০৮:৪২ এম
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। আজ যুক্তরাষ্ট্রের তিনটি শহরের বাতাসে ভয়াবহ দূষণ বিরাজ করছে। এই পরিস্থিতি শহরগুলোর বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। রাজধানী ঢাকা নানা সময়ে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের শিকাগোর বায়ুমান স্কোর ৬২৯। পরবর্তী অবস্থানে থাকা আরেকটি শহর ডেট্রয়েটের স্কোর ৪৫৭। শহর দুটি বায়ুমানের স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ মাত্রাও ছাড়িয়ে গেছে। এছাড়া, নিউইয়র্ক শহরের অবস্থান তৃতীয়। এই শহরের বায়ুমানের স্কোর ২৪৭, যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত।
অন্যদিকে, কয়েক দিনের বর্ষণও মেগাসিটি ঢাকা শহরের বায়ুমানে তেমন উন্নতি আনতে পারেনি। ১০৭ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ১৪তম। যদিও তালিকায় কিছুটা পেছনে আছে, শহরটির বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
এছাড়া, বাতাসে দূষণের মাত্রা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর তালিকায় যে আটটি শহর রয়েছে, সেগুলো হলো- ভারতের দিল্লি, কাতারের দোহার, উগান্ডার কামপালা, ইসরাইলের জেরুজালেম, মিশরের কায়রো, আলজেরিয়ার আলজিয়ার্স, যুক্তরাষ্ট্রের ডেনভার এবং দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ।
অন্যদিকে, বাতাসে দূষণের মাত্রা অস্বাস্থ্যকর তালিকায় চারটি শহরও রয়েছে। এই শহরগুলো হল পাকিস্তানের লাহোর, কঙ্গোর কিনশাসা, কানাডার টরন্টো এবং ইন্দোনেশিয়ার জাকার্তা।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে ধরে নেয়া হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর মনে করা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে, সেটি ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসাবে গন্য করা হয়।
এ ছাড়াও, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করে।
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন