়নের জন্য সুপারিশ করা হবে। এ ক্ষেত্রে সদর উপজেলা ও জেলা বিএনপির সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মনোনয়ন ফরম বিতরণের সময় গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচ্ছেদের পর নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় শেহতাজের ছবি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


বিচ্ছেদের পর নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় শেহতাজের ছবি

অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম, যিনি প্রীতম হাসানের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে বেশ নীরব ছিলেন, এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন। ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন নিয়ে বিভিন্ন আলোচনা ও কৌতূহলের মধ্যে তিনি সম্প্রতি ফেসবুকে প্রকৃতির মাঝে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছেন। তার নতুন পোস্ট আবারও তাকে আলোচনায় নিয়ে এসেছে।

ছবিগুলোতে শেহতাজকে খোলা প্রান্তর ও প্রকৃতির মাঝে সময় কাটাতে দেখা যাচ্ছে। ছবির সঙ্গে আবহসংগীত হিসেবে সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি ব্যবহার করেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কোনো মন্তব্য করেননি শেহতাজ। প্রকৃতির মাঝে কাটানো এই মুহূর্তগুলোর ছবি এখন তার অনুসারীদের নজর কেড়েছে।

২০২২ সালে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং শেহতাজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু গত ৪ অক্টোবর তারা বিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা তাদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

তারা আরও লেখেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।’

বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়ে প্রীতম বলেন, ‘এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই। এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল। আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে।’

বিচ্ছেদের ঘোষণার পর শেহতাজের নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটি প্রকাশের সাত ঘণ্টার মধ্যে এতে প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে জেলা পরিষদের পক্ষে ৫৩ টি পূজা মণ্ডপে চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


টাঙ্গাইলে জেলা পরিষদের পক্ষে ৫৩ টি পূজা মণ্ডপে চেক বিতরণ

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের ৫৩টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা হিসেবে ৫ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করেছে জেলা পরিষদ,টাঙ্গাইল। প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
রোববার (১৮ অক্টোবর) টাঙ্গাইল জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন্নাহার স্বপ্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন,শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করা হবে।

তিনি আরও বলেন,‘ধর্ম যার যার,রাষ্ট্র সবার’
বাংলাদেশ হবে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে ধর্মীয় কোনো অনুষ্ঠানেই বৈষম্য থাকবে না
সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপনে এগিয়ে আসতে হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৫৩টি পূজা মণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলছাত্রীর দুষ্টুমিতে বিমানে বোমা আতঙ্ক, নিরাপত্তা সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


স্কুলছাত্রীর দুষ্টুমিতে বিমানে বোমা আতঙ্ক, নিরাপত্তা সতর্কতা জারি

শিক্ষা সফর শেষে ফেরার পথে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দুষ্টুমি করে বলেছিলেন, তাদের বহন করা উড়োজাহাজে বোমা রয়েছে—১২ বছর বয়সী স্কুলছাত্রীর এই খবরে পুরো উড়োজাহাজে আতঙ্ক তৈরি হয়। শুধু তাই নয়, এ ঘটনায় বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, রবিবার ভারতের আহমেদাবাদ থেকে হায়দরাবাদগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। বিমানটি অবতরণের পর ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালানো হয়। পরে বিষয়টি ওই ছাত্রীর দুষ্টুমি হিসেবে প্রমাণিত হয়।

পুলিশ জানায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী স্কুলের শিক্ষা সফর শেষে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে হায়দরাবাদে ফিরছিল। উড়োজাহাজে বোমা রয়েছে বলে সে সহপাঠীদের জানায়। বিষয়টি শুনে কেবিন ক্রুর এক সদস্য পাইলটকে সতর্ক করেন।

উড়োজাহাজটি অবতরণের পর ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ছাত্রীটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। মেয়েটি না বুঝেই কথাটি বলেছিল এবং কাউকে হুমকি দেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের মামলায় মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


দুদকের মামলায় মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ময়মনসিংহের ভালুকায় মৃত্যুবরণ করার প্রায় এক বছর পর দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই ঘটনার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবার বলছে, এটি ‘মৃত্যু নিয়ে তামাশা’ ছাড়া কিছুই নয়।

মামলাটি গতকাল ১৭ অক্টোবর ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে রেকর্ড করা হয়েছে।

মামলার এজাহার অনুসারে, মৃত ব্যক্তি সাবেক সরকারি কর্মকর্তা এস এম ওমর আলী (৭৩)। তাকে মামলায় ২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি গাজীপুরের শ্রীপুরে সাবেক পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন। মামলায় তার স্ত্রী হোসনে আরাকে (৫৯) ১ নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামি হোসনে আরা দুদকের কাছে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৯ লাখ ৮৮ হাজার ৫৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার স্বামী এস এম ওমর আলী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে চাকরিকালীন সময়ে অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে স্ত্রীর নামে এই সম্পদ অর্জনে সহায়তা করেছেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, এস এম ওমর আলী (বীরমুক্তিযোদ্ধা) ২০২৫ সালের ১ নভেম্বর মৃত্যুবরণ করেন। অথচ তার মৃত্যুর প্রায় এক বছর পর গতকাল (১৭ অক্টোবর) তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হলো। একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে এভাবে মামলা হওয়ায় দুদকের তদন্ত প্রক্রিয়া ও দায়িত্বশীলতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।

ওমর আলীর ভাই সাইফুর ইসলাম গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মৃত্যু নিয়ে একটা তামাশা করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. বুলু মিয়া জানান, গত ৬ মাস আগে এই মামলার (অনুমোদনের) প্রক্রিয়া চলছিল। তখন আমাদের জানা ছিল না যে অভিযুক্ত ওমর আলী মারা গেছেন।

অভিযোগের তদন্ত বা দীর্ঘ অনুসন্ধানকালে কেন এই তথ্য জানা সম্ভব হলো না-এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি কিছুটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘ভাইরে, এটা তো ভুলও হতে পারে। এখন তদন্তের সময় তার নাম (মামলা থেকে) বাদ দেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%