ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মেট্রোরেলের অর্ধেক ভাড়া ছাড়ের সুবিধা যাদের জন্য, জানালেন প্রতিমন্ত্রী


মেট্রোরেলের অর্ধেক ভাড়া ছাড়ের সুবিধা যাদের জন্য, জানালেন প্রতিমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য যাতায়াতে মেট্রো রেলে ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র সিএসএফ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি এ সময় বলেন, ‘বর্তমান সরকার তার বাজেট কর্মসূচিতে ও নীতি প্রণয়নে এ দেশের প্রতিটি বিশেষ মানুষকে অন্য সব নাগরিকের মতো সম-অধিকার ও সেবা দেবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাব্যবস্থা চালু করবে সরকার। এছাড়া মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে সরকার।’

আরও পড়ুন: ইনানীর রিসোর্টে আগুন: নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা

এর আগে, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেট্রো রেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক মন্ত্রণালয়।

গত ২৫ তারিখ থেকে এ সুবিধা কার্যকর হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের সময় মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফুটবলার হেক্টর বেয়োর স্ত্রী আন্দ্রেয়া। ছবিটি তোলা হয়েছে রয়টার্স ও ইন্সটাগ্রাম থেকে।

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের কারণে অনেকগুলো প্রাণহানি ঘটেছে। সেই মর্মান্তিক ঘটনার মাঝেই সামনে এসেছে এক মায়ের নিরাভরণ ভালোবাসার হৃদয়বিদারক কাহিনী। মেয়েকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী আন্দ্রেয়া।

গত বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলার লা গুয়াইরা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের অভিঘাতে একটি আবাসিক ভবন মুহূর্তেই ধসে পড়ে। সেই সময় ভবনের ভিতরে ছিলেন আন্দ্রেয়া, তার এক বছর বয়সী মেয়ে আলানা এবং পরিবারের আরো অন্যান্য সদস্য। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার আগে, আন্দ্রেয়া নিজের শরীর দিয়ে ছোট্ট মেয়েটিকে আগলে রাখেন যেন তার কোনো ক্ষতি না হয়।

অভিযানের পর উদ্ধারকর্মীরা আন্দ্রেয়ার মরদেহ উদ্ধার করেন। তবে অলৌকিকভাবে বেঁচে যায় ছোট্ট আলানা। চিকিৎসকেরা এই বিষয়ে মনে করছেন, মায়ের শেষ মুহূর্তের আত্মত্যাগই শিশুটির জীবন রক্ষা করেছে।

স্ত্রীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন ফুটবলার হেক্টর বেয়ো। সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সটাগ্রামে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘একদিন আমি আমার মেয়েকে বলব, তার মা নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিল। শেষ নিশ্বাস পর্যন্ত সে মেয়েকে ছেড়ে যায়নি। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি একজন সত্যিকারের বীর মা।’

আরেকটি পোস্টে শোকাহত বেয়ো লিখেছেন, ‘আমি কীভাবে আমাদের মেয়েকে বোঝাব, তার জীবন বাঁচাতে তুমি নিজের জীবন উৎসর্গ করেছ? আমি তখন তোমাদের পাশে ছিলাম না। এই শূন্যতা আমি কীভাবে পূরণ করব?’

বর্তমানে ছোট আলানা এবং তার খালা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন এবং জানিয়েছেন ধীরে ধীরে তারা সুস্থ হয়ে উঠছেন।

এদিকে, ২৮ বছর বয়সী হেক্টর বেয়ো ভেনেজুয়েলার দ্বিতীয় স্তরের ক্লাব মারিতিমো দে লা গুয়াইরার হয়ে খেলার সঙ্গে যুক্ত আছেন। ভয়াবহ ভূমিকম্পের ফলে ভেনেজুয়েলার সাবেক বিউটি কুইন গিসেল রেয়েসের মা ওমাইরা রেয়েসও প্রাণ হারিয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৯২০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৪৫০০ জনের বেশিতে গেছে। হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৬ জুন) মার্কিন পাসপোর্টের একটি নতুন নকশা উন্মোচন করেন। নতুন এই বিশেষ পাসপোর্টের ডিজাইনে ট্রাম্পের নিজের একটি গম্ভীর ও কঠোর চেহারার ছবি সংযুক্ত করা হয়েছে। মাত্র সীমিত সংখ্যায় এই স্মারক পাসপোর্টটি বাজারে মুক্তি দেওয়া হবে।

