ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা: সৌর প্যানেলের ছাদের আয়তন নির্ধারণ করতে হবে


শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা: সৌর প্যানেলের ছাদের আয়তন নির্ধারণ করতে হবে

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানের জন্য ছাদের পরিমাণ-আয়তন নির্ধারণ করে তথ্য পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এই বিষয়ে মাউশি অধিদপ্তরের সব অঞ্চল পরিচালক ও সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মাউশি অধিদপ্তরের সব দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব ছাদের পরিমাণ-আয়তন নির্ধারণ করে আগামী দুই কর্মদিবসের মধ্যে তথ্য পাঠাতে হবে।

আরও পড়ুন: ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড়ের দাবি জানাল শিক্ষক কল্যাণ কমিটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানচেস্টার সিটির আর্থিক মামলায় নতুন অনিশ্চয়তা ও বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


ম্যানচেস্টার সিটির আর্থিক মামলায় নতুন অনিশ্চয়তা ও বিলম্ব

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চলমান আর্থিক অনিয়মের মামলায় নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্লাবটির আপিলের শুনানির জন্য এখনো কোনো নির্ধারিত তারিখ নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, মামলাটি পর্যালোচনার জন্য স্বাধীন প্যানেল গঠনের প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

২৯ সেপ্টেম্বর স্বাধীন প্রিমিয়ার লিগ কমিশন ১১৫টি আর্থিক অভিযোগের মধ্যে ১১৪টি অভিযোগকে বহাল রেখেছে। এই অভিযোগগুলোর মধ্যে রয়েছে আর্থিক তথ্য প্রদান, বিভিন্ন নিয়ম মেনে চলা এবং প্রতিযোগিতার বিধি সংক্রান্ত বিষয়। অভিযোগগুলোর সময়কাল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত।

ম্যানচেস্টার সিটি শুরু থেকেই কোনো অন্যায় করার কথা অস্বীকার করে আসছে। ১ অক্টোবর কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপিল করে ক্লাবটি। তাদের দাবি, কমিশনের সিদ্ধান্তে আইন, তথ্য ও নীতিগত ব্যাখ্যার ক্ষেত্রে গুরুতর ভুল রয়েছে এবং সেই ভুল সংশোধনের জন্য যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে।

এখন আপিলের পরবর্তী ধাপ হলো স্বাধীন প্যানেল গঠন করা। এই প্যানেলকে বিপুল পরিমাণ প্রমাণ পর্যালোচনা করতে হবে, উভয় পক্ষের আইনি যুক্তি শুনতে হবে এবং প্রাথমিক সিদ্ধান্ত বহাল থাকবে কি না, তা নির্ধারণ করতে হবে। মামলার ব্যাপকতা ও জটিলতার কারণে প্যানেল গঠনে সময় লাগছে। ফলে কবে শুনানি শুরু হবে, সেটিও নিশ্চিত নয়।

এই বিলম্বের কারণে মামলার সম্ভাব্য পরিণতি নিয়েও অপেক্ষা বাড়ছে। সিটির বিরুদ্ধে আর্থিক জরিমানা, পয়েন্ট কেটে নেওয়া কিংবা প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারের মতো সম্ভাব্য শাস্তি নিয়ে আলোচনা চলছে। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসবের কোনোটি চূড়ান্ত শাস্তি হিসেবে আরোপ করা হয়নি।

আগের কিছু প্রতিবেদনে চলতি মৌসুমের মধ্যেই মামলাটির বিষয়ে স্পষ্টতা পাওয়ার আশা প্রকাশ করা হয়েছিল। স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেও ২০২৭ সালের শুরুর দিকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে আপিল শুনানির তারিখ এখনো নির্ধারিত না হওয়ায় মামলাটি নিষ্পত্তির আগে আরও বেশ কিছু প্রক্রিয়া বাকি রয়েছে।

মাঠের খেলায় ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে। এঞ্জো মারেস্কার অধীনে প্রিমিয়ার লিগের প্রথম ছয় ম্যাচের সবকটিতেই জয়লাভ করে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। ১৭ অক্টোবর ইপসউইচ টাউনের বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচ খেলবে সিটি।

তবে মাঠের সাফল্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা আর্থিক মামলাটিও ক্লাবটির ওপর চাপ সৃষ্টি করে চলেছে। আপিল প্যানেল গঠন ও শুনানির তারিখ নির্ধারণের পরই এই বহুল আলোচিত মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


তিশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

শোবিজ অঙ্গনে প্রায়ই অভিনেতা-অভিনেত্রীদের রসায়ন নিয়ে বাস্তব জীবনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিছুদিন আগে সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের বিষয়ে খোলামেলা আলোচনা করেছিলেন খায়রুল বাসার। এবার তিনি তানজিন তিশার সঙ্গে কথিত প্রেম ও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন।

সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে খায়রুল বাসার নিজের প্রেমের গুঞ্জন, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক এবং বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন। তানজিন তিশার সঙ্গে কথিত প্রেমের সম্পর্ক ও বিচ্ছেদের কারণ সম্পর্কে জানতে চাইলে অভিনেতা বিষয়টি সরাসরি নাকচ করেন। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘ওর সঙ্গে আমার কবে প্রেম ছিল? প্রেম থাকলে তো ব্রেকআপ হবে! তার সঙ্গে আমার আগেও কথা হতো, এখনো কথা হয়।’

নাটকে নিয়মিত অভিনয়ের সুবাদে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়ানোর প্রসঙ্গেও মজার ছলে জবাব দেন খায়রুল বাসার। তিনি বলেন, ‘আমি সারা দিন নায়িকাদের সঙ্গে কাজ করি। তাহলে নায়িকাদের সঙ্গে গুঞ্জন হবে না তো কার সঙ্গে হবে! আমাকে তো আর কারো সঙ্গে দেখা যাচ্ছে না।’

এছাড়া, সাদনিমা বিনতে নোমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জনও উড়িয়ে দেন তিনি। এসব খবরের কোনো সত্যতা নেই বলে স্পষ্ট জানান খায়রুল বাসার। সাদনিমা সম্পর্কে বলতে গিয়ে তাকে চমৎকার ও স্পষ্টবাদী সহশিল্পী হিসেবে উল্লেখ করেন এই অভিনেতা।

তবে নিজের নামে এ ধরনের গুঞ্জন ছড়ানোয় বিরক্ত হওয়ার বদলে সেগুলো বেশ উপভোগ করেন বলেও জানান তিনি।

ক্যারিয়ারের এই পর্যায়ে বিয়ে নিয়ে কী ভাবছেন খায়রুল বাসার? এমন প্রশ্নের জবাবে অভিনেতা জানান, আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না তিনি। পারিবারিক কিছু দায়িত্ব পালনের পাশাপাশি নিজের বেশ কিছু কাজও বাকি রয়েছে তার।

এ প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘আমি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই করতে পারছি না। বিয়ে নিয়ে এখন পর্যন্ত আমার একদমই কোনো ভাবনা নাই। আগে এগুলো শেষ করব, তারপর হয়তো অবকাশে বিয়ের ব্যাপারটি নিয়ে ভাবা যেতে পারে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ পদ ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ পদ ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

মাহেলা জয়াবর্ধনে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে সাবেক এই ক্রিকেটারের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটছে। জয়াবর্ধনের কোচিংয়ের সময় মুম্বাই ইন্ডিয়ান্স তাদের পাঁচটি শিরোপার মধ্যে তিনটি শিরোপা জয় করেছে।

২০১৭ সালের আইপিএলের আগে জয়াবর্ধনেকে প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি ২০২২ মৌসুম পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। এরপর, মুম্বাই ইন্ডিয়ান্সের কার্যক্রম বিভিন্ন বিদেশি লিগ যেমন এসএ২০, আইএলটি২০ এবং এমএলসি-তে সম্প্রসারিত হলে, তাকে ‘গ্লোবাল হেড অব পারফরম্যান্স’ পদে উন্নীত করা হয়। ২০২৪ সালের হতাশাজনক মৌসুমের পর, ২০২৫-এর আগে মার্ক বাউচারের পরিবর্তে জয়াবর্ধনে পুনরায় প্রধান কোচ হিসেবে ফিরে আসেন; সেই মৌসুমে দলটি কোয়ালিফায়ার ২ পর্যন্ত পৌঁছেছিল।

তবে ২০২৬ মৌসুমটি ছিল অত্যন্ত হতাশাজনক, যেখানে দলটি পয়েন্ট তালিকার তলানির দিকে দ্বিতীয় স্থানে অবস্থান করেছিল। দলের মালিক নীতা আম্বানি মন্তব্য করেন, "বছরের পর বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মাহেলা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার শান্ত নেতৃত্ব, সততা এবং খেলার প্রতি গভীর ভালোবাসা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।"

তিনি আরও বলেন, "পুরো এমআই পরিবারের পক্ষ থেকে আমি মাহেলাকে তার অসামান্য অবদান এবং দীর্ঘদিনের অবিচল নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাই। আমরা একসঙ্গে যে পথ পাড়ি দিয়েছি এবং যে স্মৃতিগুলো তৈরি করেছি, তা সবসময় আমাদের হৃদয়ে অম্লান থাকবে।" জয়াবর্ধনে মুম্বাই ইন্ডিয়ান্সে কাটানো সময়টিকে তার ‘যাত্রার একটি অত্যন্ত বিশেষ অংশ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন, "এই অভিজ্ঞতা আমি সব সময় পরম যত্নে মনে রাখবো।"

জয়াবর্ধনে আরও বলেন, "আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আমার হৃদয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সব সময় একটি বিশেষ জায়গা থাকবে। আমি দলের আগামী দিনগুলোর জন্য সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।"

আইপিএল ২০২৭-এর জন্য খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) সময়সীমা নভেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হবে; তার আগে মুম্বাই ইন্ডিয়ান্স নতুন প্রধান কোচ খুঁজতে শুরু করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, আহত ৫০ জনের মধ্যে ১৯ পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, আহত ৫০ জনের মধ্যে ১৯ পুলিশ সদস্য

রাজধানীর উত্তরায় পোশাক শ্রমিকরা ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। পুলিশ বাধা প্রদান করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে, যার মধ্যে ১৯ জন পুলিশ সদস্যও রয়েছেন। পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা শুরু করে।

আজ সকাল ১০টার দিকে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা কসাইবাড়ী রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট, জসিমউদ্দীনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন।

পরে সকাল ১১টার দিকে রাজলক্ষ্মী সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অবরোধের চেষ্টা করেন তারা। এই সময় পুলিশ বাধা দিলে পোশাক শ্রমিকরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেয়।

উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক রুহিনা আক্তার জানান, বিক্ষোভকারী শ্রমিকরা মহাসড়কে অবস্থানের চেষ্টা করছিল। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। পরে শ্রমিকরা বিভিন্ন গলিতে অবস্থান নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%