১১:২৬ পি.এম
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে দাঁড়িয়ে এখন ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলারে। এই তথ্যটি জানান দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এই তথ্যটি জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ হয়েছে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়ে রয়েছে।
আরও পড়ুন: আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার কায়সার কামাল
গত ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
উল্লেখযোগ্য বিষয় হলো, নিট রিজার্ভ গণনার ক্ষেত্রে আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসরণ করা হয়ে থাকে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় কমিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন