ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী


১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, গত ১৮ বছরে মানবসম্পদ তৈরি না করে ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পিরোজপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও স্টাফ সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রতিষ্ঠানে বিল্ডিং বানিয়ে ব্যবসা-বাণিজ্য করছে এবং লুটপাত করছে। কিন্তু এ বড় বড় সেবা প্রতিষ্ঠান চালাতে যে জনবল লাগবে, সেই জনবলই তারা তৈরি করেনি। মেডিকেল কলেজ থেকে যে ছাত্র-ছাত্রী বের হয়েছে, তাদের পাবলিক সার্ভিস পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে চিন্তা-ভাবনা করেনি।

আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

তিনি বলেন, এটা তো প্রকট সমস্যা। কারণ গত ১৮ বছর জায়গামতো ডাক্তার নিয়োগ বলেন, কোনো কিছুই ঠিকমতো হয়নি। প্রতিটি উপজেলায় আমাদের ডাক্তারের অভাব ও জনবলের অভাব আছে। এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, তারা চেষ্টা করছেন এটি ওভারকাম করার।

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, এই গ্যাপ পূরণের জন্য আমাদের একটু সময় দিন। ইনশাল্লাহ, আমি যেটা আলোচনা করে জানি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। শিগগিরই ২-১ মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা হচ্ছে। তখন ইনশাল্লাহ আমাদের সদর হাসপাতালে ডাক্তার সমস্যা কিছুটা দূর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৮ এম


সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ করেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন। তিনি দাবি করেছেন, পুনর্নির্বাচনে সমর্থন না দেওয়া হলে ‘ব্ল্যাকমেইল’-এর মাধ্যমে জর্ডান ফুটবল ফেডারেশনের জন্য নির্ধারিত আর্থিক সহায়তা আটকে রাখার ইঙ্গিত পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে প্রিন্স আলী উল্লেখ করেছেন যে, ২০২৫ সালের আরব কাপে রানার্সআপ হওয়ার পরেও জর্ডানের খেলোয়াড়রা এখন পর্যন্ত তাদের প্রাপ্য অর্থ পাননি। এ ছাড়াও, বিশ্বকাপ চলাকালীন সময়ে জর্ডানের সমর্থকদের ভিসা এবং অন্যান্য বিষয়ে ফিফার সহযোগিতা পাওয়া যায়নি।

এদিকে, ইনফান্তিনোর নেতৃত্ব চাপের মুখে পড়েছে। ফিফার ব্যর্থ ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সংস্থার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম এবং প্রধান গ্লোবাল ডেভেলপমেন্ট কর্মকর্তা আর্সেন ওয়েঙ্গার সমালোচনা করেছেন। গ্রাফস্ট্রোম অভ্যন্তরীণ এক ই-মেইলে পুরো ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন। অন্যদিকে, ওয়েঙ্গার জানিয়েছেন, পরিকল্পনাটি বাতিলের সিদ্ধান্ত অবশ্যই ‘প্রয়োজনীয়’ ছিল।

ইংল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড এবং সার্বিয়ার পরবর্তীতে গ্রিসও ইনফান্তিনোর পুনর্নিরাচনে সমর্থন প্রত্যাহার করেছে বলে কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরও বেশ কয়েকটি ইউরোপীয় ও কনকাকাফভুক্ত দেশও একই পথে হাঁটার কথা ভাবছে।

ফিফার সঙ্গে যোগাযোগ করা হলে প্রিন্স আলী অভিযোগের বিষয়ে মন্তব্য জানাতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা প্রদর্শন করেন। এর পর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন। তাই আমি বলতে চাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আজকে যেমন সারাদেশে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করছে, ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি গণতান্ত্রিক, দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে, এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব।

তিনি আরো বলেন, আমরা মনে করি, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে সবার ভূমিকা ও অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে শিক্ষা প্রতিষ্ঠানে ইজিএস শিক্ষা নিকেতন প্রাঙ্গণে ইউএনও’র সুপারি গাছের চারা রোপণ

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ এম


কাউখালীতে শিক্ষা প্রতিষ্ঠানে ইজিএস শিক্ষা নিকেতন প্রাঙ্গণে ইউএনও’র সুপারি গাছের চারা রোপণ

পিরোজপুরের কাউখালীতে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এক মনোরম পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের আঙিনায় সুপারি গাছের চারা রোপণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভীর আহমেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সবুজ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।
এছাড়াও সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে এবং প্রাঙ্গণ সবুজায়নে বৃক্ষরোপণের তাগিদ দেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,
"শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও সবুজ রাখা আমাদের সকলের দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আজকে আমরা এই চারা রোপণ করেছি। সুপারি গাছ যেমন এলাকাটির ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, তেমনি পরিবেশ রক্ষায়ও এটি ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যাতে সুন্দর ও সুস্থ পরিবেশে পড়াশোনা করতে পারে, সে লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বদা সচেষ্ট থাকব। সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এভাবে বৃক্ষরোপণ ছড়িয়ে দেওয়া উচিত।
ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন,
"আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় শুভকাজের অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় চারা রোপণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন ও সুন্দর পরিবেশ তৈরিতে এই উদ্যোগ অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় নিয়মিত গাছের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের সুচিন্তিত কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করব।
প্রধান শিক্ষক তানভীর আহমেদ বলেন,
"আমাদের স্কুলের আঙিনায় এই চারা রোপণ করায় আমি উপজেলা প্রশাসন ও উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবুজ ও সুন্দর প্রাকৃতিক পরিবেশ শিক্ষার সুষ্ঠু আবহ তৈরি করে। আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে রোপণ করা চারা গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মানবপাচার রোধে সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ এম


‘মানবপাচার রোধে সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকায় জাতিসংঘ হাউজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলসের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইওএম উপমহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের পর্যালোচনার জন্য। সেইসাথে ভবিষ্যৎ অগ্রাধিকারমূলক ক্ষেত্রসমূহ নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মানবপাচার রোধ, অভিবাসন গভর্নেন্স, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসনে প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা দীর্ঘ দুই দশক ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী দিনে বিদ্যমান এ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুসংহত এবং সুদূরপ্রসারী হবে।

আইওএম উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সাথে আইওএম-এর দীর্ঘদিনের টেকসই অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি জানান, আইওএম নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশকে যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত।

একই সাথে তিনি মানবপাচার রুখতে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, মানবপাচার হল জঘন্যতম অপরাধ। বেশিরভাগ মানুষ লোভ, অজ্ঞতা ও অসচেতনতার কারণে এর শিকার হয়ে থাকে।

তিনি বলেন, আমরা মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছি। এর ফলে সীমান্ত অপরাধ ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি জাতীয় নিরাপত্তা জোরদার হবে।

মন্ত্রী আইওএম’র কাছে পাচারকারী চক্রের তালিকা আছে কিনা জানতে চাইলে সংস্থাটির ডিডিজি জানান, আমরা নিশ্চিতভাবে পাচারকারী চক্রকে শনাক্ত করতে সহায়তা করতে পারি। আমাদের এবং ইন্টারপোলের কাছে মানব পাচারের ট্রেন্ড বা প্রবণতা সম্পর্কিত তথ্য রয়েছে, যা আমরা শেয়ার করে থাকি।

উল্লেখ্য, বাংলাদেশে পাঁচ দিনের (১ থেকে ৫ আগস্ট) সফরের অংশ হিসেবে আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস এ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশে আইওএম-এর নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ডেসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%