০১:১১ পি.এম
সাবেক ‘মিস নর্থ ক্যারোলাইনা’ ব্রিটানি বোল্টিনহাউস আদালতে মিস ইউএসএ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন সামাজিক এবং মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে। এই আইনি পদক্ষেপটি নেওয়া হয়েছে খেতাব কেড়ে নেওয়ার কারণে নয়, বরং পরবর্তীতে তা নিয়ে কর্তৃপক্ষের দ্বারা করা মিথ্যা ও ক্ষতিকর মন্তব্যের বিরুদ্ধে।
বোল্টিনহাউস চলতি বছরের জুন মাসের শেষে ‘মিস নর্থ ক্যারোলাইনা ইউএসএ’ খেতাব জিতেছিলেন। তবে বিজয়ী হওয়ার পরপরই তার পুরনো কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশিত হয়, যেখানে একটি বর্ণবাদী গালি ব্যবহৃত হয়েছিল। এছাড়া, ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন এবং বাইডেন প্রশাসনের বিরুদ্ধে সমালোচনামূলক কিছু পোস্টও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এসব বিতর্কের কারণে ৫ আগস্ট তার খেতাব বাতিল করে মিস ইউএসএ কর্তৃপক্ষ।
রবিবার (২৩ আগস্ট) ডুপলিন কাউন্টি সুপিরিয়র কোর্টে বোল্টিনহাউস মিস ইউএসএ সংস্থার চেয়ারম্যান থম ব্রোডিউর এবং নর্থ ক্যারোলাইনা পেজেন্ট পরিচালকদের বিরুদ্ধে দেওয়ানি মানহানির মামলা করেন। তিনি দাবি করেছেন, যে বর্ণবাদী পোস্টগুলো বিষয় না, বরং তার রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য তার খেতাব কেড়ে নেয়া হয়েছে। তিনি জানান, কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ডও তার কাছে রয়েছে। একই সাথে তাকে জোরপূর্বক একটি মনগড়া ক্ষমা প্রার্থনার বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগও তুলেছেন তিনি।
আরও পড়ুন: শাহরুখের ছবিতে কাজ করতে না পেরে আজও আক্ষেপ নেহার
ব্রিটানি বলছেন, অসৎ উদ্দেশ্যে করা এসব বক্তব্যের কারণে তিনি পেশাগত ও সামাজিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, আয়োজকদের কাছ থেকে সুনামের ক্ষতি, মানসিক যন্ত্রণা, হাতছাড়া হওয়া স্পনসরশিপের অর্থসহ আইনি খরচের ক্ষতিপূরণ দাবি করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন