ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে দুর্দান্ত শুরু কানাডার


শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে দুর্দান্ত শুরু কানাডার

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কানাডা ও মরক্কোর মধ্যে লড়াই উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে। ম্যাচের প্রথম ১৩ মিনিটে বলের দখলে এগিয়ে রয়েছে মরক্কো (৬৮ শতাংশ) তবে গোলের সুযোগ তৈরিতে কানাডা এগিয়ে আছে। ইতিমধ্যেই তারা তিনটি শট নিয়েছে, যেখানে মরক্কো এখনো কোনো গোলমুখী সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের ১৩তম মিনিটে কানাডার স্টিফেন ইউস্তাকিও ডি-বক্সের ঠিক বাইরে থেকে শট নেওয়ার সুযোগ পেলেও তিনি সতীর্থ জনাথন ডেভিডকে পাস দিতে যান। কিন্তু সেই সিদ্ধান্তে সম্ভাবনাময় আক্রমণটি নষ্ট হয়ে যায়।

এর আগে ১১তম মিনিটে মরক্কোর নাঈল এল আইনাউইয়ের ভুল পাস থেকে বল কেড়ে নেন কানাডার আহমেদ। তিনি দ্রুত তানিতোলুওয়া ওলুওয়াসেয়িকে বলটি বাড়িয়ে দেন। ওলুওয়াসেয়ি দারুণ দক্ষতায় ডিফেন্ডারকে কাটিয়ে নিচের কোণ লক্ষ্য করে শট নিলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু পা বাড়িয়ে অসাধারণ সেভ করেন। ম্যাচের শুরুতে বারবার সতীর্থদের ভুল সামলাতে হচ্ছে এই অভিজ্ঞ গোলরক্ষককেও।

আরও পড়ুন: রাকসুর ক্রিড়া সম্পাদক নার্গিস পেলেন ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬

নবম মিনিটে মরক্কো নিজেদের মধ্যে ছোট ছোট পাসে খেলার গতি কিছুটা কমানোর প্রচেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে কানাডা ম্যাচে নিজেদের ছন্দ পেয়ে গেছে।

সপ্তম মিনিটে কানাডার ধারাবাহিক আক্রমণে মরক্কোর রক্ষণভাগ চাপে পড়ে। কর্নার থেকে তৈরি হওয়া এই সুযোগ শেষ পর্যন্ত ক্লিয়ার করতে সক্ষম হয় মরক্কো, কিন্তু কানাডার আক্রমণাত্মক শুরু তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

পঞ্চম ও ষষ্ঠ মিনিটে রিচি লারিয়ার দারুণ দৌড়ে প্রথম কর্নার আদায় করে কানাডা। ইউস্তাকিওর কর্নার থেকে বুনু বলটি মুষ্টিবদ্ধ করে ফিরিয়ে দিলেও কানাডা ফের আক্রমণে ওঠে। জনাথন ডেভিডের শটও দুর্দান্ত দক্ষতার সাথে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বুনু।

অন্যদিকে, ম্যাচের শুরুতে মরক্কো নিজেদের রক্ষণভাগে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলার গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কানাডার হাই প্রেসিংয়ে তারা বারবার সমস্যার সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

হিউস্টনের ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মান্দা থানার মাদকবিরোধী অভিযানে ৪৯ পিস ইয়াবা মাদক ট্যাবলেট সহ দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


নওগাঁ মান্দা থানার মাদকবিরোধী অভিযানে ৪৯ পিস ইয়াবা মাদক ট্যাবলেট সহ দুইজন গ্রেফতার

অদ্য ০৪/০৭/২০২৬ ইং ২১.৫০ ঘটিকার সময়ে ফেরিঘাটে অবস্থান করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মান্দা থানাধীন মান্দা ইউনিয়নের অন্তর্গত কামারকুরি গ্রামস্থ প্রসাদপুর বাজারের পশ্চিম পাশে মোঃ বকুল, পিতাঃ মৃত আশরাফ আলী এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।

মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছা মাত্র দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাদেরকে ২২.০৫ ঘটিকার সময়ে ঘটনাস্থলে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত ১ নং আসামী মোঃ মিন্টু হোসেন ওরফে মিঠু(২৭), পিতাঃ মোঃ জব্বার, মাতাঃ মোসাঃ আসমা বেগম , সাং- কামারকুরি পূর্ব পাড়া, থানা- মান্দা, জেলা - নওগাঁকে তল্লাশি করিয়া তার নিকট হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত ২ নং আসামী শ্রী উত্তম কুমার(৩১), পিতা- শ্রী দিলীপ কুমার, মাতা- শ্রীমতি আলপনা রানী, সাং- শিব বাটি বাজার, থানা- আদমদিঘী, জেলা- বগুড়াকে তল্লাশি করিয়া তার নিকট হতে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৩০+১৯=৪৯ প্লিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


রাজশাহীতে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজশাহীর মোহনপুর উপজেলায় সাড়ে তিন বছরের শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর (৫০) বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিটি শিশুটিকে তার বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। যখন প্রতিবেশীরা বিষয়টি টের পায়, তখন তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে মোহনপুর থানায় দেখানো হয়। স্বজনদের দাবি, পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ও স্বজনদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

স্বজনদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে কিছু মানুষের চাপের সম্মুখীন হয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

শিশুটির মা বলেন, ওই ব্যক্তি (অভিযুক্ত) কৌশলে তার বাড়ির ছাদে মেয়েকে ডেকে নেয় এবং পরে ধর্ষণের চেষ্টা করে। তিনি এই কর্মকাণ্ডটি কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি এ ঘটনার কঠিন বিচার দাবি করছেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি উল্লেখ করেন, লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে মানহানিকর ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


মেলান্দহে মানহানিকর ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহের জামালপুরে দাম্পত্ব কলহের কারণে ভাইদের ষড়যন্ত্রমূলক সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও প্রচারের প্রতিবাদে ভূক্তভোগি পরিবার সংবাদ সম্মেলন করেছে।

৪ জুলাই বিকেল সাড়ে ৫টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভূক্তভোগি হাফেজ মো: হেলাল উদ্দিন, তার স্ত্রী আকলিমা এবং শ্বশুর জবেদ আলী। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিরিঘাট তেঘরিয়া গ্রামের তমেজ আলীর ছেলে হাফেজ মো: হেলাল উদ্দিনের সঙ্গে কুলিয়া এলাকার জবেদ আলীর মেয়ে আকলিমার বিয়ে হয়েছে। তাদের ঘরে আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

গত সপ্তাহে হাফেজ হেলাল উদ্দিনের বৃদ্ধা মাকে সেবা করতে গিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হেলাল তার স্ত্রীর গালে চড় থাপ্পর দেন। পরে তাদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটে। এই ঘটনার সুযোগ নিয়ে আকলিমার ভগ্নিপতি কফিল উদ্দিন ও তার ভাই মিস্টার পূর্ব পরিকল্পিতভাবে দাম্পত্ব কলহ সৃষ্টি এবং ফাটল ধরানোর উদ্দশ্যতে স্ত্রী আকলিমাকে জোরপূর্বক হেলালের বাড়ি থেকে বের করে আনে।

এতেই শেষ নয়, আকলিমার বাবাকেও অন্যত্র ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। দুর্বৃত্তরা এই অপপ্রচারে ক্ষান্ত হয়নি, উল্টো ভূক্তভোগীকে হুমকি দিচ্ছে। বর্তমানে ওই দম্পতিটি চরম অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা পারিবারিক জীবনের সম্পর্কে এমন অনৈতিক ভিডিও ভাইরালকারীদের বিচার দাবি করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে

ঝিনাইগাতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


ঝিনাইগাতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্যাপন উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) ঝিনাইগাতীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতীর মোঃ আল-আমীন। তবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আরিফ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, শেরপুর জেলার স্বনামধন্য নজরুলসংগীত শিল্পীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সংস্কৃতিসেবী ব্যক্তিবর্গ এবং সুধীজন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পরে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে, সংসদ সদস্য ও জেলা প্রশাসক নবনির্মিত ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%