ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত, সানায় সউদী হামলায় আহত ১৩


রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত, সানায় সউদী হামলায় আহত ১৩

সউদী আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শনিবার একে অপরের রাজধানী লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে। সউদী কর্তৃপক্ষ জানায়, রিয়াদ অভিমুখে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানায় সউদী হামলায় ১৩ জন আহত হওয়ার খবর দিয়েছে হুতিদের গণমাধ্যম।

সউদী নেতৃত্বাধীন জোট, যা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে, গত গ্রীষ্মে দেশটির গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে হুতিদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

হুতি যোদ্ধারাও প্রতিদিন সউদী আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর ও রিয়াদের আর্থিক জেলা।

আরও পড়ুন: বাগাতিপাড়ায় পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক

সউদী নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "হুতি বিদ্রোহীদের ছোড়া রিয়াদ অভিমুখী একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।"

এদিকে, হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সানার একটি আবাসিক এলাকায় সউদী বিমান হামলায় আটটি বাড়ি ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিদের সংবাদমাধ্যম আল-মাসিরার তথ্য অনুযায়ী, এ হামলায় ১৩ জন আহত হয়েছেন।

শনিবার পরে সউদী নেতৃত্বাধীন জোট জানায়, তাদের বাহিনী দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে। এ সময় ওই অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সতর্কতা জারি করে।

এদিকে, ইয়েমেনের উপকূলীয় জলসীমায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। শনিবার সোমালি জলদস্যুরা সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি পণ্যবাহী জাহাজ অল্প সময়ের জন্য ছিনতাই করেছিল বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা ও একটি সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা।

আরও পড়ুন: রাজনৈতিক পালাবদল ও টিকে থাকার মনস্তত্ত্ব: সমালোচনামূলক পর্যালোচনা

আফ্রিকার হর্ন অঞ্চলের উপকূলীয় জলসীমায় জলদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ১৬টি জলদস্যুতার ঘটনা ঘটেছে, যা ২০১৩ সালের পর সর্বোচ্চ।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইয়েমেনের বালহাফ বন্দরের প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজে হামলাকারীরা উঠে পড়ে।

পরে সংস্থাটি জানায়, জলদস্যুরা জাহাজটি ছেড়ে চলে গেছে এবং জাহাজটি তার পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করছে। তবে কেন জলদস্যুরা জাহাজটি ছেড়ে গেছে, সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।

সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জাহাজটির নাম এমভি মারসা ভার্গো বলে শনাক্ত করেছেন। পানামার পতাকাবাহী জাহাজটির মালিক সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মারসা ওশান শিপিং।

আরও পড়ুন: শেখ হাসিনা দেশে আসতে পারবেন না: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে তিন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ছয়জন সোমালি সশস্ত্র ব্যক্তি জাহাজটি ছিনতাই করেছিলেন। ইয়েমেনের ভূখণ্ড থেকে সোমালি জলদস্যুদের চালানো এটিই প্রথম হামলা বলে দাবি করেছেন তাঁরা।

এক কর্মকর্তা বলেন, "জলদস্যুতায় হুতিদের সহায়তার অভিযোগ তোলা ঠিক হবে না।" তাঁর দাবি, ইয়েমেনে বসবাসরত সোমালি শরণার্থীদের একটি অংশের অপরাধী চক্র পুন্টল্যান্ডের জলদস্যুদের সহায়তা করছে। তিনি বলেন, ‘তাদের অনেকের মধ্যে পারিবারিক ও গোত্রীয় সম্পর্ক রয়েছে। উভয় পক্ষের অনেকেই আর্থিকভাবে অসচ্ছল।’

নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, জাহাজটিতে থাকা ১৯ জন নাবিক নিরাপদ কক্ষে আশ্রয় নিয়েছিলেন। তবে তাঁদের এ বক্তব্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

আরও পড়ুন: শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা, আ’লীগের নাশকতা ঠেকানোর পরিকল্পনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘১৮২ নাগরিক’ তালিকায় ভারতীয় নাগরিক ও কর্মকর্তাদের নাম : দ্য ডিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


‘১৮২ নাগরিক’ তালিকায় ভারতীয় নাগরিক ও কর্মকর্তাদের নাম : দ্য ডিসেন্ট

বিডিনিউজ শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে "স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। একই খবর ওইদিন বিডিনিউজের আগে প্রকাশ করেছিল নিষিদধ আওয়ামী লীগপন্থী প্রোপাগান্ডা ওয়েবসাইট বিডিডাইজেস্ট।

প্রতিবেদনের শুরুতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের ১৮২ নাগরিক।

এছাড়াও, প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিবৃতিতে তাঁরা উল্লেখ করেছেন, ভারতের ভূমিকা নিয়ে স্পিকার যে বক্তব্য দিয়েছেন, তা মুক্তিযুদ্ধের স্বীকৃত ঐতিহাসিক বাস্তবতাকে খণ্ডিত ও প্রশ্নবিদ্ধ করেছে।..."আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।"

এরপর সংবাদমাধ্যমটি ১৮২ জন নাগরিকের নামের তালিকা প্রকাশ করেছে। উল্লেখযোগ্য যে, বিডিনিউজ এই ব্যক্তিদের ‘বিভিন্ন অঙ্গনের ১৮২ নাগরিক’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, তবে কোন দেশের নাগরিক তারা, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

তালিকাটি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট দেখেছে, সেখানে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও অন্তর্ভুক্ত আছেন। এছাড়াও যুক্তরাজ্য, গ্রিস এবং জর্জিয়ার নাগরিকদের নামও তালিকায় রয়েছে। তালিকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীসহ উল্লেখযোগ্য অনেকেই রয়েছেন, যাঁরা অনলাইনে পলাতক আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করেন।

বিবৃতিদাতাদের মধ্যে অন্তত চারজন ভারতীয় নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, যাঁদের মধ্যে একজন দেশটির সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা।

তাদের মধ্যে একজন হলেন ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার যুগ্ম মহাপরিচালক ড. মধুলিকা সামন্ত।

অন্য একজন ভারতীয় নাগরিক হলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং পশ্চিমবঙ্গের ‘বাংলা পক্ষ’ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা গার্গা চট্টোপাধ্যায়।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সহকারী অধ্যাপক সৌমিক নন্দী মজুমদার এবং গুজরাটের জিএলএস ইউনিভার্সিটির শিক্ষক ড. দেবাশীষ ঘোরুইর নামও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইমেরিটাস অধ্যাপক ও শিল্পী সুসান কলিন্স, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পী গ্যারি স্টিভেনস এবং লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক ডেভিড লুইস।

এছাড়াও তালিকায় রয়েছেন গ্রিসের কবি ক্রিস্টোস কুকিস এবং জর্জিয়ার কবি ও অনুবাদক মানানা মাতিয়াশভিলি। বিডিনিউজের প্রতিবেদনে তাঁদের যথাক্রমে গ্রিসের ক্রিট ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তান সফরে বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের সংসদ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং দেশটির লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাট আইনজীবী ফোরামের বিক্ষোভ, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


বাগেরহাট আইনজীবী ফোরামের বিক্ষোভ, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে বাগেরহাট আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি খুলনা-বাগেরহাট মহাসড়ক ধরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে ঘুরে আবার আইনজীবী সমিতির কার্যালয়ে এসে শেষ হয়।

পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

এছাড়া বক্তব্য রাখেন পিপি মাহবুব মোর্শেদ লালন, নারী ও শিশু আদালতের কৌঁসুলি আব্দুল মান্নান হাওলাদার, ওয়াদুদ মুক্ত, দুদকের আইনজীবী নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মনিরুজ্জামান এবং ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইনসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ওয়াহিদুজ্জামান দিপু উল্লেখ করেন, গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীরা মোল্লাহাটে ঢোকার চেষ্টা করলে নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে তাদের প্রতিহত করেন। একপর্যায়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকার হরণ করে আসছে। শেখ হাসিনার আমলে মেম্বার, চেয়ারম্যান, সংসদ সদস্য—কোনো পর্যায়েই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এমনকি আইনজীবী সমিতিতেও ভোট হয়নি।

দিপু অভিযোগ করেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে লুটপাট করা হয়েছে। তার দাবি, তিন টাকার কাজ তিন কোটি টাকা দেখিয়ে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে দিপু বলেন, ‘তিনি দেশে ফিরবেন কি না, সেটা তার ব্যাপার। তবে দেশে ফিরলে প্রচলিত আইনে তার ফাঁসিতে ঝুলতেই হবে।’

দিপু আরও বলেন, দেশে জ্বালাও-পোড়াও করে কোনো লাভ হবে না। যেকোনো মূল্যে নৈরাজ্য প্রতিহত করতে তারা রাজপথে আছেন এবং থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


আজ আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস পালিত

আজ ২৯ নভেম্বর, আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস। এ বছরের প্রতিপাদ্য হলো ‘ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার নবায়ন করা’। প্রতিবছর এই দিনটি পালন করা হয় ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সমর্থন জোরদার এবং ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে।

১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৪৭ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে বিভক্ত করার পরিকল্পনা বা ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ অনুমোদন করেছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছর সংহতি দিবসটি উদযাপন করা হয়।

২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা প্রদান করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রতিশ্রুতি সত্ত্বেও ফিলিস্তিনিরা এখনো দখলদারিত্বের মধ্যে বসবাস করছেন এবং তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

২০২৬ সালের এই দিবসটি এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের ভয়াবহ পরিণতি এখনও ফিলিস্তিনিদের ওপর প্রভাব ফেলছে। যুদ্ধবিরতি চুক্তির পরও সেখানে বেসামরিক মানুষ সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ, বাড়িঘর উচ্ছেদ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ড ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও অস্তিত্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘ কয়েক দশক ধরে স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ন্যায়সংগত শান্তির দাবিতে সংগ্রাম করে আসছেন ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক ফোরামে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য সমর্থন জোরদার করাই এই দিবস পালনের অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

নিহত ব্যক্তির নাম শিহাব (২৬), তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের গুলজার আলীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই ইউনিয়নের আব্বাস বাজার এলাকার মকুল আলীর ছেলে পিয়াস (২৭) এবং খাসপাড়া মানু মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে নাঈম আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহী নেওয়ার পথে শিহাবের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর পাওয়ার ট্রলির চালক পালিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, রাত ৯টার দিকে কানসাট পল্লী বিদ্যুতের সামনে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পাওয়ার টিলার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%