ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

লাহোর বায়ুদূষণে শীর্ষে, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’


লাহোর বায়ুদূষণে শীর্ষে, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’

ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৩৪৪। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান আজ ষষ্ঠ। ১৫৮ স্কোর নিয়ে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) ঢাকা শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন: জাতীয় সংসদের অধিবেশন শুরু

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৩৪৪। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, যার বায়ুমান স্কোর ২৮৪। তালিকার তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, যার বায়ুমান স্কোর ১৬৯। অন্যদিকে, ১৬৭ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এবং পঞ্চম স্থানে থাকা চীনের বেইজিংয়ের বায়ুমান স্কোর ১৬৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

আরও পড়ুন: বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট জুড়ে শীতের আমেজ, ভোরে কুয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

আবুল কাশেম রুমন,সিলেট প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ এম


সিলেট জুড়ে শীতের আমেজ, ভোরে কুয়াশা

কার্তিকের শেষ বিকেলের রোদটা এখন কেমন যেন ম্লান। পঞ্জিকার পাতায় কার্তিক ফুরিয়ে যাচ্ছে, অথচ চিরচেনা সেই হাড়কাঁপানো শীতের দেখা নেই। তবুও ভোরের ঘাসে জমে থাকা একবিন্দু শিশির আর সন্ধ্যার হালকা হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসছে, খুব ধীরপায়ে-নিঃশব্দে।
গতকাল কার্তিকের ২৬তম দিনে গোধূলি বেলায় বয়ে যায় এক পশলা হিমেল হাওয়া। দিনের শেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, ঠিক তখনই বাতাসে মিশে থাকা এই মৃদু শীতলতা নগর ও গ্রামীণ জীবনে এক স্নিগ্ধ আমেজ ছড়িয়ে দেয়। সন্ধ্যা নামার ঠিক আগমুহূর্তে তাপমাত্রার এই সামান্য পতন সবার নজর কেড়েছে। বুধবার সন্ধ্যা থেকে ৬টায় সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতার্সে আদ্রতা ছিলো ৫৯ শতাংশ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবারের মতো এবারও প্রথম শীতের আবহ অনুভূত হচ্ছে  দেশের উত্তরাঞ্চলে। তবে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের ফলে স্বাভাবিকের চেয়ে অনুভূত তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, কার্তিকে শুধু শীত নয়, বৃষ্টিও উল্লেখযোগ্য হারে কম হয়েছে। ইংরেজি অক্টোবর মাসে সারা  দেশে স্বাভাবিক বৃষ্টিপাত বিবেচনা করা হয় ১৭৯ মিলিমিটার। কিন্তু এবার গড় বৃষ্টি ৫৭ মিলিমিটার রেকর্ড হয়েছে।
কার্তিকে বৃষ্টি কম হওয়ার প্রবণতা থাকলেও এতটা কম পরিমাণ ভাবাচ্ছে আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞদের। এর একটি বড় কারণ প্রশান্ত মহাসাগরের প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া এল নিনো।
কেমন থাকবে এবারের শীতকাল:  আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এবারের এল নিনো হতে পারে ‘সুপার এল নিনো’ এবং ২০২৬ সাল হতে পারে ‘উষ্ণতম বছর’। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বাংলাদেশে শীত পড়বে না?
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নামলেই শীতল অনুভূতি হয়। ইতোমধ্যে উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভোরের দিকে শীত পড়ছে। কোনো কোনো জায়গায় কুয়াশাও দেখা যাচ্ছে। তিনি বলেন, এল নিনোর প্রভাবে শীত পড়বেই না, তেমন ঘটার সম্ভাবনা একেবারেই নেই। শীতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি জানান, এল নিনোর প্রভাবে বিশ্বে গড় তাপমাত্রা প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। বাংলাদেশে বেড়েছে প্রায় ১ দশমিক ৩ ডিগ্রি। সে হিসাবে যেমন শীত আমরা  পেয়ে থাকি, তেমন না-ও  পেতে পারি। তবে এ ক্ষেত্রে বৃষ্টি ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস বলছে, নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে। শাহীনুল বলেন, শক্তিশালী এল নিনোর প্রভাব প্রতিটি অঞ্চলে একই রকম পড়বে, এমন নয়। তাপমাত্রা কত, সেটি যেমন একটি বিষয়, আবার শীত কতটা অনুভূত হবে সেটি আরেকটি বিষয়। যেমন: কুয়াশা কেমন থাকছে, বাতাসের তীব্রতা  কেমন, তার ওপর শীত নির্ভর করে।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেঁয়াজ উৎপাদন হোঁচট খাওয়ার আশঙ্কা, কৃষকদের লোকসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


পেঁয়াজ উৎপাদন হোঁচট খাওয়ার আশঙ্কা, কৃষকদের লোকসান

বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে থাকলেও সরকার কৃষকদের দেওয়া প্রণোদনা হঠাৎ বন্ধ করে দিয়েছে। এর ফলে পেঁয়াজের উৎপাদন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে এবং দেশ আবার আমদানিনির্ভর হয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষি খাতের সংশ্লিষ্টরা।

সূত্রের তথ্য অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় গত ২ নভেম্বর রবি মৌসুমের সাতটি ফসলের উৎপাদন বাড়াতে ১৯৯ কোটি টাকার কৃষি প্রণোদনার সরকারি আদেশ (জিও) জারি করে। এই আদেশের আওতায় সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর চাষের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হলেও পেঁয়াজের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। কৃষি মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, সরকারের নীতিগত পরিকল্পনা অনুযায়ী অন্যান্য শস্যের প্রণোদনাও পর্যায়ক্রমে বন্ধের চিন্তা রয়েছে।

উৎপাদনে অগ্রগতি ও বর্তমান চ্যালেঞ্জ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে পেঁয়াজ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছিল ৩৯ লাখ ১১ হাজার ২০০ টন। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টনে। সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার ৯০০ টন। অর্থাৎ দুই বছরের ব্যবধানে উৎপাদন ১১ লাখ ৭৯ হাজার ৭০০ টন বা প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

প্রাপ্ত তথ্যমতে, পেঁয়াজ উৎপাদনের এই অগ্রগতির পেছনে কৃষকদের পাশাপাশি সরকারের প্রণোদনা ও নীতিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ উৎপাদনে এক লাখ ৪১ হাজার ৯০০ কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছিল। তবে চলতি অর্থবছরের নতুন কর্মসূচিতে পেঁয়াজ অন্তর্ভুক্ত না হওয়ায় উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

কৃষকের লোকসান ও প্রণোদনার প্রয়োজনীয়তা নিয়ে কৃষিসংশ্লিষ্টদের মতে, এক কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয় ৪০-৪২ টাকা। মৌসুমের শুরুতে আড়তে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১,০০০ টাকায় (কেজিপ্রতি ২০-২৫ টাকা) বিক্রি করতে হয়। পচনশীল পণ্য হওয়ায় কৃষক মৌসুমেই তা বিক্রি করতে বাধ্য হন। ফলে কেজিপ্রতি প্রায় ২০ টাকা পর্যন্ত লোকসানের মুখে পড়েন তারা। এই ক্ষতি পুষিয়ে নিতে বিনামূল্যে বীজ, সার ও এয়ারফ্লো মেশিনের মাধ্যমে সংরক্ষণ সুবিধা দেওয়ার কর্মসূচিটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দীন আমার দেশকে বলেন, পেঁয়াজের প্রণোদনা ও সংরক্ষণ বাবদ সরকারের বার্ষিক খরচ মাত্র ২০-৩০ কোটি টাকা হলেও এর বিপরীতে দেশের প্রায় ৩০ হাজার কোটি টাকার আমদানি ব্যয় সাশ্রয় হয়েছে। তাই এই স্থিতিশীলতা বজায় রাখতে কৃষকদের মাঝে বীজ, সার ও এয়ারফ্লো মেশিনের প্রণোদনা অন্তত আরো পাঁচ বছর অব্যাহত রাখা আবশ্যক। অন্যথায় পুনরায় সিন্ডিকেট ও আমদানিচক্রের খপ্পরে পড়তে হতে পারে।

বিশেষজ্ঞদের উদ্বেগ

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম আমার দেশকে বলেন, সেচ ও সারসহ উপকরণের মূল্যবৃদ্ধির কারণে পেঁয়াজ চাষে কৃষকদের খরচ বহুলাংশে বেড়েছে। এই পরিস্থিতিতে সরকারি আর্থিক সহায়তা ও ভর্তুকি বন্ধ করা হলে কৃষকরা চাষাবাদে উৎসাহ হারাবেন এবং দেশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। দেশ এখনো পুরোপুরি উদ্বৃত্ত পর্যায়ে পৌঁছায়নি উল্লেখ করে তিনি এই সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলে অভিহিত করেন।

উৎপাদন ব্যয়ের চাপের কথা তুলে ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পেঁয়াজচাষি গোলাম মাওলা আমার দেশকে বলেন, উৎপাদন খরচ ও প্রতিকূলতার মধ্যেও কৃষকরা পেঁয়াজ চাষ চালিয়ে যাচ্ছেন। আগে সরকার থেকে পেঁয়াজ চাষের জন্য ১০ কেজি ডিএপি, ১০ কেজি ইউরিয়া সার ও এক কেজি বীজ দেওয়া হতো। প্রণোদনা বন্ধ হলে বাজার থেকে বেশি দামে সার ও বীজ কিনতে হবে, যা কৃষকদের আর্থিক চাপ আরো বাড়িয়ে দেবে। শুধু রাজবাড়ী নয়, ফরিদপুর ও পাবনার কৃষকরাও পেঁয়াজ উৎপাদনে সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এদিকে পেঁয়াজে প্রণোদনা না রাখার বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিসেস উইংয়ের পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মণ্ডল আমার দেশকে বলেন, এটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত।

তবে উৎপাদনের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং আমদানিনির্ভরতা এড়াতে স্বয়ংসম্পূর্ণতা পুরোপুরি অর্জিত না হওয়া পর্যন্ত পেঁয়াজ খাতে আর্থিক সহায়তা ও ভর্তুকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন কৃষক ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


টাঙ্গাইলে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলের সফিপুরে পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এই কারণে চলাচল বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এই কারণে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনচালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছেন।

এমবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ সোনার খনির বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে ১৮ সন্ত্রাসী নিহত হয়।

বুধবার কোহাটের দারাবো কাচ এলাকায় অবৈধ সোনার খনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের পর ফেরার পথে পুলিশ দলের ওপর হামলা চালায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের সঙ্গে অপরাধী চক্রের যোগসাজশ ছিল।

পুলিশের দাবি, সন্ত্রাসীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে ১৮ জন নিহত হয়েছেন। সংঘর্ষে প্রাণ হারান খাইবার পাখতুনখোয়া পুলিশের ১০ সদস্য। এই ঘটনার সাথে জড়িত অপরাধী চক্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

এদিকে, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশটিতে ২২৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটে, যা গত ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। আগস্টে এ সংখ্যা ছিল ১৯৯।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটিতে হামলা চালাচ্ছে। তবে এ নিয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও বিরোধের সমাধান হয়নি।

সূত্র: জিও নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%