ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীরা


র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীরা

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শন করেছেন রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা।

 বেলা ১১টার কিছু পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এবং অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীসহ টিএফআই সেল পরিদর্শনে ঢুকেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এসময়, তারা টিএফআই সেলের ২৯টি গোপন কক্ষ ঘুরে দেখেন। আজকের এই পরিদর্শনে গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলাম, আসামিপক্ষের আইনজীবী, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলামকে তুলি (এমপি), মানবাধিকারকর্মী নূর খান লিটন এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দুর্গাপূজায় নাশকতার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ দিনে তিন জাহাজে জলদস্যুদের হামলা, লুটে নিল ১০ কোটি টাকার পণ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


১৮ দিনে তিন জাহাজে জলদস্যুদের হামলা, লুটে নিল ১০ কোটি টাকার পণ্য

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুদের তৎপরতা বেড়ে গেছে। গত ১৮ দিনের মধ্যে তিনটি জাহাজে হানা দিয়ে তারা মোট ১০ কোটি টাকার মালপত্র লুট করেছে। এর ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে বন্দর ব্যবহারকারীরা এবং আমদানিকারকরা। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের ইমেজ সংকটে পড়ারও শঙ্কা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম চেম্বার দস্যুতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।

গত ১৬ জুলাই ভোরে চার্লি অ্যাঙ্করেজে নোঙর করা সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কার ‘তাই শুয়েন’-এ জলদস্যুরা হামলা চালায়। ওই জাহাজটি হংকং থেকে সীতাকুণ্ডে জনতা স্টিলের শিপ ব্রেকিং ইয়ার্ডে ভাঙার জন্য আনা হয়েছিল। প্রায় ২০ জন সশস্ত্র দস্যু পাঁচটি কাঠের নৌকায় এসে হামলা চালায়।

শিপিং এজেন্ট বেন লাইনের মালিক মোশাররফ হোসেন বলেন, নোঙর নিক্ষেপের সময় হামলাকারীদের একটি দল নাবিকদের ব্যস্ত রাখে এবং অন্য একটি দল ডেক থেকে নোঙরের দড়ি, ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম লুট করে। জাহাজের ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে বন্দর নিয়ন্ত্রণ কক্ষে রেডিও বার্তা পাঠালেও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দস্যুরা পালিয়ে যায়।

এর আগে ২৯ জুন চার্লি অ্যাঙ্করেজে ডায়নামিক শিপ রিসাইক্লিংয়ের আমদানি করা ‘এমভি হাই জু’ জাহাজে ২০ থেকে ২৫ জন সশস্ত্র ডাকাত উঠে নাবিকদের জিম্মি করে প্রায় এক কোটি টাকার যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এর পরদিন যমুনা শিপ ব্রেকার্সের আমদানি করা ‘এমটি আইআরওএস’ জাহাজ থেকে কয়েক কোটি টাকার সরঞ্জাম চুরি হয়। পরে নৌ পুলিশ রাজধানীর বাংলাবাজার এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার চোরাই মালপত্র উদ্ধার করে।

প্রতিটি ঘটনায় কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তবে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে তারা তাৎক্ষণিক সহায়তা পাননি।

আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা সংস্থা রিজিওনাল কো-অপারেশন এগ্রিমেন্ট অন কমবেটিং পাইরেসি অ্যান্ড আর্মড রোবেরি এগেইনস্ট শিপস ইন এশিয়া (রিক্যাপ) তাদের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে যে, চট্টগ্রাম বন্দরে চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) কোনো ধরনের দস্যুতা বা চুরির ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ করে একের পর এক ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপ হ্যান্ডলিং অপারেটর এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থা।

চট্টগ্রাম বন্দরে আসা পণ্যের প্রায় ৭০ শতাংশ খালাস হয় বহির্নোঙরে। নাব্য সংকটের কারণে জাহাজগুলো সরাসরি জেটিতে নোঙর করতে পারে না। ছোট আকারের (লাইটার) জাহাজে বেশির ভাগ আমদানি পণ্য খালাস করা হয়। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি বড় পণ্যবাহী জাহাজ সেখানে নোঙর করে। এসব জাহাজ থেকে গড়ে দৈনিক দেড় লাখ টন পণ্য খালাস করা হয় লাইটার জাহাজে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের আমদানি-রপ্তানির ৯২ ভাগ পরিচালিত হয়। যদি বহির্নোঙরের নিরাপত্তা বিঘ্নিত হয় তবে জাতীয় অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতির মুখে পড়বে। বিদেশি শিপিং অপারেটরদের মধ্যে ঝুঁকির আশঙ্কা বাড়বে, বীমা ব্যয় বৃদ্ধি পাবে এবং বৈদেশিক বাণিজ্যের খরচও বাড়বে। তাই আমরা জরুরি পদক্ষেপ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।

বহির্নোঙরে জাহাজে জলদস্যুতা প্রতিরোধে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জলদস্যুতার ঘটনায় অন্তত ১০ কোটি টাকার মালপত্র, জাহাজের সরঞ্জাম ও মূল্যবান যন্ত্রাংশ লুট হয়েছে। এছাড়া জাহাজের নিরাপত্তা ও নাবিকদের জীবনও ঝুঁকির মুখে রয়েছে।

চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে বড় জাহাজের পণ্য খালাসের দায়িত্ব পালন করে শিপ হ্যান্ডলিং অপারেটররা। বাংলাদেশ বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সরওয়ার হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের প্রথম চার মাসে কোনো দস্যুতার ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ করে ডাকাতির ঘটনা বেড়ে গেছে বহির্নোঙরে।

লাইটার জাহাজ পরিচালনা করে ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল। এই সংগঠনের মুখপাত্র পারভেজ আহমেদ বলেন, ছোট নৌকায় করে দস্যুরা কয়েকটি দলে ভাগ হয়ে বড় জাহাজে হামলা চালায়। চুরি-ডাকাতি ঠেকাতে বন্দর ও কোস্টগার্ডকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।

বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ড। এ ধরনের ঘটনা প্রতিরোধে এ পর্যন্ত বন্দরের সদস্য (হারবার ও মেরিন), বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডারের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সাম্প্রতিক ঘটনাগুলোর পর্যালোচনা, ঝুঁকি বিশ্লেষণ এবং ভবিষ্যতে চুরি প্রতিরোধের করণীয় নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ কোস্টগার্ডের সাথে সমন্বয় করে বহির্নেঙরে নজরদারি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুমোদিত ওয়াচম্যান নিয়োগ নিশ্চিত করা, জাহাজের আগমনের তথ্য বাধ্যতামূলক সরবরাহ, প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামীম বলেন, বহির্নেঙরে চুরি বন্ধে নিরাপত্তাব্যবস্থা কঠোর করা হয়েছে। কোস্টগার্ড টানা অভিযান চালাচ্ছে এবং চুরির সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়ালের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


কুড়ালের আঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু, অভিযুক্ত আ. লীগ নেতার ছেলে

নরসিংদীর মনোহরদীতে জমির সীমানায় নারিকেল গাছ কাটার বিষয়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার ছেলে জীবন মিয়ার (৩০) লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরের সময়ে উপজেলার বড়চাপা বড়চাপা পূর্বপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের সন্তান। তিনি ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে অভিযুক্ত হত্যাকারী শহীদুল্লাহ, যিনি একই ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতির ছেলে, তাঁর সম্পর্কে চাচা-ভাতিজা।

নিহতের আত্মীয়স্বজনরা জানান, নিহত মিজান এবং তাঁর চাচা শহীদুল্লাহর মধ্যে বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এই বিষয়ে একাধিকবার সংঘটিত সালিশ বক্সে শহীদুল্লাহ বিষয়টি মেনে নেননি। শনিবার দুপুরে মিজান রাস্তার উপর একটি গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। সেই সময় শহীদুল্লাহর ছেলে জীবন কুড়াল দিয়ে মিজানের মাথায় আঘাত করেন। পরে তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. খন্দকার আনিসুর রহমান জানান, দুপুরের সময় মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানানো হবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা ভাতিজার জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ সুরতহাল সম্পন্ন করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিনি এখনো আইসিসি’র লক্ষ্যবস্তু নন, রসিকতা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


তিনি এখনো আইসিসি’র লক্ষ্যবস্তু নন, রসিকতা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রসিকতা করে বলেছেন, তিনি এখনো আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র লক্ষ্যবস্তু নন। তার প্রশাসন অপরদিকে এই আদালতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং সদস্য দেশগুলোকে সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র। ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ‘যাই হোক, এমন কোনো তথ্য নেই যে তারা আমার পেছনে লেগেছে। তবে, এমনটা ঘটতেও পারে।’ মন্ত্রিসভার সদস্যরা তখন তার এই মন্তব্যে হাসিতে ফেটে পড়েন। সেই সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরছিলেন। ট্রাম্প বক্তব্যে বাধা দিয়ে বলেন, ‘তিনি আমাকে রক্ষা করার চেষ্টা করছেন না। তিনি বিবি (বেনিয়ামিন নেতানিয়াহু) এবং আরও কিছু মানুষকে রক্ষা করার চেষ্টা করছেন।’ এখানে ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করেন। উল্লেখ্য, নেতানিয়াহু ২০২৪ সালে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আওতায় রয়েছেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে বড় ধরনের কূটনৈতিক প্রচারণা শুরু করে। দীর্ঘদিন ধরে সমালোচনার সম্মুখীন থাকা এই আদালতের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয় এবং মিত্র দেশগুলোকে সংস্থা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আইসিসির সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। ইতোমধ্যে আদালতের কয়েকজন বিচারকের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি বিভিন্ন গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার করে, যেসব অপরাধের বিচার সংশ্লিষ্ট দেশগুলো নিজেই করতে ইচ্ছুক নয় বা সক্ষম নয়। তবে রুবিও শুক্রবার আইসিসিকে ‘একটি অবৈধ আন্তর্জাতিক সংস্থা’ বলে মন্তব্য করেন। আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার চুক্তির অংশীদার নয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলÑদুটি দেশই। রুবিও বলেন, ‘আমরা তাদের সংস্কার করতে এবং আমাদের কথা শুনতে বলেছিলাম। তারা তা করেনি। তারা অত্যন্ত উদ্ধত। এখন আমরা ওই আদালতকে নিয়ন্ত্রণে আনার জন্য কার্যক্রম শুরু করেছি।’ তিনি জানান, পাঁচটি দেশ আইসিসি থেকে সরে গেছে বা সরে যাওয়ার পরিকল্পনা করছে এবং তিনি অন্যান্য দেশগুলোকে একই পথে যাওয়ার আহ্বান জানান। উল্লেখযোগ্য যে, চাদ ও ভেনেজুয়েলা উভয় দেশই সম্প্রতি আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় ১ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ ভারতীয় নাগরিক থামিম আনসারিকে আটক করা হয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) কর্তৃক।

সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টা ৫৮ মিনিটে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ নম্বর ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক থামিম আনসারিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর শনাক্ত করা হয় সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের দ্বারা।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুর ওজন ৪৫৫ গ্রাম পাওয়া গেছে। স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রমও চলছে। সিআইআইডির প্রাথমিক হিসাবে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%