০২:১২ পি.এম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে ছত্রানাশক স্প্রে করে এক কৃষকের প্রায় সাড়ে চার বিঘা জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী কৃষক সাদেকুল ইসলাম।
কৃষক সাদেকুল ইসলাম জানান, তিনি বর্গা নিয়ে ওই জমিতে ধান চাষ করেছিলেন। বীজ, সার, শ্রম ও পরিচর্যায় বেশ অর্থ ব্যয় করার পর ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন। কিন্তু ফসল কাটার আগেই জমির ধান শুকিয়ে নষ্ট হয়ে যায়। তার অভিযোগ, জমিতে ছত্রানাশক স্প্রে করে ধান নষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, হাতকড়াসহ দুই আসামির পালানোর অভিযোগ
সাদেকুল ও তার পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে মিজান নামে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন। এর আগেও তাদের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মিজান। তিনি দাবি করেন, ধানক্ষেতে তিনি কোনো ছত্রানাশক স্প্রে করেননি এবং এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
এ ঘটনায় কৃষক সাদেকুল ইসলাম থানায় চারজনের নাম উল্লেখ করে এজাহার দিয়েছেন। ফসল নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান তিনি।
কৃষকের অভিযোগ ও অভিযুক্তের বক্তব্যের পর এখন ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন: কৃষিজমির কাজ ও গবাদিপশুর চারণভূমি রক্ষায় মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন