ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নিউ জার্সিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে দুটি বাড়ি


নিউ জার্সিতে ভয়াবহ আগুন, পুড়ে গেছে দুটি বাড়ি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বেলভিল এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুটি বাড়ি আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে এ আগুনের ঘটনা ঘটে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, আগুনটি দ্রুত একাধিক বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চলছে এমন একটি বাড়িতে প্রথমে আগুন লেগেছিল। পরে এই আগুনটি পাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার কায়সার কামাল

এক প্রত্যক্ষদর্শী জানালেন, দুটি বাড়ি কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেও তৃতীয় বাড়িটি আপাতত রক্ষা পেয়েছে।

কখন আগুনের সূত্রপাত হয়েছে এবং কীভাবে আগুন ছড়িয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তের কার্যক্রম চলছে।

সূত্র: পিক্স ইলিভেন

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ১৫ থেকে ২০ মিনিটে লাগেজ পাচ্ছেন যাত্রীরা: মন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আ.লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ এম


ঢাকায় আ.লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুযায়ী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে সমবেত হয়েছিল। এ সময়ে তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল। ভাটারা থানার পুলিশ অভিযানে ঘটনাস্থল থেকে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে রেকর্ড বৃষ্টিতে বন্যা, নিহত ৪; নারিতা বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৫ এম


জাপানে রেকর্ড বৃষ্টিতে বন্যা, নিহত ৪; নারিতা বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

জাপানের টোকিও-সংলগ্ন চিবা প্রিফেকচারে নজিরবিহীন ও রেকর্ড পরিমাণ ভারী বর্ষণের পর এক আকস্মিক বন্যার কারণে ব্যাপক প্রাণহানি ও চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে অন্তত চারজনের মৃত্যু ঘটেছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন।

ভয়াবহ এই বন্যা ও জলাবদ্ধতার কারণে স্থানীয় পরিবহনব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে, ফলে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জাপানের অন্যতম প্রধান ছুটির মৌসুমে প্রবল বর্ষণের কারণে, টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে রয়েছেন প্রায় সাত হাজার যাত্রী। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ইতিমধ্যে দেশটির সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে।

রাজধানী টোকিওর পার্শ্ববর্তী চিবা প্রিফেকচারের বেশ কয়েকটি অঞ্চলে গত চব্বিশ ঘণ্টায় ৩৬০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা ভারী বর্ষণের ফলে মুহূর্তের মধ্যে রাস্তাঘাট ও রেলপথ তলিয়ে যায়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি গাড়ির ভেতরে আটকে পড়ে একজনের মৃত্যু ঘটে।

শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিবুর গভর্নর তোশিহিতো কুমাগাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি অত্যন্ত অস্বাভাবিক ও নজিরবিহীন একটি পরিস্থিতি। তিনি নিজের অভিজ্ঞতায় নিশ্চিত করেছেন যে, অতীতে বহু দুর্যোগ মোকাবিলা করেছেন, কিন্তু এ ধরনের পরিস্থিতির মুখোমুখি কখনো হননি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অঞ্চলজুড়ে নাগরিক পরিষেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ওই এলাকায় ২২ হাজারের বেশি পরিবার সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল। চিবু শহরের সার্বিক পরিস্থিতি বর্তমানে সবচেয়ে আশঙ্কাজনক রূপ নিয়েছে। সেখানে সরকারি ভবনগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং শত শত দুর্গত মানুষ ফয়েল ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।

প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতায় সড়ক ও রেল যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার কারণে নারিতা বিমানবন্দরে তীব্র সংকট দেখা দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, পরিবহনব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় সাত হাজার বিমানযাত্রী টার্মিনালেই আটকা পড়ে আছেন। তবে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও শুক্রবারের নির্ধারিত সকল ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশটির জাতীয় বিমান সংস্থা ‘জাপান এয়ারলাইন্স’ জানিয়েছে, দুর্যোগের কারণে কিছু ফ্লাইট বিলম্বিত হতে পারে, তবে এই মুহূর্তে তাদের কোনো ফ্লাইট বাতিলের পরিকল্পনা নেই।