শুক্রবার, ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টের নমুনা ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।’ আর ভেতরের পাতায় লেখা রয়েছে, ‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’

পাসপোর্টের এই বিশেষ ডিজাইন মূলত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। এর ভেতরের মূল পাতায় প্রেসিডেন্ট ট্রাম্পের মুখচ্ছবি বিশেষভাবে প্রদর্শিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্প গম্ভীর মুখে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং নিচে তার স্বাক্ষর রয়েছে। ট্রাম্পের ছবিটির পেছনের দিকটায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে। ছবিটি হোয়াইট হাউসের সরকারি আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা ছবির ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছবির ঠিক বিপরীত পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে ঐতিহাসিক স্বাক্ষরের একটি চিত্রকর্ম উপস্থাপন করা হয়েছে। সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ কথাটি স্পষ্টভাবে লেখা রয়েছে, যা দেশের ২৫০তম স্বাধীনতা দিবসের প্রতি ইঙ্গিত করে। হোয়াইট হাউসও এই নতুন পাসপোর্টের ডিজাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। সরকারিভাবে এটিকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর পূর্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা দিয়েছিল, আগামী ৬ জুলাই থেকে ‘বিশেষ নকশা’ সংবলিত স্মারক পাসপোর্ট সাধারণ নাগরিকদের জন্য উপলব্ধ হবে। তবে এই নতুন নকশা সম্পর্কে হোয়াইট হাউসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছিলেন, ট্রাম্প থিমযুক্ত এই বিশেষ পাসপোর্টগুলো কেবল ওয়াশিংটনে সরাসরি সাক্ষাতের মাধ্যমে সংগ্রহ করা যাবে। যতদিন পর্যন্ত এই বিশেষ নকশার পাসপোর্টের মজুত থাকবে, ততদিন নাগরিকদের মাঝে এটি বিতরণ করা হবে।

এখনকার সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিজের ব্যক্তিগত ছাপ প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে, কিছু গুরুত্বপূর্ণ সরকারি ভবনের বাইরে তার ছবি-সংবলিত বড় ব্যানার টাঙানো হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগও জানিয়েছে, শিগগিরই দেশটির এক ডলারের নোটেও ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে। এর আগে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস–এর নামের সঙ্গে নিজের নাম যুক্ত করেছিলেন ট্রাম্প। তবে পরে একটি আদালত রায় দেন যে সেই নাম অপসারণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতজুড়ে ‘প্রধান গো ব্যাক’ কর্মসূচি নিয়ে মাঠে নামছে সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


ভারতজুড়ে ‘প্রধান গো ব্যাক’ কর্মসূচি নিয়ে মাঠে নামছে সিজেপি

'ভা্রতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার এই কর্মসূচির ঘোষণা দেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ।

শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কৃষক এবং নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনকে ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে অভিজিৎ দীপ জানান, শিক্ষাব্যবস্থার নানা অনিয়ম এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই আন্দোলন শুরু হচ্ছে। কিন্তু দেশব্যাপী এই কর্মসূচি কিভাবে পরিচালিত হবে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। এছাড়া তিনি জানান, সমাজকর্মী ও পরিবেশ আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক রোববার থেকে যন্তর মন্তরে শুরু হওয়া 'প্রধান গো ব্যাক' কর্মসূচিতে অংশ নেবেন।

সেই দিন তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবেন। অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্মেন্দ্র প্রধানকে দ্রুত পদত্যাগ করানো উচিত। এবং যদি তা না হয়, তাহলে এই ঘটনার দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে। তার ভাষায়, কোনো ব্যবস্থা না নিলে মোদিকে একজন অযোগ্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা হবে।

