০৭:৫৮ পি.এম
কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে মৃত্যু ঘটেছে তিন বছর বয়সী শিশু তাবাসুমের। এই মর্মান্তিক ঘটনা ঘটে রোববার বিকেলে উপজেলার বরুড়া পৌরসভার কশামী গ্রামে। নিহত তাবাসুম ছিল মো. মহিন উদ্দিনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. মহিন উদ্দিন তার মেয়েকে আদর করে একটি বেলুন কিনে দেন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দেয়, ফলে সেটি ফেটে যায়। এই সময় বেলুনের একটি অংশ শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন জানান, ‘শিশুটিকে যখন ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়, তখন সে মৃত ছিল। তারপরও আমরা ইসিজি করেছি।’
আরও পড়ুন: চট্টগ্রাম নগরীর উন্নয়নে চসিকের সব বিভাগকে সমন্বিতভাবে কাজের নির্দেশ ডা. শাহাদাত হোসেনের
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক এ বিষয়ে বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন