ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মস্কোর দিকে আসা ইউক্রেনের ৪৬ ড্রোন গুলি করে ভূপাতিত


মস্কোর দিকে আসা ইউক্রেনের ৪৬ ড্রোন গুলি করে ভূপাতিত

ঢাকা, ৩০ জুন, ২০২৬ : রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত রাতে মস্কোর দিকে আসা ইউক্রেনের কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছেন রাজধানীর মেয়র সের্গেই সোবিয়ানিন।

তিনি মঙ্গলবার বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ড্রোন হামলা বৃদ্ধি করেছে। বিশেষ করে, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। যুদ্ধের খরচ মেটাতে ক্রেমলিনের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

বর্তমান যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ ১২ নিহত, নিষিদ্ধ বোমার অভিযোগ

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ম্যাক্স প্ল্যাটফর্মে সোবিয়ানিন লেখেন, ‘মস্কোর দিকে উড়ে আসা শত্রুপক্ষের ছয়টি ড্রোন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে।’

এখন পর্যন্ত ভূপাতিত ড্রোনের মোট সংখ্যা ৪৬-এ পৌঁছেছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন।’

আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্ক, চাপের মুখে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক

এর আগে সোবিয়ানিন বলেন, রাজধানীর দিকে আসা ‘শত্রুপক্ষের ড্রোন’ প্রতিহত করতে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

এর কয়েক দিন আগেই বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

যুদ্ধ শুরুর পর একসঙ্গেই এত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিতের ঘটনা বিরল।

এ ছাড়া গত সপ্তাহে ইউক্রেনের এক হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লাগে।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকার বিশেষ অভিযানের মাধ্যমে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট ১৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ।

মঙ্গলবার যাত্রাবাড়ী থানার সূত্র থেকে এই তথ্য জানানো হয়।

থানা সূত্র জানায়, গত ২৪ ঘণ্টে যাত্রাবাড়ী থানার পুলিশ এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করার পর তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন— মোহাম্মদ আলী (১৯), মো. লিটন (২৬), মো. সাইফুল (৪০), শফিক আলম (২৯), মো. আজমাইল হোসেন সোহাগ (৪০), মো. সুমন, সাজ্জিদ হোসেন, সেকান্দার মাতবর, সাদ্দাম মাতবর, মো. ইব্রাহিম, মো. রায়হান, মো. জামান শিকদার (৫০), মো. সুজন (৩০), মো. ইমন হাওলাদার (৩০), তানভীর (২২), মো. টিটু শেখ (২৪), মো. রিয়াজ হাওলাদার (২৬), মো. সাইমন (১৯) ও মো. শাওন (২১)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও রয়েছে।

গ্রেপ্তারকৃতদের উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চায়না দুয়ারি জালের বিস্তার, ডাসারে কমছে দেশীয় মাছ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


চায়না দুয়ারি জালের বিস্তার, ডাসারে কমছে দেশীয় মাছ

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে অবাধে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করা হচ্ছে। বর্ষা মৌসুমে দেশীয় মাছের প্রজননের সময় এই সব জালের ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, ফলে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে দিন দিন দেশীয় প্রজাতির মাছ কমে যাচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত অভিযান পরিচালিত না হওয়ার কারণে একশ্রেণির অসাধু জেলে প্রকাশ্যে এই অবৈধ জাল ব্যবহার করছেন। চায়না দুয়ারি জালে ছোট-বড় সব ধরনের মাছের পাশাপাশি মাছের পোনা ও ডিম আটকা পড়ে যাচ্ছে। এজন্য মাছগুলি বড় হওয়ার আগেই নিধন হচ্ছে এবং স্বাভাবিক প্রজনন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা তুহিন মৃধা বলেন, “বর্ষা মৌসুম দেশীয় মাছের প্রজননের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকার ফলে অসাধু জেলেরা নির্বিঘ্নে চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন। এভাবে চলতে থাকলে একসময় দেশীয় মাছ হারিয়ে যাবে।”

এ পরিস্থিতিতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বছরজুড়ে কঠোর অভিযান পরিচালনা, জাল জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছে স্থানীয় সচেতন মহল। পাশাপাশি তারা দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগকে আরও সক্রিয় হতে আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ডাসার উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত বলেন, “জনবল ও অর্থের সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: মির্জা ফখরুল

সংসদ ভবন, ৩০ জুন, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের দ্বারা পরিচালিত যৌথ জরিপ প্রতিবেদন মালটিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১৯ অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন যে, আর্সেনিক ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দ্বারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আজ সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

এসময় তিনি জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ সকল প্রকল্পের আওতায় ২০২৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হয়েছে। এই ক্ষেত্রে গভীর নলকূপ ছাড়াও পাইপের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং পুকুর খনন ও পুনঃখননসহ সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপন করা হয়েছে।

এতে আশা করা যায় যে, বর্তমানে যারা আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছেন ২০২৬ সালের মধ্যে তাদের হার শতকরা ৫ থেকে ৬ ভাগে নেমে আসবে বলেও তিনি জানান।

গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে প্রাপ্ত সফলতা সম্পর্কে মন্ত্রী জানান যে, এ পর্যন্ত ৬ লাখ ১৫ হাজার ৪৯৭টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ৪৮৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে (সমাপ্ত) এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৬৭৬টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পে (সমাপ্ত) এ পর্যন্ত ৮৮ হাজার ২৩৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

অগ্রাধিকার মূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পে (সমাপ্ত) এ পর্যন্ত ১ হাজার ৩৮ হাজার ৫৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের জয় নিয়ে তারকাদের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


ব্রাজিলের জয় নিয়ে তারকাদের প্রতিক্রিয়া

সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে পরাজিত করে শেষ ১৬-এর টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে দুই গোল করে। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ব্লু সামুরাইদের। ব্রাজিলের এই জয়ের পর তারকারা তাদের ফেসবুকে নানা আবেগীয় বার্তায় আবেগ প্রকাশ করেছেন।

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ ব্রাজিলকে নিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছেন একটু ভিন্নভাবে। পলাশ ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির পরিবর্তে দলের বিকল্প ডার্ক ব্লু (গাঢ় নীল) রঙের জার্সি পরে একটি হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি ব্রাজিলের পতাকা ও লাভ ইমোজি ব্যবহার করে নিজস্ব আনন্দ প্রকাশ করেছেন।

বিশিষ্ট চিত্রনায়ক শরিফুল রাজও ব্রাজিলের জয়ের উদযাপন করেছেন। তাকে একটি বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে বিশাল এক ব্রাজিলের পতাকা ওড়াতে দেখা যায়। যদিও এই ছবিটি কিছুদিন আগে প্রকাশ করেছিলেন। ছবিতে দেখা যায়, রাজ গায়ে ব্রাজিলের হলুদ জার্সি জড়িয়ে একটি ফুটবল ধরে আছেন এবং পেছনে উড়ছে ব্রাজিলের পতাকা।

ফুটবল উন্মাদনায় শামিল হয়ে অভিনয়শিল্পী ফারিন খান রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে উদযাপন করেন। তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি হাতে সবুজ-হলুদ রঙের ভুবুজেলা নিয়ে মুখে ফুঁ দিচ্ছেন। ছবির ব্যাকগ্রাউন্ডে একটি বড় পর্দায় খেলা দেখার আয়োজন ও সাধারণ মানুষের ভিড়ও স্পষ্ট। পোস্টে তিনি বেশ কয়েকটি ব্রাজিলের পতাকা দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ খেলা হবে BR’।

এছাড়া আরেক জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী পারসা ইভানা নিজের ফেসবুক ওয়ালে একটি মিষ্টি সেলফি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, ইভানা ব্রাজিলের হলুদ জার্সি পরে এক চোখ বন্ধ করে এবং কিছুটা জিহ্বা বের করে চনমনে এক পোজ দিয়েছেন। প্রিয় দলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেছেন 'লাভ ইউ ব্রাজিল।'

ব্রাজিলের জয়ে মেতে উঠেছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসও। সেলেসাওদের জয়ের পর তিনি নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিলের গাঢ় নীল জার্সি ও জিন্স পরা একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, তিনি দুই আঙুলে ‘ভিক্টরি’ চিহ্ন দেখিয়ে জার্সির লোগোর দিকে ইঙ্গিত করছেন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনালও ব্রাজিলের খেলা চলাকালে দারুণ আনন্দিত ছিলেন। একটি ক্লোজ-আপ সেলফিতে তিনি ব্রাজিলের ক্লাসিক হলুদ জার্সি পরে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে দুই আঙুলে ‘ভিক্টরি’ চিহ্ন দেখাচ্ছেন।

ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন সামাজিক দ্বৈরথ ও খুনসুটিকে এক ফ্রেমে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার পোস্ট করা ছবিতে দেখা যায়, হিমি নিজে ব্রাজিলের হলুদ জার্সি পরে দাঁড়িয়ে আছেন, ঠিক পাশেই আর্জেন্টিনার জার্সি পরা সহশিল্পী নিলয় আলমগীর রয়েছেন। হিমি তার ছবি ক্যাপশনে রসাত্মকভাবে লিখেছেন, ‘উস্তাদদের মার শেষ রাতে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%