ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

চিরিরবন্দরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা


চিরিরবন্দরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

 

এক যুবক গলায় লাইলনের ফিতা রশি পেঁচিয়ে ইউক্যালিপটাস গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনা ঘটে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড নামক ইপিজেড এর উত্তরে পার্শ্ববর্তি কলাবাগানে। গতকাল ৩১ আগস্ট সোমবার সকাল আনুমানিক ৭ টার সময় এটি ঘটে।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, সাতনালা ইউনিয়নের সুনীল চন্দ্র রায়ের ছেলে সবুজ চন্দ্র রায় (২২) কৃষ্ণা নামে এক মেয়ের প্রেমে পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে তাদের সাংসারিক জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকায় ওই যুবক স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেন। এই ঘটনায় মৃত যুবকের পিতা থানায় একটি অপমৃত্যু মামলার আবেদন করেছেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী নবীন জানান, মৃত যুবকের পিতার আবেদনের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে। আত্মহত্যার আলামত পাওয়া যাওয়ায় পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার পরনের টি-শার্টের পকেটে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের অপচয়, অবৈধ পার্সেন্টেজ গ্রহণ এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।সাম্প্রতিক সময়ে মো. মনিরুজ্জামানকে সওজের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।এদিকে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির সাংগঠনিক সম্পাদক রনি শিকদার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।লিখিত আবেদনে অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন জেলায় সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, সংস্কার ও মেরামতের প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে। প্রকৃত প্রয়োজনীয়ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নারায়ণগঞ্জের তিন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

উপস্থিত না হয়ে আগেই ‘হাজিরা’: নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


উপস্থিত না হয়ে আগেই ‘হাজিরা’: নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের আকস্মিক পরিদর্শনের পর নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ জোনের দুই এসিল্যান্ডসহ ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।

শোকজপ্রাপ্ত দুই এসিল্যান্ড হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা থানা সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা। তবে তাৎক্ষণিকভাবে বাকি ১৬ কর্মকর্তা-কর্মচারীর বিস্তারিত নাম পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেন, এদিন সকালের দিকে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা তিন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে তিনি নানা অনিয়ম ও অসংগতি খুঁজে পান। এর প্রেক্ষিতে দুই এসিল্যান্ডসহ তিন ভূমি অফিসের ১৮ জনকে শোকজ করা হয়েছে। তাদের আগামী ৩ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, এদিন সকালে নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং উপস্থিত না হয়ে আগেই হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে তিনি প্রয়োজনীয় তথ্য নিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) টঙ্গীর হাজী মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিয়েছে। উচ্ছেদ অভিযানটি সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানে পে-লোডার, এক্সকাভেটর এবং বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যদেরও ব্যাপক উপস্থিতি ছিল।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হাজী মাজার বস্তিটি দীর্ঘকাল ধরে মাদক বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক অভিযান সত্ত্বেও সেখানে মাদক কারবার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

রাজউকের উপপরিচালক মো. লিটন সরকার জানান, ‘রাজউকের একটি প্লট দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা প্লটটি বুঝে নিয়েছি। দখলমুক্ত জমিতে যাতে পুনরায় অবৈধ স্থাপনা বা মাদকের স্পট গড়ে উঠতে না পারে, সে জন্য কড়া নজরদারি রাখা হবে।’

পুলিশের তথ্য অনুযায়ী, টঙ্গীতে মোট ১৯টি মাদকপ্রবণ বস্তি রয়েছে। এর মধ্যে হাজী মাজার বস্তিটি সবচেয়ে বড়। পুলিশের তথ্যমতে, সেখানে তিন শতাধিক ভাসমান পরিবার বসবাস করে, যার মধ্যে শতাধিক পরিবার মাদক কারবারের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। মাদক কারবারের জন্য ব্যবহৃত কয়েকটি সুড়ঙ্গও সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

এই পরিস্থিতিতে বস্তিটি উচ্ছেদে উদ্যোগ নেয় জিএমপি।

সোমবার ভোররাত থেকে তিন শতাধিক পুলিশ সদস্য বস্তিটি ঘিরে রাখেন। পরে সকাল থেকে মাইকিং করে বাসিন্দাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বেলা ১১টার দিকে মালামাল সরানোর পর উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান চলাকালে কয়েক দফা বস্তিবাসীর সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠকে জানান, ‘মাদক বস্তি উচ্ছেদে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। রাজনৈতিক নেতৃবৃন্দের আরো বেশি সহযোগিতা আশা করছি।’

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুনারুঘাটে জাঁকজমকপূর্ণভাবে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

চুনারুঘাট, হবিগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


চুনারুঘাটে জাঁকজমকপূর্ণভাবে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে চুনারুঘাট পৌর শাখার উদ্যোগে।

এই আয়োজনটি সোমবার বিকেলে চুনারুঘাট বাজারে অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়। এরপর সংগঠনের ৩৫ বছরের ইতিহাস ও সংগ্রামের উপর একটি সংক্ষিপ্ত প্রামাণ্য বক্তব্য উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট পৌর শাখার সভাপতি জনাব মোঃ বাছির আহম্মদ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,
“ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাঙ্গনে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের বীজ বপন করে আসছে। তরুণ প্রজন্মকে কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তোলার মাধ্যমেই একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

বিশেষ অতিথিদের বক্তব্য

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মাও. ফজলে রাব্বি। তিনি উল্লেখ করেন, ছাত্র জীবনই হলো জাতি গঠনের মূল ভিত্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%