ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বিচারব্যবস্থায় কোনো রাজনৈতিক চাপ নেই: অ্যাটর্নি জেনারেল


বিচারব্যবস্থায় কোনো রাজনৈতিক চাপ নেই: অ্যাটর্নি জেনারেল

বর্তমানে বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ বা বল প্রয়োগ নেই। বিচারব্যবস্থা স্বাধীন থাকবে—এটি সরকারের প্রত্যাশা। অ্যাটর্নি জেনারেল রুহুল কদ্দুছ কাজল এ কথা বলেছেন।

শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘প্রচলিত ব্যবস্থায় সব মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। কেননা দেশে অনেক বিচারকের অভাব রয়েছে।’

তিনি উল্লেখ করেন, সরকার রামিসাসহ ধর্ষণ ও হত্যা মামলাগুলো নিষ্পত্তির ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। মিডিয়ার মাধ্যমে বিচার না করে আদালতের মাধ্যমেই যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়, সেই বিষয়েও সকলকে নজর রাখতে হবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এছাড়া, টিকটক করা আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন তথ্যও জানান অ্যাটর্নি জেনারেল।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক ও ভুয়া না হয়, এ বিষয়ে প্রসিকিউশন কঠোর অবস্থানে রয়েছেন। আমরা ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়া করে বিচার করতে চাই না। তবে মামলার সংখ্যা বাড়ার ফলে দুটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে।’

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, ‘রামিসা হত্যা মামলার বিচারের মাধ্যমে সরকার তার সক্ষমতার প্রমাণ করেছে। তাহলে অন্য মামলাগুলোর বিচারও কেন দ্রুত নিষ্পত্তি করা যাবে না?’ তিনি মৃত্যুদণ্ডের মামলাগুলো নিষ্পত্তি করতে বিশেষ অ্যাডহক বিচারক নিয়োগের পরামর্শও দেন।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা নেই: মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা নেই: মার্কিন রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরের সম্ভাব্যতা সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় যখন গণমাধ্যমকর্মীরা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চান, তখন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সরাসরি রাজনৈতিক মন্তব্য না করে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে নিয়ে আসেন, এবং চতুর ও কূটনৈতিক পন্থায় জবাব দেন।

গতকাল রাতে ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত জয় ঘটে এবং তাদের নকআউট পর্বে জায়গা করে রাখে। এই জয়ের সূত্র ধরেই মার্কিন রাষ্ট্রদূত হাস্যোজ্জ্বল মুখে বলেন, ‘গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিদের অনুরোধ করতে এসেছিলাম যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।’

বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত আরও বলেন, ‘দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।’

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে ঘিরে পশ্চিমা বিশ্ব ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে গভীর আগ্রহ তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ অনুষ্ঠিত আলাদা বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি এই সফর নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রাইস্টেনসেন বিশ্ব রাজনীতির এই সমীকরণ এবং ভূ-রাজনৈতিক আলোচনা কৌশলে ফুটবল মাঠের সমীকরণের মধ্যে রূপান্তরিত করে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


কেন্দুয়ায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

 

নেত্রকোনার কেন্দুয়ায় বিষপানে আন্জু মিয়া নামের একজন বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শনিবার (২০ জুন) দুপুরে তার মৃত্যু ঘটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত আনজু মিয়া (৬৫) উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামের মৃত ডেলু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনজু মিয়া কিছুদিন ধরে মানসিক সমস্যা ভুগছিলেন। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১২টায়, সবার অগোচরে বিষপান করলে পরিবারের লোকজন প্রথমে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে তার মৃত্যু ঘটে। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, বৃদ্ধ আনজু মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার বুটেক্স-এ আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইসিটিএসই-২০২৬)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখতে এবং আগামীতে এই খাতে বিশ্বে নেতৃত্ব দিতে হলে ব্যাপক গবেষণা এবং উদ্ভাবনের ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ মন্তব্য করেছেন।

তিনি একই সঙ্গে তৈরি পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গ্রিন টেক্সটাইল প্রযুক্তির টেকসই অভিযোজনের আহ্বান জানান।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইসিটিএসই-২০২৬)’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক এবং টেক্সটাইল খাত হচ্ছে রক্ত সঞ্চালনের মতো প্রধান চালিকাশক্তি। এই খাতে প্রায় ৬০ লাখ শ্রমিক নিয়োজিত, যার বড় অংশই নারী।’

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও কাঁচামালের ওপর আমাদের এখনো নির্ভর করতে হয়। এই নির্ভরতা কমিয়ে বৈশ্বিক প্রতিযোগিতার ক্ষেত্রে, বিশেষ করে চীন, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণার মাধ্যমে নতুন পথ খুঁজতে হবে।

মন্ত্রী বলেন, ‘ডিজিটালাইজেশন বা এআই আমাদের পোশাক খাতের কর্মসংস্থান কেড়ে নেবে না। বরং এটি পণ্যের গুণগত মান উন্নয়ন, সৃজনশীল ডিজাইন তৈরি, বৈশ্বিক বিপণনে আমাদের সৃজনশীল আইডিয়া দিয়ে সহায়তা করবে।’

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশে পরিবেশবান্ধব ‘গ্রিন টেক্সটাইল’ এবং রিসাইক্লিং (পুনর্ব্যবহার) ব্যবস্থা জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রাচীন আমলের ঢাকার বিখ্যাত মসলিন কাপড়ের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করে ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমাদের সেই সোনালী অতীতকে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।’

তিনি বলেন, পরিবেশ দূষণ রক্ষায় সিনথেটিক বা পলিথিন ব্যাগের পরিবর্তে বায়োডিগ্রেডেবল বা পচনশীল পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

শিক্ষামন্ত্রী বুটেক্স-এর ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, ২০০৬ সালে কলেজ থেকে এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। আজ এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কেবল চাকরিজীবী নয়, বরং অনেকেই সফল উদ্যোক্তা এবং শিল্পপতি হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

এছাড়া টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা বিসিএস, পুলিশ প্রশাসন এবং রাজনীতিতেও সফলভাবে যুক্ত হচ্ছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও আধুনিক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে টেক্সটাইল শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উত্থাপিত বিভিন্ন যৌক্তিক দাবি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতের উন্নয়নে সরকার সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা প্রদান করবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস-এর উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেক্সটাইল বিজ্ঞানী মাইকেল কোকেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আহসান হাবিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশ-বিদেশের গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুটেক্স-এর বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর শুভ উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টে নতুন দুই রুটে চলবে ঢাকা-পাবনা ট্রেন: রেলমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


আগস্টে নতুন দুই রুটে চলবে ঢাকা-পাবনা ট্রেন: রেলমন্ত্রী

চলতি বছরের আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, চলতি বছরের আগস্টে দুটি নতুন রুটে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথমে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল চালু হবে। পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেনের চলাচল শুরু হবে। ইতিমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং খুব দ্রুতই কোচ আসছে।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, এটি বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে যেসব কার্যক্রম থাকে, সেটি ইতিমধ্যে চালু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি এবং ডিপিপি প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ রয়েছে।

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে মালিক এবং শ্রমিকদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অপেক্ষাকৃত সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। বিশেষ শ্রেণিকে বাদ দিয়ে কেবল জনস্বার্থের ভিত্তিতে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত দেশের মধ্যে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।

এ সময় পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%