ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

‘এটাই ফুটবল, যারে আমরা ভালোবাসি’: বেলজিয়ামকে ৪-১ হারিয়ে জিদানের উচ্ছ্বাস


‘এটাই ফুটবল, যারে আমরা ভালোবাসি’: বেলজিয়ামকে ৪-১ হারিয়ে জিদানের উচ্ছ্বাস

ফ্রান্স গোল খুঁজতে হন্যে হয়ে ছিল সমতায় ফিরতে। ম্যাচের সময়ও শেষ হয়ে আসছিল, ফলে হারার শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত তা ঘটেনি।

বরং, ১৪ মিনিটের মধ্যে ৪ গোল করে বেলজিয়ামকে পরাজিত করেছে ফ্রান্স। এর ফলে কোচ জিনেদিন জিদানের দল ঘরের মাঠে ৪-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় অর্জন করেছে।

নাটকীয় এই জয় পাওয়ার জন্য জিদান অত্যন্ত খুশি। তিনি ফুটবলের এই রূপের কথা উল্লেখ করেছেন। ফ্রান্সের কোচ বলেন, ‘আজ রাতে যা হলো, এটাই ফুটবল, যারে আমরা ভালোবাসি। প্রথমার্ধে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তবে সেগুলো খেলারই অংশ। মাঝে মাঝে এমন ম্যাচ হয়। ভুলের পর সবকিছু ঠিক করা সবসময়ই ভালো, এবং আমরা দ্বিতীয়ার্ধে অসাধারণ কিছু করেছি। প্রথমার্ধে আমরা অনেকবার গোলের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলাম। কিন্তু পরে আমরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছি, যা সত্যিই অসাধারণ।’

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও চোটের কারণে অনিশ্চিত নাহিদ রানা

গতকাল ৪ গোলের প্রতিটি গোলের জন্য দায়ী ছিলেন বদলি নামা খেলোয়াড়রা। মাইকেল ওলিসের দুটি গোলের বিপরীতে দেজিরে দুয়ে ও রায়ান চেরকি একটি করে গোল করেছেন। তাদের প্রশংসা করে জিদান বলেন, ‘আমরা জানতাম বদলি নামা খেলোয়াড়েরা ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। কারণ, তারা সবাই উচ্চমানের ফুটবলার। তবে আবারও বলছি, এটি একটি পরিপূর্ণ দলগত পারফরম্যান্স; বদলি খেলোয়াড়েরা মাঠে নেমে ব্যবধান গড়ে দিলেও গত দুই সপ্তাহে প্রত্যেকেই দারুণ খেলেছে। সবাই নিজের ভূমিকা পালন করেছে, আর সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলপিজির দাম বাড়লে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


এলপিজির দাম বাড়লে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, এলপিজির দাম বেশি হলে সরকার ব্যবস্থা নেবে। তিনি উল্লেখ করেছেন, নির্ধারিত দামে এলপিজি না পাওয়া গেলে অথবা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হলে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য প্রদান করেন।

তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং সামগ্রিক প্রেক্ষাপটের ভিত্তিতে এলপিজির দামের এই সমন্বয় করা হয়েছে। তিনি আরও জানান, বাজারে যেকোনো ধরনের অনিয়ম ও অবৈধ মজুদ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জরিমানা জোরদার করা হয়েছে।

তিনি জানান, ভিজিএফ চালের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। দেশের মূল্যস্ফীতি এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালের পরিমাণ এখন থেকে ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে দেওয়া হবে।

এছাড়া, ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি এসে পৌঁছেছে বলেও তিনি ব্রিফিংয়ে নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে-বিচ্ছেদের আলোচনার মাঝে সাফা কবিরের ‘চিল’ মুডের ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


বিয়ে-বিচ্ছেদের আলোচনার মাঝে সাফা কবিরের ‘চিল’ মুডের ছবি ভাইরাল

শোবিজের জগতে বিয়ে, বিচ্ছেদ এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে, প্রীতম হাসান ও শেহতাজের বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা এবং ট্রলের মাঝে অভিনেত্রী সাফা কবির ভিন্ন কারণে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি কোনো বিতর্কিত মন্তব্য না করে বরং নিজের নির্ভার মুহূর্তের একটি ছবি শেয়ার করে আলোচনায় এসেছেন।

বর্তমানে অনেক তারকা বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেছেন। তাদের বিয়ের অনুষ্ঠান এবং পরবর্তী ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সাফা কবিরও সেই তারকাদের মধ্যে ছিলেন, যিনি প্রীতম হাসান ও শেহতাজের বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে প্রীতম ও শেহতাজের সম্পর্কের ইতি ঘটে। তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত হওয়ার পর সাফার নাম নতুন করে আলোচনায় এসেছে।

এটি নিয়ে একটি মজার বিষয় রয়েছে। সাফা কবির এখনও বিয়ে করেননি, তাই নেটিজেনদের একটি অংশ মজার ছলে তার ব্যক্তিগত জীবনকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনার সঙ্গে তুলনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, "চারপাশের কেউ বিয়ের পিঁড়িতে বসছেন, কেউ বিচ্ছেদের পথে হাঁটছেন; আর সাফা আছেন নিজের মতো, একেবারে ‘চিল’ মুডে।"

এই আলোচনার মাঝে সাফা কবির তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফুরফুরে মেজাজের ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশ করে বসে থাকতে দেখা যায়। তার মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস এবং হাতে জুসের গ্লাস রয়েছে। সামনে সাজানো ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস রয়েছে।

ছবিটি পোস্ট করে সাফা ক্যাপশনে লিখেছেন, ‘জাস্ট চিলিং’। ছবির পেছনে নান্দনিক ফ্লোর ল্যাম্প এবং প্যানোরামিক আর্টওয়ার্ক পুরো পরিবেশে বিলাসী আবহ যোগ করেছে। এর সঙ্গে বেকি জি, বেনি ব্লাঙ্কো এবং সেলেনা গোমেজের গান ‘Te Olvido (La La)’ যুক্ত করেছেন সাফা। সব মিলিয়ে ছবিতে তার নির্ভার সময় কাটানোর মুহূর্ত ফুটে উঠেছে।

সাফার এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় বিভিন্ন আলোচনা শুরু হয়। কেউ বিষয়টিকে নিছক মজার পোস্ট হিসেবে দেখছেন, আবার কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের প্রসঙ্গ টেনে আনছেন। একজন মন্তব্য করেছেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন!’ অন্য একজন লিখেছেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’

অনেকের মতে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক তারকার বিয়ে, সম্পর্ক এবং বিচ্ছেদের খবর নিয়ে আলোচনা চলছে, তখন সাফার এমন পোস্ট যেন সেই ব্যস্ততার মধ্যে স্বস্তির একটি টুকরো ছবি। তবে, নিজের পোস্টে বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি সাফা কবির। ফলে, তাকে ঘিরে চলমান আলোচনা আপাতত নেটিজেনদের কৌতূহল ও মজার ছলেই সীমাবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পঞ্চগড়ে ৪ তরুণ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পঞ্চগড়ে ৪ তরুণ আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি চার তরুণকে আটক করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে, উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করেন। তবে, তাদের সঙ্গে থাকা আরও তিন তরুণ পালিয়ে যেতে সক্ষম হয়।

এই সকালে, বিজিবি আটককৃত চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আটককৃতদের মধ্যে রয়েছেন—সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (২১), জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার জাহেল মিয়ার বড় ছেলে সাব্বির হোসেন (১৫) ও তার ছোট ছেলে রাহান (১৩), এবং কুমিল্লা জেলার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার জজ মিয়ার ছেলে শিপন মিয়া (১৯)।

বিজিবি জানায়, আজ ভোর পাঁচটার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এসময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে ওই সীমান্ত দিয়ে সাতজন বাংলাদেশি তরুণ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে, বিজিবি তাদের ধাওয়া করে চারজনকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দালালচক্রের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘চারজন তরুণকে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। আমরা চারজনকে আটক করতে সক্ষম হই। তিনজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে উত্তরা প্রাঃ হাসপাতালের মালিকের বিরুদ্ধে কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


শেরপুরে উত্তরা প্রাঃ হাসপাতালের মালিকের বিরুদ্ধে কোটি টাকার জালিয়াতির অভিযোগ

 

শেরপুরে উত্তরা প্রাঃ হাসপাতালের মালিকের বিরুদ্ধে কোটি টাকার জালিয়াতির অভিযোগ, সেবা সচল রাখতে অন্তর্বর্তী কমিটির উদ্যোগ।
শেরপুরের অন্যতম চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘উত্তরা হাসপাতাল’-এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের রহমান বিপ্লবের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম, বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ এবং কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বকেয়া বেতন না দিয়ে গা-ঢাকা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘ ৯-১০ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত এবং ১০০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারী সম্বলিত এই বেসরকারি হাসপাতালটি বর্তমানে চরম সংকটের মুখে পড়েছে। বকেয়া পাওনা পরিশোধের নির্ধারিত সময় পার হওয়ার পর থেকেই হাসপাতালটির মূল মালিক জুবায়ের রহমান বিপ্লব কর্মস্থলে অনুপস্থিত ও আত্মগোপনে রয়েছেন।

বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী, ২০২২ সালে সংকটে পড়া উত্তরা হাসপাতালে ৮ লাখ টাকা দিয়ে ২.৫ শতাংশ শেয়ারের মালিকানা নেন এম বি এম শফিকুল ইসলাম শান্ত। পরবর্তীতে চুক্তি লঙ্ঘন করে এবং বিদ্যমান শেয়ারহোল্ডারদের অবহিত না করে ডজনখানেক ব্যক্তির কাছ থেকে বিনিয়োগের নামে বিপুল পরিমাণ টাকা নেন বিপ্লব। শুধু তাই নয়, মূল বিনিয়োগকারীদের বাদ দিয়ে বিপ্লব নিজ পরিবারকে নিয়ে একতরফাভাবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করে প্রতারণা চালিয়ে যান। বর্তমানে প্রাথমিক ১০ থেকে ১৫ জন বিনিয়োগকারীর প্রায় আড়াই কোটি টাকাসহ সার্বিক দেনা-পাওনা মিলিয়ে প্রায় ১০-১১ কোটি টাকার আর্থিক অনিয়ম ও তছরুপের হিসাব পাওয়া গেছে।

হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা জানান, গত এক বছর ধরে অভ্যন্তরীণ পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে কর্মরত ডা. মবিনা ফেরদৌস জানান, কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৪-৫ মাসের বেতন বকেয়া পড়েছে। এছাড়া আর্থিক অনিয়ম লুকানোর উদ্দেশ্যে হাসপাতালের ডিজিটাল অ্যাকাউন্টিং সফটওয়্যারটি বন্ধ করে দেওয়া হয় এবং ম্যানুয়ালি হিসাব রাখার কাজ চালানো হচ্ছিল।

এমতাবস্থায় সাধারণ রোগীর চিকিৎসাসেবা এবং ১০০টিরও বেশি পরিবারের কর্মসংস্থান সচল রাখতে জেলা প্রশাসন, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং হাসপাতাল মালিক সমিতির যৌথ উদ্যোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। মালিক সমিতি স্পষ্ট করেছে যে হাসপাতালের কোনো মালামাল খোয়া যায়নি বা জোরজবরদস্তি করে দখল করা হয়নি। ফলে জুবায়ের রহমান বিপ্লবকে দ্রুত শেরপুরে ফিরে এসে প্রশাসন ও ব্যবসায়ী নেতৃত্বের উপস্থিতিতে সকল দেনা-পাওনা এবং কর্মচারীদের বকেয়া মেটানোর আহ্বান জানানো হচ্ছে। সাময়িকভাবে দুজন চিকিৎসক এবং মালিক সমিতির সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা টিমের মাধ্যমে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম সচল রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%