হাইওয়ে পরিচালনাকারী সংস্থা ‘নেক্সকো ইস্ট’ জানিয়েছে, চিবাকে সংযোগকারী বেশ কয়েকটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়ায় বিকল্প রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি, শুক্রবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন পরিষেবা স্থগিত রাখতে হয়েছিল। তবে, নারিতা বিমানবন্দর ও টোকিও শহরের মধ্যে বিশেষ ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ায় বিমানবন্দর এলাকার উপচে পড়া ভিড় কিছুটা কমতে শুরু করেছে।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-তে প্রচারিত ফুটেজে দেখা যায়, গত রাতে বিমানবন্দরে আটক যাত্রীদের মধ্যে শত শত ব্যক্তি কম্বল, পানির বোতল ও হালকা খাবার সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পরে, তারা টার্মিনাল ভবনের মেঝেতেই রাত কাটানোর ব্যবস্থা করেন।

পরিবারের সদস্যদের নিয়ে নারিতা বিমানবন্দরে আটকে পড়া এক মার্কিন পর্যটক এনএইচকে-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের কষ্টের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, জীবনের এই ভয়াবহ ও চরম দুর্ভোগের ভ্রমণের কথা তারা কখনো ভুলতে পারবেন না।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার অবসর ও কল্যাণের অর্থ পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৭ এম


শনিবার অবসর ও কল্যাণের অর্থ পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে, অবশেষে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের অবসর এবং কল্যাণের এই অর্থ পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দীর্ঘ ৪ বছর ধরে জমে থাকা শিক্ষকদের পাহাড়সম বকেয়ার জট কাটাতে আমরা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি তারই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে ২০৩৫ কোটি ৮৬ লক্ষ টাকা শিক্ষকদের তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে যাচ্ছি।

শিক্ষামন্ত্রী জানান, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সিংহভাগ— প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ পরিচালিত হয় আমাদের এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যেসব শিক্ষক-কর্মচারী তাদের জীবনের শ্রেষ্ঠ সময় দিয়ে আমাদের সন্তানদের নতুন ভবিষ্যৎ গড়ে তোলেন, জীবনের শেষ প্রান্তে এসে তাদেরই চরম অবহেলা ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে।

দুর্নীতি ও অনিয়মের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স

ড. এহছানুল হক মিলন বলেন, এত বছরের ভেঙে পড়া এবং তছনছ হয়ে যাওয়া শিক্ষাব্যবস্থা একদিনে জাদুমন্ত্রে পুরো ঘুরে দাঁড়াবে না— এটা আমরা জানি। দীর্ঘদিনের দুর্নীতি সিন্ডিকেট ভেঙে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কঠিন সিদ্ধান্ত এবং সঠিক নীতি প্রয়োজন। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অচল অবস্থা নিরসনে কাজ করে যাচ্ছি। শিক্ষাখাতে দুর্নীতি ও অনিয়মের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের চরম দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, ২০২২ সালের পর যেসব শিক্ষক অবসরে গেছেন, তারা তাদের পাওনা থেকে বঞ্চিত ছিলেন। ১ লাখ ২৩ হাজারের বেশি শিক্ষক পরিবার জীবনের শেষ সঞ্চয়টুকু না পেয়ে চরম মানবিক সংকটে দিন কাটিয়েছেন। শিক্ষক সমাজের এই চোখের পানি এবং দীর্ঘশ্বাস আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমাদের সরকার কথায় নয়, কাজের মাধ্যমে এই অন্যায়ের অবসান ঘটাতে এসেছে।

শিক্ষার প্রসার, টেকসই উন্নয়ন এবং শিক্ষকবান্ধব নানা উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবসর সুবিধা বোর্ডের সূচনা করেন। তিনি চারজন শিক্ষককে ৮ লক্ষ ৯৬ হাজার টাকা নিজ হাতে প্রদান করে অবসর সুবিধা বোর্ডটি প্রতিষ্ঠা করেন। বেগম খালেদা জিয়া শিক্ষকদের জন্য প্রথমে ১৪ কোটি টাকা বরাদ্দ দেন এবং পর্যায়ক্রমে ৮৯ কোটি টাকার ফান্ডের ব্যবস্থা করেন।

তিনি বলেন, ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের আর্থিক অনিশ্চয়তা দূরীকরণ, দুরবস্থা লাঘব এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অবসর সুবিধা বোর্ড গঠন করেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন, ২০০২’-এর মাধ্যমে তিনি এ অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠা করেন। এছাড়াও ১৯৯১ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করে গেছেন বেগম খালেদা জিয়া।

মধ্যস্বত্বভোগী ছাড়াই অর্থ পাঠানোর উদ্যোগ

মন্ত্রী বলেন, ছাড় হতে যাওয়া ২০৩৫ কোটি ৮৬ লক্ষ টাকার মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য ১,৫৫০ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য ৪৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে প্রথম পর্যায়েই ২০২২ সাল থেকে আটকে থাকা অবসর সুবিধা বোর্ডের ৭০,১১৯ জন (সত্তর হাজার একশত উনিশ) শিক্ষক-কর্মচারী সর্বোচ্চ চার লাখ পনেরো হাজার টাকা পর্যন্ত সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও, কল্যাণ ট্রাস্টের ৫৩,২০১টি আবেদনের বিপরীতে ৪৮৫ কোটি ৮৬ লক্ষ টাকা পাবেন। এবার কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের সুযোগ থাকবে না। ম্যানুয়াল ফাইলের নামে ফাইল আটকে রাখার সংস্কৃতি আমরা উপড়ে ফেলেছি। এখন থেকে iBAS++ এবং EFT-এর মাধ্যমে সরাসরি জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করে অর্থ পৌঁছে যাবে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, নীতিহীন সিদ্ধান্ত এবং ব্যাপক দুর্নীতির কারণে আমাদের বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়েছিল। বিগত আমলে এই দুটি তহবিলের অনিয়ম শিক্ষকদের আমানতের প্রায় ৭ হাজার কোটি টাকার অপব্যবহার ও তছরূপে রূপ নেয়। ভুয়া ইনডেক্স নম্বর তৈরি করে অর্থ লুটপাট করা হয়েছে, ব্যাংক ব্যবস্থাপনায় চরম অনিয়ম করে শিক্ষকদের কষ্টের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে না রেখে দুর্বল ব্যাংকে রাখা হয়েছিল— যার ফলে সেই টাকা আটকে পড়ে ক্যাশ ফ্লো সম্পূর্ণ ধসে গিয়েছে।

দীর্ঘমেয়াদে বন্ডে বিনিয়োগ বাড়িয়ে দ্রুত পাওনা পরিশোধের উদ্যোগ

শিক্ষামন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা যেন ক্রমান্বয়ে তাদের সকল পাওনা দ্রুততম সময়ে পান, তার জন্য আগামী বাজেটগুলোতে ধারাবাহিকভাবে এ খাতে বরাদ্দের সংস্থান করা হবে। এছাড়াও দীর্ঘমেয়াদে সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ বাড়িয়ে এমন একটি স্বাবলম্বী ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে একজন শিক্ষক অবসরে যাওয়ার ৩ থেকে ৬ মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তার পাওনা বুঝে পান। ইতোমধ্যে অবসর সুবিধা বোর্ডকে মোট তিন হাজার আটশ কোটি টাকার এবং কল্যাণ ট্রাস্টকে ৪০০ কোটি টাকার বন্ড প্রদান করা হয়েছে। অবসর ভাতা নিশ্চিত করার পাশাপাশি সমগ্র শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা, জবাবদিহিতা এবং আধুনিকতা ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষকদের শেষ জীবনের সম্বল বলতে তাদের অবসর বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের এককালীন টাকা। শেষ জীবনে শিক্ষকরা হজ করা, নিজের চিকিৎসা, মেয়ের বিয়ে বা ছেলেকে ব্যবসা ধরিয়ে দিতে এই টাকার ওপরেই ভরসা রাখেন। কিন্তু ২০২২ সাল থেকে যেসব শিক্ষক অবসরে গেছেন, তারা অবসর-কল্যাণের টাকা না পেয়ে রয়েছেন চরম ভোগান্তিতে। এই টাকা পেতে তারা দ্বারে দ্বারে ঘুরছিলেন। বিএনপি সরকারের মেয়াদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই প্রধানমন্ত্রী টাকা পরিশোধের অনন্য উদ্যোগ নিয়েছেন। বেসরকারি শিক্ষকদের জন্য তার এই উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছে শিক্ষকসমাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৯ এম


উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মো. ইউসুফ (২৬), মো. খোরশেদ (২৫), মো. আরমান (২৬), মোছা. মারজান ওরফে নিপা (২২), শিরিন আক্তার (২৫), তানিয়া আক্তার (২১), মো. রাব্বি (১৯), মো. ফরহাদ (২৬), মো. সোহান রহমান (২৪), মো. হাসান (৩২), মো. মনির হোসেন (২৮), মো. খোরশেদ আলম (৪২), মো. আপন হোসেন (২০), মো. শাকিল (২৯), মো. শাকিল সরকার (২১), মো. তানভীর হাসান রিফাত (২১), মোছা. সাদিয়া (২০), সিয়াম খান (২২) ও মো. জিয়াউর রহমান (২৫) অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%