ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু


ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু

বাংলা কবিতার এক অনন্য নির্মাতা, মহাকালের কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে, তার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মরণোৎসব।

বৃহস্পতিবার বিকেলে, শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, স্মরণোৎসবের উপদেষ্টা ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাহিত্য অ্যাকাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, কবি ছানাউল্লাহ, বাশারসহ জেলার বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিপ্রেমীরা।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্মরণোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন হোসেন জিহাদ।

বক্তারা বলেন, আল মাহমুদ কেবল একজন কবি নন, তিনি বাংলা ভাষার মাটি, মানুষ, প্রেম, ইতিহাস ও আত্মপরিচয়ের এক অনন্য কণ্ঠস্বর। যেভাবে তার কবিতায় গ্রামীণ বাংলার সৌন্দর্য ধরা পড়েছে, তেমনি ভাবে উঠে এসেছে মানুষের সংগ্রাম, স্বাধীনতার চেতনা এবং শেকড়ের গভীর টান।

আলোচকরা আরও বলেন, সময়ের নানা বিতর্ককে ছাপিয়ে আল মাহমুদের সাহিত্য আজও পাঠকের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে তাঁর সাহিত্যচর্চার সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এ স্মরণোৎসবে আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং সাহিত্যবিষয়ক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্ম আবারও আবিষ্কার করবে সেই কবিকে, যিনি বাংলা কবিতায় গ্রামবাংলার রূপ, মানুষের স্বপ্ন, প্রেম ও প্রতিবাদের ভাষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাব-৫ এর অভিযানে ৫০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


র‍্যাব-৫ এর অভিযানে ৫০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
 
 
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
 
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ০৯ ই জুলাই ২০২৬ খ্রিঃ বিকাল ১৭.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন শ্রীরামপুর বাজারের উত্তর পশ্চিম কর্ণারে পলাতক আসামী মিঠু এর দোকান ঘরের সামনে অপারেশন পরিচালনা করে ৫০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩৪), পিতা- ফেরদৌস হোসেন, সাং- কয়া ভবাণীপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ'কে গ্রেফতার করে। এসময় মিঠু নামের অপর আসামি কৌসলে পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত আসামি ও পলাতক আসামি পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
 
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষন পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে।
 
উক্ত গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা প্রকৃয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষযাত্রায় ৪ কোটির বেশি মানুষের জমায়েতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


খামেনির শেষযাত্রায় ৪ কোটির বেশি মানুষের জমায়েতের দাবি ইরানের

রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে। এই বিদায়টি ছিল অশ্রুসিক্ত। সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান, ইরান ও ইরাকজুড়ে শোকযাত্রা ও জানাজার পর বৃহস্পতিবার (৯ জুলাই) দাফনের কাজ সম্পন্ন হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি খামেনির শোকযাত্রাকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় শোকযাত্রা’ হিসেবে আখ্যা দিয়েছে। রাজধানী তেহরান, কোম, ইরাকের নাজাফ ও কারবালা এবং ইরানের মাশহাদ—এই পাঁচটি শহরে শেষকৃত্যের বিভিন্ন আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষযাত্রার বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানে ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন।

গত শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে খামেনির মরদেহবাহী কফিন সর্বসাধারণের জন্য প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক শেষকৃত্য কার্যক্রম শুরু হয়। সেখানে হাজারো ইরানি শ্রদ্ধা জানাতে এসে জড়ো হন।

খামেনির শোকযাত্রায় অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও প্রতিনিধিরা। এছাড়া গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি আন্দোলনের প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় পরিবারের বেশ কিছু সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী জন্মভূমি মাশহাদের ইমাম রেজা মাজারের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বে এফডিআই বেড়েছে ৬ শতাংশ, বিনিয়োগ টানছে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১২:১০ পি.এম


বিশ্বে এফডিআই বেড়েছে ৬ শতাংশ, বিনিয়োগ টানছে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাত

বিভিন্ন বৈশ্বিক অস্থিরতার মধ্যে ২০২৫ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৬ শতাংশ বেড়েছে।

তবে এই বিনিয়োগের একটি বড় অংশ মাত্র হাতে গোনা কিছু দেশে গিয়েছে।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনসিটিএডি (আঙ্কটাড) প্রকাশিত বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৬-এ এই চিত্র উঠে এসেছে। একই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিনিয়োগের ধরনের মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর, ডিজিটাল অবকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ এবং উচ্চপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে।

ভূ-রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চিত বাণিজ্যনীতি এবং অর্থায়নের উচ্চ ব্যয়ের মতো বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, ২০২৫ সালে বৈশ্বিক এফডিআই ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি বৈশ্বিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি, কারণ এটি টানা দুই বছর ধরে চলা নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ওঠার চিহ্ন নির্দেশ করছে।

এফডিআইয়ের এই প্রবৃদ্ধি তবে সব দেশে সমানভাবে ছড়িয়ে পড়েনি। উন্নত অর্থনীতিতে এফডিআই ১১ শতাংশ বেড়ে ৭২৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিপরীতে উন্নয়নশীল দেশগুলোতে প্রবৃদ্ধি মাত্র ২ শতাংশ, যেখানে মোট বিনিয়োগ ৯০১ বিলিয়ন ডলার।

বৃদ্ধির হারে সবচেয়ে এগিয়ে রয়েছে স্বল্পোন্নত দেশগুলো। এসব দেশে এক বছরে এফডিআই ২১ শতাংশ বেড়ে ৪৩ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে। এতে বৈশ্বিক বিনিয়োগে বৈষম্যের চিত্র আরও স্পষ্ট হচ্ছে।

ইউএনসিটিএডির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ২০টি বিনিয়োগ গ্রহণকারী দেশ বৈশ্বিক এফডিআইয়ের ৮০ শতাংশেরও বেশি আকর্ষিত করেছে। একই সঙ্গে বিনিয়োগের খাতের পরিবর্তনও বড়। ২০২০ সালে গ্রিনফিল্ড প্রকল্পের মোট মূল্যের ১৬ শতাংশ ছিল নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ ও উচ্চপ্রযুক্তি শিল্পে। ২০২৫ সালে এই হার বেড়ে ৪৪ শতাংশে পৌঁছেছে।

সংস্থাটির মতে, উন্নয়নশীল দেশগুলোর জন্য বিনিয়োগের পরিমাণ ছাড়াও, কোথায় বিনিয়োগ হচ্ছে, কী ধরনের অবকাঠামো বা উৎপাদন সক্ষমতা তৈরি হচ্ছে এবং সেই বিনিয়োগ থেকে কারা উপকৃত হচ্ছে, এসব বিষয় এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই জাতীয় অগ্রাধিকার এবং কৌশলগত খাতের উপর ভিত্তি করে বিনিয়োগ আকর্ষণের জন্য নীতিগত নির্দেশনা তৈরির পরামর্শ দিয়েছে ইউএনসিটিএডি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে: সারজিস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে: সারজিস

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটেছে এবং এখন দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে, এ কথা মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহরের বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্যটি করেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে। বাস্তবে আওয়ামী লীগের পতন ঘটেছে। এখন দেশের মানুষের জন্য সময় এসেছে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে তাদের পছন্দের তালিকায় আনতে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সেবা পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি বড় সংকট বিপরীত পরিস্থিতির সৃষ্টি করছে।

শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি বলেন, হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডারেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন কমিটি নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে, যা সমাজের জন্য ক্ষতিকর। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা এবং ক্ষমতার অপব্যবহার দূর করার আহ্বান জানান সারজিস আলম।

তিনি আরও বলেন, কোনো দল ক্ষমতায় থাকলেই তাদের নেতা-কর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন বলে মনে করা ঠিক নয়। জনগণের প্রতি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।

এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দলের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হলেও সেগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এসব অভিযোগ তিনি রাজনৈতিক অপপ্রচার হিসেবে অভিহিত করেন।

শেখ হাসিনার শাসনামলে প্রশাসনের দলীয়করণের সমস্যা, গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, প্রশাসনকে রাজনৈতিক দলের নয়, দেশের স্বার্থে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%