ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পীরগঞ্জে নবাগত ইউএনও, এসিল্যান্ড ও ওসির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


পীরগঞ্জে নবাগত ইউএনও, এসিল্যান্ড ও ওসির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

রংপুরের পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে প্রেস ক্লাবের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহাসিন খন্দকার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম।

প্রধান অতিথি ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী তাঁর বক্তব্যে বলেন, পীরগঞ্জের উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মানোন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করতে চায়। তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশাসনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত পীরগঞ্জ গড়ে তুলতে চান।

আরও পড়ুন: মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে অনিয়মের অভিযোগ

সভায় উপস্থিত সাংবাদিকরা পীরগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। নবাগত কর্মকর্তারাও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যান ইউতে একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


ম্যান ইউতে একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : ওয়েইন রুনি জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটানোর পরেও তিনি আত্মহত্যার চিন্তা করেছিলেন। যখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সাফল্যের শিখরে ছিল, তখন তিনি মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

বর্তমানে ৪১ বছর বয়সী ইংল্যান্ডের সাবেক এই ফরোয়ার্ড জানান, সদ্য বিবাহিত এবং বড় ছেলে কাইয়ের বাবা হওয়ার পরেও তার মানসিক স্বাস্থ্য ভালো ছিল না। ২০০৮ সালে কোলিনকে বিয়ে করেন রুনি এবং পরের বছর তাদের প্রথম সন্তানের জন্ম হয়।

রুনি স্যার অ্যালেক্স ফার্গুসনের গড়া শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড দলে ছিলেন, যা একাধিক প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল। তিনি জানান, বাড়িতে টানা দুই দিন পর্যন্ত মদ্যপান করেছেন। ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট উইথ গ্যাবি লোগান’ পডকাস্টে তিনি বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন।

রুনি বলেন, “এখন পেছনে ফিরে তাকালে বলতে পারি, আমি স্বার্থপর ছিলাম। কিন্তু আমি জানতাম, এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, যা সামাল দিতে সত্যিই হিমশিম খাচ্ছিলাম।

“এরপর চাইনি কাই আমাকে ওই অবস্থায় দেখুক। এ কারণেও নিজেকে আড়ালে রাখতাম।

“একসময় এমন পর্যায়ে পৌঁছেছিলাম, যখন আত্মহত্যার কথা ভাবছিলাম। কারও সঙ্গে থাকতে ইচ্ছা করত না। রাস্তায় মানুষের মুখোমুখি হতে চাইতাম না। দোকানেও যেতে ইচ্ছা করত না।

“ফুটবল মাঠে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু মাঠের বাইরের সবকিছু সামলাতে সত্যিই খুব কষ্ট হতো।”

ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ক্লাবটির হয়ে ২৫৩টি গোল করেছেন। তিনি জানান, রেড ডেভিলসদের হয়ে ক্যারিয়ারের সেরা সময়েই এসব সমস্যার মুখোমুখি হয়েছিলেন।

তিনি আরও বলেন, “আপনি নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না। তাই সেটি আড়াল করার চেষ্টা করেন।

“আমি যে অবস্থায় ছিলাম, তা বুঝতে পারলেও সেটি স্বীকার করা কঠিন ছিল। কারণ, এমন কিছু করলে নিজেকে ছোট মনে হয়।

“আমার কী সমস্যা হচ্ছে, তা বোঝার জন্য একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলছিলাম। কারণ, এখন পেছনে ফিরে তাকালে মনে হয়, তখন সম্ভবত ক্যারিয়ারের সেরা সময়ে ছিলাম। সদ্য আমার ছেলে হয়েছে, বিয়ে করেছি। জীবনের সবচেয়ে সুখের সময় হওয়ার কথা ছিল সেটি, কিন্তু তা ছিল না।

“নিজের স্বার্থপর আচরণের কারণে সেটিই সম্ভবত আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।”

হ্যারি কেইনের আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রুনি। সেই কঠিন সময় কাটিয়ে উঠতে স্ত্রী কোলিনের অবদানের কথা স্বীকার করেছেন তিনি।

রুনি বলেন, “কোলিন আমাকে অনেক সাহায্য করেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, সে চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারত। কিন্তু সে আমার পাশে থেকেছে এবং এই কঠিন সময় পার হতে সাহায্য করেছে।”

২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর এভারটন, ডিসি ইউনাইটেড ও ডার্বি কাউন্টিতে খেলেছেন রুনি। এরপর শুরু করেন কোচিং ক্যারিয়ার।

সর্বশেষ প্লাইমাউথের দায়িত্বে ছিলেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে ক্লাবটি ছাড়েন সাবেক এই ইংলিশ তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় এক সপ্তাহে হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় এক সপ্তাহে হামলার অভিযোগ

গত এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠে এসেছে। আজ মঙ্গলবার, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগের কথা জানানো হয়েছে।

শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ এবং রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ ১৬ নভেম্বর রাতের বেলায় রাজশাহী জোনের জামনগর বাগাতিপাড়া শাখা এবং পটুয়াখালী জোনের টিয়াখালী কলাপাড়া শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এই ঘটনাগুলোর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের মোট ২২টি শাখায় আগুন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ ব্যাংক। প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং ১০ শতাংশ সরকারের বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদের সঙ্গে বিবিসি বাংলার কথা হয়েছে। তিনি মনে করেন, গ্রামীণ ব্যাংকের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নাম যুক্ত থাকায় একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে।

তিনি মন্তব্য করেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিকানা ড. মুহাম্মদ ইউনূসের- গ্রামীণ ব্যাংকে হামলা হলে ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা হয়, এই একটা পারসেপশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে। যা সম্পূর্ণ ভুল।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেপি মরগ্যান চেজের ত্রুটিতে যুক্তরাষ্ট্রে ব্যাংকিং সেবা বিঘ্নিত, ভোগান্তি চরমে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


জেপি মরগ্যান চেজের ত্রুটিতে যুক্তরাষ্ট্রে ব্যাংকিং সেবা বিঘ্নিত, ভোগান্তি চরমে

জেপি মরগ্যান চেজের একটি কারিগরি ত্রুটির কারণে গত সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে ওয়েলস ফার্গো, ব্যাংক অফ আমেরিকাসহ বেশ কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন ব্যাহত হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার গ্রাহক ব্যাংকিং সেবা গ্রহণ এবং অর্থ পরিশোধে চরম ভোগান্তির শিকার হন। কিছু ব্যবহারকারী ‘জেলে’ পেমেন্টে বিলম্বের অভিযোগও করেছেন। খবর আল জাজিরার।

জেপি মরগান চেজের মুখপাত্র জো ইভানজেলিস্টি জানান, জেপি মরগানের নিজস্ব হার্ডওয়্যার সিস্টেমে একটি সফটওয়্যার ত্রুটির কারণে অন্যান্য ব্যাংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সাময়িক জটিলতা সৃষ্টি হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের হাজার হাজার গ্রাহক অনলাইন ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। তিনি উল্লেখ করেন, এটি কোনো সাইবার হামলার ঘটনা নয়।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এ সমস্যা সংক্রান্ত অভিযোগের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং পরে তা কমে আসে।

এই বিভ্রাট অন্তত পাঁচটি ব্যাংকের গ্রাহকদের ওপর প্রভাব ফেলে বলে জানা গেছে। তারা পরিষেবা ব্যবহার করতে এবং লেনদেন সম্পন্ন করতে সমস্যার কথা জানান। এর মধ্যে রয়েছে জেপি মরগান চেজ, ব্যাংক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংক, ট্রুইস্ট এবং ক্যাপিটাল ওয়ান। তবে, সব ব্যাংকের নিজস্ব সিস্টেমে সমস্যা ছিল না।

চেজ কারিগরি সমস্যার কথা নিশ্চিত করলেও ইউএস ব্যাংক তাদের নিজস্ব সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে। এছাড়া ক্যাপিটাল ওয়ান এবং ট্রুইস্ট তাদের সেবাগুলো স্বাভাবিকভাবে কাজ করছিল বলে জানিয়েছে।

চেজ জানায়, তাদের অভ্যন্তরীণ হার্ডওয়্যার সিস্টেমে থাকা একটি সফটওয়্যার ত্রুটির কারণে লেনদেন প্রক্রিয়াকরণ ধীর হয়ে গিয়েছিল। এর ফলে অন্যান্য ব্যাংকের সঙ্গে লেনদেনে বিলম্ব হয়। তবে এটি সামগ্রিক ব্যবস্থার ত্রুটি নয়, চেজের সঙ্গে জড়িত লেনদেন প্রক্রিয়াকরণের সময়ই কেবল অন্যান্য ব্যাংকগুলোর সমস্যা হতে পারে।

কিছু গ্রাহক তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারার অভিযোগ অস্বীকার করেছে চেজ। তাদের দাবি, গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ ছিল।

‘চেজ’ হলো জেপি মরগান চেজের কনজিউমার ব্যাংকিং বিভাগ। ব্যাংকটি যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী। এটি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত লেনদেনগুলো পরিচালনা করে। ফলে চেজে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে অন্য ব্যাংকের নিজস্ব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করলেও তাদের গ্রাহকদের লেনদেনে বিলম্ব হতে পারে।

জেলে কি অকার্যকর?

জেলে হলো একটি ব্যক্তি থেকে ব্যক্তির তৃতীয় পক্ষীয় পেমেন্ট ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলো ব্যবহার করে। এর মাধ্যমে গ্রাহকরা বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে তাৎক্ষণিকভাবে অর্থ পাঠাতে পারেন। এটি অ্যারিজোনা-ভিত্তিক কোম্পানি ‘আর্লি ওয়ার্নিং সার্ভিসেস’-এর মালিকানাধীন। কোম্পানিটির আবার মালিক হলো- ব্যাংক অফ আমেরিকা, ক্যাপিটাল ওয়ান, জেপি মরগান চেজ, পিএনসি ব্যাংক, ট্রুইস্ট, ইউএস ব্যাংক এবং ওয়েলস ফার্গোর মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রে কিছু গ্রাহক জেলের মাধ্যমে অর্থ পাঠানো বা গ্রহণ করার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন। তবে জেলে জানিয়েছে, তাদের নেটওয়ার্ক স্বাভাবিক আছে। গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে জেলে ব্যবহার করেন। তাই ওইসব প্রতিষ্ঠানে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে, জেলের নিজস্ব ব্যবস্থা পুরোপুরি সচল থাকা সত্ত্বেও গ্রাহকদের অর্থ লেনদেনে সমস্যা হতে পারে।

ইউএস ব্যাংক জানিয়েছে, তাদের নিজস্ব ব্যবস্থায় সরাসরি কোনো প্রভাব পড়েনি। তবে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের অর্থ পাঠানো বা গ্রহণের সময় বিলম্ব হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের বিকাশে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


শ্রবণপ্রতিবন্ধী শিশুদের বিকাশে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার গুরুত্ব

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের অধিকার, সুরক্ষা এবং সামগ্রিক বিকাশ নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞরা দ্রুত শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় থেরাপির গুরুত্ব তুলে ধরেছেন। একই সঙ্গে, এসব শিশুর উন্নয়ন ও সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চিকিৎসক, অডিওলজিস্ট, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।

দিনব্যাপী ‘ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা ও অভিভাবকদের অংশগ্রহণমূলক কর্মসূচি ২০২৬’-এ বক্তারা এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের বিএম ক্যাফেটেরিয়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ককলিয়ার ইমপ্লান্ট সোসাইটি অব বাংলাদেশ (সিআইএসবি) আয়োজিত এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশনস (এইচএসএস)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইএনটি বিভাগের সাবেক চেয়ারম্যান ও ওটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএমইউর ইএনটি ও ওটোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. নাসিমা আখতার, দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) ও ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা মনোয়ারা বেগম, বিএমইউর সিনিয়র অডিওলজিস্ট জেসমিন আরা, হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশন্স এবং অ্যাডভান্সড ইনস্টিটিউট অব রিহ্যাবিলিটেশন সায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম ও পরিচালক এস এম তৌফিক আবির।

অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা শিশুর অভিভাবক এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. সাদেকীন হাবীব বাপ্পী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার উল্লেখ করেন, ককলিয়ার ইমপ্লান্টের পর শিশুদের শ্রবণ ও বাক্‌বিকাশের জন্য নিয়মিত থেরাপি, যথাযথ পরিচর্যা এবং অভিভাবকদের ধৈর্য ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিকিৎসক, অডিওলজিস্ট ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য সিআইএসবিকে ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি অধ্যাপক ডা. নাসিমা আখতার বলেন, শ্রবণপ্রতিবন্ধী শিশুদের দ্রুত সমস্যা শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। তিনি অভিভাবকদের আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানান। পাশাপাশি ককলিয়ার ইমপ্লান্ট ব্যবহারকারী শিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার গুরুত্বের ওপর তিনি জোর দেন।

হিয়ারিং অ্যান্ড স্পিচ সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র অডিওলজিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ককলিয়ার ইমপ্লান্ট ও হেয়ারিং এইড ডিভাইসের নিয়মিত যত্ন, প্রোগ্রামিং এবং থেরাপি শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, এ ধরনের মিলনমেলা অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। ভবিষ্যতেও সিআইএসবির উদ্যোগে এইচএসএস পাশে থাকবে বলে আশ্বাস দেন।

মধ্যাহ্নভোজের বিরতির পর বিশেষজ্ঞ অডিওলজিস্টদের সঙ্গে অভিভাবকদের মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের বক্তব্য, সম্মাননা স্মারক প্রদান, শিশুদের মধ্যে উপহার বিতরণ, অডিটরি ভার্বাল থেরাপি (এভিটি) এবং ককলিয়ার ইমপ্লান্ট ও হেয়ারিং এইড ডিভাইসের পরিচর্যাবিষয়ক কার্যক্রম পরিচালিত হয়।

শেষ পর্বে ককলিয়ার ইমপ্লান্ট গ্রহীতা ও হেয়ারিং এইড ব্যবহারকারী শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%