ডিজিটাল ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করা সিজেপি, ২০ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে। দলের দাবি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা পরিচালনায় অনিয়মের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। দীপকে বলেন, আন্দোলন শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্মেন্দ্র প্রধান এখনো কোনো দায়িত্ব স্বীকার করেননি। তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সরকারের কেউ জবাবদিহি করছেন না। তার দাবি, এখন পর্যন্ত অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

এই পরিস্থিতিতে একজন শিক্ষক ও বিজ্ঞানী হিসেবে পরিচিত সোনম ওয়াংচুককে অনশনে বসতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মেন্দ্র প্রধানের সমালোচনা করে দীপকে বলেন, শিক্ষার্থীদের মৃত্যুর নৈতিক দায় শিক্ষামন্ত্রীর। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের সন্ত্রাসী বলা হলেও প্রকৃত দায় সরকারের। তিনি বলেন, 'প্রধান গো ব্যাক' কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে জবাবদিহি চাওয়া হবে। পাশাপাশি সারা দেশে এই দাবিকে ছড়িয়ে দিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে একসঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার দাবিতে আন্দোলনে অংশ নিতে হবে। সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, কোনো ভুলের পরও সরকারের একজন মন্ত্রী কেন পদত্যাগ করছেন না। তার মতে, জবাবদিহি ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যদি ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে শিক্ষার্থীদের মৃত্যুর দায় থেকেও তিনি মুক্ত থাকতে পারবেন না। আত্মহত্যা করা প্রত্যেক শিক্ষার্থীর পরিবারের জন্য এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান সিজেপির প্রতিষ্ঠাতা।

কংগ্রেসের ঘোষিত আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে দীপকে বলেন, রাজনৈতিক মতভেদ ভুলে সব দলেরই শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানো উচিত। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে আন্দোলন শেষ হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই সে বিষয়ে সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও জনরোষ পুরোপুরি কমবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, যন্তর মন্তরের আন্দোলনস্থলে বিক্ষোভকারী ও স্বেচ্ছাসেবকদের ওপর হামলার অভিযোগও করেন অভিজিৎ দীপকে। তার দাবি, অভিযোগ করার পরও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের জন্য খাবার নিয়ে আসা মানুষদেরও হয়রানি করা হচ্ছে। এমনকি এক স্বেচ্ছাসেবকের শ্বশুরবাড়িতেও লোকজন গিয়ে ভয়ভীতি দেখিয়েছে বলে দাবি করেন। তার অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করার দাবি জানান দীপকে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাসও পুলিশের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, এক স্বেচ্ছাসেবক মাথায় গুরুতর আঘাত পেলেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ধারায় মামলা করেনি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিভাবকদের উদ্দেশে অভিজিৎ দীপকে বলেন, সন্তানদের আন্দোলনে অংশ নিতে বাধা দেওয়া উচিত নয়। তার মতে, এই আন্দোলন তাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌ চলাচলের স্বাধীনতা বিলাসিতা নয়: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


নৌ চলাচলের স্বাধীনতা বিলাসিতা নয়: শেহবাজ শরিফ

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সমুদ্রপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এটি এখন শুধুমাত্র একটি সুবিধা নয়, বরং বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অপরিহার্য প্রয়োজন হয়ে উঠেছে।

শনিবার সকালে পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে তিনি এই বক্তব্য দেন। শেহবাজ শরিফ বলেন, সাম্প্রতিক সময়ে অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে, সমুদ্র নিরাপত্তা বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যের বড় একটি অংশ সমুদ্রপথে হয়ে থাকে। তাই, এই পথ নিরাপদ ও উন্মুক্ত রাখা সবার স্বার্থে প্রয়োজন।

তিনি আরো বলেন, নৌপথে অবাধ যাতায়াতের অধিকার এবং জাহাজ চলাচলের স্বাধীনতা এখন আর বিলাসিতা নয়। বর্তমান বাস্তবতায় এটি পুরো বিশ্বের জন্য একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তানের নৌবাহিনীর ভূমিকাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, পাকিস্তান নৌবাহিনী শুধু দেশের সমুদ্রসীমা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে না, বরং একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও অবদান রাখছে। শেহবাজ শরিফ বলেন, দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেও পাকিস্তান নৌবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%