ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভিন্নধর্মী আয়োজনে পাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু


ভিন্নধর্মী আয়োজনে পাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

‘নিজেকে জানাই জ্ঞানের প্রকৃত সূচনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তৃতীয়বারের মতো শুরু হয়েছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ষষ্ঠ তলায় স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
‎
‎বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম দিনে পাবনা জেলার বিভিন্ন স্কুলের ১৬টি দল অংশ নেয়। দ্বিতীয় ও তৃতীয় দিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৯ আগস্ট পর্যন্ত। 


‎
‎প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, পাস্ট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুবাশ্বিরা গালিবা তন্বী এবং সোসাইটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, তোমরা এমন একটি সময়ে বেড়ে উঠছো, যখন পৃথিবীর সব তথ্য যেন তোমাদের হাতের মুঠোয়। শুধু তথ্য জানা নয়, তথ্যকে যাচাই-বাছাই করার সক্ষমতাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। তথ্যকে যুক্তি দিয়ে যাচাই করার এই অভ্যাস শুধু তোমাদের একজন ভালো বিতার্কিক তৈরি করবে না; আমি বিশ্বাস করি, এই অভ্যাস তোমাদের একজন ভালো মানুষ ও সুনাগরিক হিসেবেও গড়ে তুলবে।

আরও পড়ুন: ইশরাকের পিস্তল উঁচানো দৃশ্য ত্রাসের রাজত্বের প্রতীক: জামায়াত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা ১ হাজার বস্তা সিমেন্ট, ২৮০ বস্তা রাসায়নিক সার ও পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। এ সময় সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার পাওয়া যায়। এসব পণ্য ও পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়েছে। একই সঙ্গে ছয়জন পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মীর মৃত্যু

মাগুরার শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামে শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাহফুজ খান উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তখলপুর গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় হঠাৎ বিদ্যুতায়িত হয় মাহফুজ খান। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিদ্যুৎ অফিসের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খুশি খাতুন তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান সুমন গাজী ও ইয়াছিন নামে দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধারাই এলাকার আশরাফুল ইসলাম (৩৬) ও যশোরের কোতয়ালী থানার বাহাদুরপুর এলাকার কামাল হোসেন সুমন (২৭)। তাঁদের সহযোগী মনোয়ারুল ইসলাম (৩৫) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিবাগত রাতে সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল কামারজানি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আশরাফুল ইসলাম ও কামাল হোসেন সুমনের দেহ তল্লাশি করে ২৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে জব্দ করা ইয়াবাসহ গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া মনোয়ারুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা না পাওয়ার আনন্দেই খুশি তিনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ভিসা না পাওয়ার আনন্দেই খুশি তিনি

 

যে কোনো দেশের ভিসা না পেলে আবেদনকারীর মন খারাপ হওয়া স্বাভাবিক। ভারতের পশ্চিমবঙ্গের তপাটি সিংহও চীনের ভিসা না পেয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন।

তিনি পরিকল্পনা অনুযায়ী ভ্রমণে যেতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে এখন তিনি নিশ্চয়ই ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন যে তার ভিসা হয়নি। ৬১ বছর বয়সী তপাটি সিংহ পশ্চিমবঙ্গের আরো ৩২ জনের সঙ্গে মিলিত হয়ে কৈলাশ মানসসরোবরের তীর্থযাত্রায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

কৈলাশ মানসসরোবরের উদ্দেশ্যে মে মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করছিলেন তপাটি সিংহ।

 

কলকাতার একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৩৩ জনের একটি দলের সঙ্গে ১৩ দিনের এই তীর্থযাত্রায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এজন্য তিনি দলের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা, কেনাকাটা এবং ট্রেকিং সেশনে অংশ নিয়েছিলেন। কিন্তু যাত্রার ঠিক কয়েক দিন আগে তাকে জানানো হয় যে, কোনো কারণ উল্লেখ না করেই তার চীনের ভিসা আবেদন বাতিল করা হয়েছে। এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিকল্পনা পরিবর্তন করে লাদাখে ঘুরতে যান।

 

ভিসা বাতিল হওয়ার কারণে বুধবার নেপালের আকস্মিক বন্যার বিপর্যয় থেকে তিনি রক্ষা পেয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই গ্রুপের বাকি ৩২ জনের কারোই কোনো খোঁজ পাওয়া যায়নি। কলকাতার ট্রাভেল এজেন্সির নেপালভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানটি নিখোঁজ পর্যটকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়নি।

এদিকে, ট্রাভেল এজেন্সিটি জানিয়েছে, তাদের চারজন কর্মকর্তা ইতিমধ্যেই নেপালে পৌঁছেছেন এবং দ্রুত কিছু তথ্য পাওয়ার আশা করছেন।

নেপালের দুর্ঘটনার খবর পেয়ে তপাটি সফর সংক্ষিপ্ত করে বৃহস্পতিবার রাতেই কলকাতা ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

 

তপাটি সিংহ বলেন, ‘আমি ইতিমধ্যেই দিল্লিতে নেমেছি এবং সন্ধ্যার (বৃহস্পতিবার) মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যাব।’ তিনি জানান, যে ভিসা বাতিল এক সময় তাকে স্তব্ধ করে দিয়েছিল, তা এখন তার কাছে সম্পূর্ণ ভিন্ন এক তাৎপর্য বহন করছে।

বুধবারের নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক পাহাড়ি ঢলে এখন পর্যন্ত ৩৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, কারণ নেপাল ও তিব্বত মিলিয়ে এখনো অন্তত দেড় হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%