ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

জামালপুরে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


জামালপুরে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (সন্ধ্যায়) জামালপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. আকরাম হোসেন তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বিদায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার পদোন্নতি পেয়ে সিলেট বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন। তাঁর এ পদোন্নতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল হলে সিট বরাদ্দের অভিযোগে তদন্তের দাবি ছাত্রশিবিরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


শাহজালাল হলে সিট বরাদ্দের অভিযোগে তদন্তের দাবি ছাত্রশিবিরের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে, অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়া সিট বাতিল করা এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আবেদন করেছে।

বুধবার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের কাছে সংগঠনটির নেতাকর্মীরা চার দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ফোনালাপ থেকে জানা যায়, ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে শাহজালাল হলে বিশেষ বিবেচনায় ছাত্রদলের নেতাকর্মীদের সিট বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ঘটনায় সংগঠনটি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।

ছাত্রশিবিরের চার দফা দাবির মধ্যে রয়েছে, বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা; প্রচলিত নীতিমালা অনুসরণ না করে বরাদ্দ দেওয়া সব সিট বাতিল করা; সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তালিকা প্রকাশ করা এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা।

এছাড়া, সিট বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন কোনোভাবেই বিবেচনায় নেওয়া না হয়, তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চবি ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ, বায়তুলমাল সম্পাদক ইসহাক ভূঞা, ছাত্র অধিকার সম্পাদক মোনায়েম শরীফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারেস মাতাব্বর, আইন ও মাদরাসা সম্পাদক নেয়ামত উল্লাহ ফারাবি প্রমুখ।

এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান সাংবাদিকদের জানান, ‘তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। যদি কোনো অনিয়ম ঘটে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য এবং তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পটি বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ডিআরইউ প্রাঙ্গণে শুরু হয়। সকাল ১০টা থেকে নারী সদস্য, সদস্যদের স্ত্রী ও কন্যা সন্তানদের জন্য বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পের উদ্বোধন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে এসিইডিবি ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এমএ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ এবং ডা. খায়রুল ইসলামসহ অন্যান্য চিকিৎসক ও অতিথিরা।

আলোচকরা বলেন, আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিবসটি সামনে রেখে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণেও সহায়ক হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ কোটির মতো এবং ২০৩০ সালের মধ্যে হয়তো তা ৬০ কোটি ছাড়িয়ে যাবে। বাংলাদেশে সত্তরের দশকে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র দুই শতাংশের মতো, যেখানে আজ তা ঢাকা শহরেই প্রায় ১২ শতাংশে পৌঁছেছে, এবং প্রি-ডায়াবেটিস (ডায়াবেটিসের আগের ধাপ) এর হার প্রায় ১০ শতাংশ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলেও এর সামগ্রিক প্রবণতা ৫-৮ শতাংশের মতো। গর্ভকালীন ডায়াবেটিসের হার আমাদের দেশে উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে মেদ ভুঁড়ির হার বাড়া এবং শারীরিক পরিশ্রমের প্রতি অনীহার কারণে ডায়াবেটিসের হার দিনে দিনে বাড়তেই থাকবে। এভাবে ক্রমশ ডায়াবেটিস বাড়তে থাকলে শুধু ডায়াবেটিসের কারণেই দেশের অর্থনৈতিক ভারসাম্য মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হবে।

ক্যাম্পে ডিআরইউ সদস্য, তাঁদের পরিবারের সদস্যসহ দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করেরহাটে (Admission Card) কার্ড হারিয়ে যাওয়ায় সাধারণ ডায়েরি জিডি করেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক সাকিব চৌধুরী

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


করেরহাটে (Admission Card) কার্ড হারিয়ে যাওয়ায় সাধারণ ডায়েরি জিডি করেন

চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন করেরহাট এলাকায় যাতায়াতের সময় (Admission Card) কার্ড হারিয়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন
জানা যায়, গত সোমবার সকাল ১১:০০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার এলাকা থেকে করেরহাট সিএনজি তে যাতায়াতের সময় নিজের অজান্তে (Admission Card) কার্ডটি হারিয়ে যায়। পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত কার্ডটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
হারানো কার্ডের বিবরণ:
নাম: নুসরাত জাহান লিমা (২০)
পিতা: রফিক আলম
মাতা: শিরিনা আক্তার

উক্ত (Admission Card) কার্ডটির সন্ধান কোনো দয়ালু ব্যক্তি পেয়ে থাকলে অথবা কোনো তথ্য জানা থাকলে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনভিডিয়া সিইও পরকীয়ার কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


এনভিডিয়া সিইও পরকীয়ার কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। ৬৩ বছর বয়সি এই প্রযুক্তি উদ্যোক্তা ব্যক্তিগত জীবনের বিতর্কের মধ্যেও নিয়মিত অফিসে উপস্থিত রয়েছেন। তিনি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে যান হুয়াং। সেখানে তিনি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সকালের বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের সময় তিনি নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন।

বৈঠক সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে সিএনবিসি জানায়, রুদ্ধদ্বার বৈঠকের শুরুতেই হুয়াং তার অবিশ্বস্ততার বিষয়টি স্বীকার করেন এবং এ জন্য কর্মীদের কাছে ক্ষমা চান। তবে তিনি এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত আলোচনাকে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির দিকে নিয়ে যান।

মঙ্গলবারও হুয়াং অফিসে গিয়ে একাধিক বৈঠকে অংশ নেন। উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের মাত্র এক সপ্তাহ আগে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে এনভিডিয়া কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গুপ্তচর বলে সন্দেহ করা এক নারীর সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্ত চললেও তিনি প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এনভিডিয়া প্রধান।

রোববার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন হুয়াং। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করেননি তিনি। ই-মেইলে হুয়াং লেখেন, "ক্ষমা চাইলেই তার কাজের কারণে সৃষ্ট ক্ষতি পূরণ হবে না"—এ বিষয়টি তিনি জানেন। তিনি আশা প্রকাশ করেন, তার পরিবার এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং সময়ের সঙ্গে কর্মীদের আস্থা আবারও অর্জন করতে পারবেন।

এদিকে মঙ্গলবার বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এনভিডিয়ার কয়েকজন কর্মী জানিয়েছেন, হুয়াংয়ের স্বীকারোক্তির পর প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে হতাশা ও বিষণ্নতা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে কাজ করছেন এমন অনেক কর্মী তাকে নিজেদের আদর্শ ও পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করতেন। ফলে তার ব্যক্তিগত জীবনের এমন ঘটনা সামনে আসায় তারা বিস্মিত ও মর্মাহত হয়েছেন। অনেকেই এখনো বিষয়টি মেনে নিতে পারছেন না।

১৯৯৩ সালে ভিডিও গেমের গ্রাফিকস তৈরির জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) নির্মাণের লক্ষ্য নিয়ে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে প্রতিষ্ঠানটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বড় ভাষা মডেল এবং বিশাল ডেটা সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও চিপ সরবরাহে বিশ্ববাজারে শীর্ষ অবস্থানে রয়েছে এনভিডিয়া।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলেও হুয়াংয়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরসঙ্গী ছিলেন তিনি। এ ছাড়া গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একই টেবিলে হুয়াং ও তার স্ত্রীকে দেখা যায়।

সূত্র: সিএনবিসি

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%