ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আন্দোলনরত ভারতের তরুণদের বার্তা নাহিদ ইসলামের


আন্দোলনরত ভারতের তরুণদের বার্তা নাহিদ ইসলামের

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে নয়াদিল্লিতে বিরোধী দল ও তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নাহিদ ইসলাম উল্লেখ করেছেন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনি ব্যবস্থার সংস্কার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি।

তিনি আরও বলেন, ইন্টারনেট বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলনকারী ও নেতাদের আটক করা মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। সুষ্ঠু নির্বাচনি ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানানো ছাত্র-নাগরিকদের ওপর এমন দমনপীড়ন চলতে পারে না।

আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

আন্দোলনকারীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, এ লড়াই আপনাদের একার না। ঢাকা থেকে আমরাও আপনাদের পাশে আছি। ক্ষমতার জবাবদিহি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং মানবিক মর্যাদার অভিন্ন দাবিতে আমরা ঐক্যবদ্ধ।

তিনি বলেন, আপনাদের এই লড়াই আমাদের পরিচিত। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ নেয়। জবাবে ফ্যাসিস্ট বাহিনী ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি চালায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সেসময় প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। আমাদের সেই অভ্যুত্থানের সময় ভারতের শিক্ষার্থী, লেখক ও স্বাধীন কণ্ঠস্বরগুলো যে সংহতি দেখিয়েছিল, তা আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ ও সম্মান করি।

নাহিদ ইসলাম বলেন, ভারতের গণতান্ত্রিক লড়াইয়ের ইতিহাস অনেক সমৃদ্ধ। শাহীনবাগের নারী সমাজ, জেএনইউ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলা সংগ্রাম আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আমাদের জুলাইয়ের মতো ভারতেও নারীরা আন্দোলনের সম্মুখ সারথি হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন, হিন্দুত্ববাদী আগ্রাসন, ফ্যাসিবাদ বা যে কোনো ধরনের ধর্মীয় আধিপত্যবাদ কখনোই দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কর্তৃত্ববাদ, সাম্প্রদায়িক ঘৃণা ও রাজনৈতিক অসহিষ্ণুতাকে এ অঞ্চলের জনগণ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। আমাদের ভবিষ্যৎ গড়ে উঠবে, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচারের ওপর ভিত্তিতে। যেখানে ধর্ম, জাত, লিঙ্গ বা শ্রেণি কোনো বিভেদ তৈরি করবে না।

আরও পড়ুন: ভিয়েতনামের সঙ্গে ইউরোপের চার দেশের মুক্ত বাণিজ্য চুক্তি সই

‘যে সমাজ সংখ্যালঘুদের অধিকার হরণ করে, ভিন্নমতকে অপরাধ মনে করে এবং ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ করে, সেই সমাজ কখনোই গণতান্ত্রিক সমাজ হতে পারে না।’

তিনি বলেন, শারজিল ইমাম এবং উমর খালিদকে বছরের পর বছর বিনা বিচারে আটকে রেখেছে ভারত সরকার। তরুণ নেতৃত্বসহ আজ আরও কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। ভারতের এসব তরুণ আন্দোলনকারী ও রাজনৈতিক বন্দিরা আমাদের সহযোদ্ধা। তাদের সাহস পুরো দক্ষিণ এশিয়ার যুবসমাজকে অনুপ্রাণিত করে। আমরা অবিলম্বে আটক নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি।

নাহিদ ইসলাম বলেন, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন, পরিবেশ রক্ষা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আমরা এমন এক দক্ষিণ এশিয়া দেখতে চাই যেখানে রাষ্ট্রগুলো একে অপরকে সমান মর্যাদা দেবে, সরকার জনগণের কাছে জবাবদিহি করবে এবং সব দেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকবে।

ভারতের গণতান্ত্রিক জনগণের উদ্দেশে আমাদের বার্তা, বাংলাদেশের জুলাই প্রজন্ম আপনাদের পাশে আছে। শক্ত হোন, একে অপরকে রক্ষা করুন, সাম্প্রদায়িক ঘৃণাকে প্রত্যাখ্যান করুন এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে বিভাজন ও ফ‍্যাসিবাদ থেকে রক্ষা করুন।

আরও পড়ুন: পাকিস্তানের বেলুচিস্তানে ভারত সমর্থিত আট সন্ত্রাসী নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, ২০ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ এম


লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, ২০ জন গ্রেপ্তার

যুক্তরাজ্যের লন্ডনে হাজারো মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একটি বৃহৎ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) মধ্য লন্ডনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে তিন বছর ধরে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলে ফিলিস্তিনিদের পক্ষে এই কর্মসূচি পালন করেন।

দুপুরের দিকে এমব্যাংকমেন্ট এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। তাঁদের মধ্যে অনেকেই ফিলিস্তিনি ঐতিহ্যবাহী কেফিয়েহ পরিধান করেছিলেন এবং হাতে ফিলিস্তিনের পতাকা ছিল। এই সময় তাঁদের হাতে ‘গণহত্যা বন্ধ করো’ ও ‘ফিলিস্তিন মুক্ত করো’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। পরে তাঁরা পার্লামেন্টের দিকে মিছিল নিয়ে যান এবং গাজায় নিহত ব্যক্তিদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করেন। আয়োজকদের দাবি, শনিবার বিকেল নাগাদ মিছিলে আড়াই লাখ মানুষ অংশগ্রহণ করেন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, বিক্ষোভের সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটেনের নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে প্ল্যাকার্ড বহন, নাৎসি স্যালুট, পুলিশকে আক্রমণ এবং ভিক্টোরিয়া এমব্যাংকমেন্টে ব্রিটেনের যুদ্ধ স্মৃতিস্তম্ভে উঠে ক্ষতিসাধনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভকারীরা ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান যে, ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে।

যদিও এক বছর আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, গাজায় ইসরায়েলের বিমান হামলা এখনও অব্যাহত রয়েছে। গত এক বছরে সেখানে নিহতের সংখ্যা আরো ১ হাজার ৪০০ বেড়েছে। এদিকে, অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে ২৩০ ফিলিস্তিনি নিহত হন।

যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেন। তিনি উল্লেখ করেন, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের নৃশংসতা অব্যাহত রয়েছে, একই সঙ্গে ব্রিটিশ জনগণের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি বাড়ছে।

ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠনের জোট প্যালেস্টাইন কোয়ালিশন এই মিছিলের আয়োজন করে। ২০২৩ সালের অক্টোবর থেকে জোটটি ৩০টির বেশি বড় বিক্ষোভের আয়োজন করেছে। একই দিনে বিক্ষোভের বিরোধিতা করে ‘স্টপ দ্য হেট’ নামে একটি সংগঠনও কর্মসূচি পালন করে।

বিক্ষোভের কারণে জনদুর্ভোগ কমাতে পুলিশ মিছিলের রুট ও সমাবেশের সময়সীমা নির্ধারণ করে দেয়। আয়োজকদের নির্ধারিত পথে মিছিল নিয়ে যেতে এবং সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে কর্মসূচি শেষ করতে বলা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকীর কাছাকাছি সময়ে হওয়ায় এবারের কর্মসূচি জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৬ এম


ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪ জনের

দেশে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা ২৯৯ জনে পৌঁছেছে। গত বছরের এই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২২৪ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আট শিশুর। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ১৫৫ শিশুর।

হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৩১ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৭ হাজার ৮২। গত বছরের এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৫৩ হাজার ১৯৩ জন। অর্থাৎ, ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয়ই বেড়েছে।

চলতি অক্টোবর মাসের ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪৬২ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের। এর আগের মাস সেপ্টেম্বরের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৪৩ হাজার ৭৭৪ জন, মৃত্যু হয়েছিল ১৪৮ জনের। আগস্টে আক্রান্ত হয় ২০ হাজার ৫৩৬ জন এবং মৃত্যু হয় ৪৩ জনের। জুলাইয়ে আক্রান্ত হয় ৯ হাজার ২০৬ জন ও মৃত্যু হয় ৩৬ জনের।

বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, চলতি অক্টোবরে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী থাকবে। ডেঙ্গুর উপসর্গ যেমন উচ্চ জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, বমি, দুর্বলতা কিংবা রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিত্সকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৮৬ : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন এক হাজার ৮৬ জন। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৬৬ জন। হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে।

হাম ও হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে মারা গেছে ১৮৭ জন। চট্টগ্রামে ১০৩, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৩, বরিশালে ৮১, খুলনায় ৪৬ ও রংপুর বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে।

গতকাল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ তিন হাজার ৮৪৮। হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২২ হাজার ৩২৮। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৮০ হাজার ৯৪৫ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪০ এম


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েট, ১০ অক্টোবর, ২০২৬ : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার রুয়েটের উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের ইনচার্জ অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্বাস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় একাডেমিক কার্যক্রমের উৎকর্ষ সাধনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া ইউজিসির নির্দেশক্রমে রুয়েটে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৭৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪১ এম


ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৭৯ জন

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

আজ ডিএমপির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গতকাল শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা পুলিশ ২২ জন, মোহাম্মদপুর থানা পুলিশ ২২ জন, আদাবর থানা পুলিশ ১৬ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৯ জন, হাতিরঝিল থানা পুলিশ ৭ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মোছা. সুলতানা বেগম (৩০), মো. শরিফুল ইসলাম (২০), মো. তরিকুল ইসলাম হৃদয় (২৯), মো. পরশ (১৯), মো. মোর্শেদ (৩৭), মো. শাহরিয়ার হাসান শাওন (২৭), মো. সবুজ (২৮), মো. মাসুদ রানা (৩৫), মো. সালাম হাওলাদার (৩৯), মো. সোহাগ (৩৫), মো. মিলন (৪৫), লুৎফর ওরফে ফরহাদ (৩৫), মো. সম্রাট (১৯), হৃদয় মজুমদার (২৫), জয় বাড়ৈ (২০), মো. আরাফাত হোসেন (২৩), মো. রুহুল আমিন (২৩), মো. ফরহাদ মৃধা (৪০), মো. শাহাদাৎ হোসেন শরীফ (৬৭), মো. মাসুদুল হক (৫০), মো. খোকন, মো. শাকিল (৩০), মো. জাহিদুল ইসলাম আকাশ (২১), মো. আবিদ (২০), হালিমা (২৭), তাসলিমা আক্তার (২৫), পরান (২৭), ইয়াছিন (২৫), ফাতেমা (৪২), মো. কামাল হোসেন (৩১), মো. জুয়েল আহমেদ (২৬), মোছা. রওনাক পারভিন রনি (৩০), মো. ইউনুস (৬১), মো. কবির (৩৮), মো. জিলানী (৩৩), মো. রোমেল খালেক (৪৫), মো. ইকবাল হোসেন (৩০), সাহেদ হাসান (৪৩), মো. জীবন (২৩), মো. সোহান (৩০), মো. মাহিন আমিন (২৫), মো. খোকন, সাফায়েত হোসেন সিহাব (২৩), হামীম সহরোয়ার্দী (২৩), মো. তাফছিরুল ইসলাম ফাবিআল (২৬), মো. জিলানী (৩৩), মো. রাকিব হাসান (১৯), মো. তারেক (২৫), সোহাগ (২৫), মো. মুক্তার হোসেন (২২), মো. মনির হোসেন (২৭), মো. হোসেন (২৫), মো. অন্তর (১৯), মো. গোলাম রাব্বী (২৬), মো. মোমিন (২৮), মো. সাদ্দাম হোসেন (৩৮), মো. নয়ন হোসেন (২০), মো. আবুল হাসান (২৭), মো. উজ্জল, মো. রহমাতুল্লাহ সাজু (২০), মিলন (২৩), সুজন (৩০), টুটুল হাসান (২৭), সজীব (২১), সুমন (২৮), আ. রহমান (৩২), শাজিদ ওরফে শাহিন (৩৮), মো. অন্তর আহম্মদ রিফাত (২০), মো. বাবু (৩০), মো. আনছার মিয়া (৫৮), মো. উজ্জল, মারুফ হাওলাদার (২৪), মো. ফরিদ ইসলাম নুরনবী শাওন (২৩), আসিফ ইসলাম (২২), হাশেম (৩৫), জাকারিয়া (২৩), স্বাধীন ইসলাম (২৬) এবং আইন সংক্রান্ত সংঘাতে জড়িত ২ জন শিশু।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%