০৯:৫৫ এম
রোববার (৯ আগস্ট) এই সফর চূড়ান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন এবং সফরটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে। তিনি বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং বন্যার কারণে গৃহহারা পরিবারকে নতুন নির্মিত বাড়িও হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটা তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। তার এই সফরের জন্য চট্টগ্রামের প্রশাসন জোর প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতির ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভবিষ্যতে যেন কেউ দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনের উপলক্ষে ইতোমধ্যে এসব উপজেলায় স্থানীয় প্রশাসন বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী সেগুলি ক্ষতিগ্রস্তদের হস্তান্তর করবেন। একই সময় তিনি একটি সংক্ষিপ্ত সমাবেশে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেবেন।
প্রধানমন্ত্রীর অবতরণের জন্য উপযুক্ত স্থানে একটি হেলিপ্যাডও প্রস্তুত করা হচ্ছে। সেখানে থেকে তিনি পশ্চিম বাঁশখালীতে একটি সমাবেশ এবং ত্রাণ বিতরণ করবেন। একই এলাকায় সরকারি সহায়তায় পুনঃনির্মিত ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্তদের হস্তান্তর করবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে আমাকে এবং সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে আজ (সোমবার) ডাকা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি। দলীয়ভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। বর্তমানে দাপ্তরিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তবে সফরসূচি চূড়ান্তভাবে জানানো হলে সে অনুযায়ী আমাদের প্রস্তুতির কাজও সম্পন্ন হবে।
আরও পড়ুন: দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত মসজিদের ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন