ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গোয়ালন্দে পোড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৬


গোয়ালন্দে পোড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৬
 
 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রশাসনের ওপর সংঘবদ্ধ হামলা ও আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দৌলতদিয়া ইউপির সোহরাব মন্ডল পাড়া গ্রামের শাজাহান খানের ছেলে নাসির খান (২৬), তাহের কাজী পাড়া গ্রামের মৃত আকের আলী সরদারের ছেলে দেলোয়ার সরদার (৫২), দৌলতদিয়া পোড়াভিটা এলাকার কোরবান শেখের মেয়ে ও আঃ রাজ্জাক বেপারীর স্ত্রী মৌসুমী আক্তার (৪০), উত্তর দৌলতদিয়া বাজার এলাকার সোবহান শেখের ছেলে আকাশ সেখ (২২), একই এলাকার মুজাই মন্ডলে ছেলে আকাশ ওরফে কালু (২৩) ও মানিকগঞ্জের দৌলতপুর এলাকার আয়ুব নবীর ছেলে রাসেল বেপারী (২১)। 
গত ২২ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। অভিযানের এক পর্যায়ে ফয়সাল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৮০০ টাকা। উদ্ধারকৃত মাদকের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে হঠাৎ করে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত ২ নং আসামিসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের একটি দল ঘটনাস্থলে হামলা চালায়। হামলাকারীরা সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে এবং আটক আসামি ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মামুন শাকী, এএসআই মোঃ হেলাল উদ্দিন, এএসআই বিপ্লব চক্রবর্তী আহত হন। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকার বেবির ছেলে ফয়সাল (৩০) ও দৌলতদিয়া পোড়াভিটার ইব্রাহিম প্রমাণিকের স্ত্রী লাইলী বেগমকে (৩৭) নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বুধবার পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে মাছ-বরফ ফেলে চাঁদাবাজির ব্যতিক্রমী প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


সড়কে মাছ-বরফ ফেলে চাঁদাবাজির ব্যতিক্রমী প্রতিবাদ

চট্টগ্রাম নগরের কাট্টলি এলাকার রানী রাসমনি জেলে ইলিশ ঘাটে খাস কালেকশন ও চাঁদাবাজির বিরুদ্ধে সড়কে মাছ ও বরফ ফেলে একটি ব্যতিক্রমী প্রতিবাদী মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে, জেলে সম্প্রদায়ের সদস্যরা ঘাটসংলগ্ন সড়কে এ প্রতীকী প্রতিবাদ করেন। এ সময় জেলেরা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে থাকেন। তাদের দাবি, ঘাটে অবৈধভাবে খাস কালেকশন এবং চাঁদা দাবি করা হচ্ছে।

মানববন্ধনে জেলে সম্প্রদায়ের শতাধিক সদস্য অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ঘাট এলাকায় মানুষের ব্যাপক সমাগম ঘটে। প্রতিবাদকারীরা তাদের দাবিদাওয়া-সংবলিত একটি স্মারকলিপি প্রশাসনের কাছে জমা দেওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঘাটে মাছ অবতরণ, নৌকা ভেড়ানো, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডার এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার ওপর অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে। খাস কালেকশনের নামে এসব অর্থ আদায়ের ফলে জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে তাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। দেশের মৎস্য খাতের একটি গুরুত্বপূর্ণ ঘাট হওয়া সত্ত্বেও এখানে কর্মরত জেলেরা নানা ধরনের হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। প্রতিদিন মাছ নিয়ে ঘাটে আসার পর বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এ অবস্থায় অনেক জেলে লোকসানের মুখে পড়ছেন।

জেলে নেতারা অভিযোগ করেন, ঘাটে কর্মরত শ্রমিক, নৌকার মাঝি, মাছ ব্যবসায়ী এবং বিভিন্ন পণ্যসামগ্রীর ক্ষুদ্র বিক্রেতারাও একই ধরনের অবৈধ অর্থ আদায়ের শিকার হচ্ছেন। আমরা আমাদের এসব কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানাই এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলছি। একইসঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করতে চাই। তবে দীর্ঘদিন ধরে চলমান চাঁদাবাজির কারণে আমাদের আয় কমে যাচ্ছে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়ে থাকলেও কাঙ্ক্ষিত প্রতিকার পাইনি।

রানী রাসমনি ইলিশ ঘাটের সভাপতি মো. হাসান আলী চৌধুরী বলেন, এই ঘাটের আশেপাশে আরও ঘাট রয়েছে। সেখানে কোথাও খাস কালেকশন নেই। কিন্তু শুধু এখানে খাস কালেকশনের নামে চাঁদাবাজি হচ্ছে। অবৈধ খাস কালেকশন ও চাঁদাবাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উদ্দিন বলেন, আমি ১৯৯৫ সাল থেকে এই ঘাটে ব্যবসা করে আসছি। এর আগে আমাদের মুরুব্বিরা ব্যবসা করে গেছেন। তাদের মুখেও কখনো খাজনা দিতে শুনি নাই। অথচ এখন এসে দাবি করা হচ্ছে খাজনা দিতে হবে। দেশের অন্যতম মাছের আড়ত হলো ফিশারিঘাট। সেখানে পর্যন্ত কোনো খাস কালেকশন নেই। পানি, বরফ, মাছ, চায়ের দোকান—সবকিছুতেই নাকি এখন তাদের টাকা দিতে হবে। আমরা এটির সুষ্ঠু সুরাহা চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করলেন আনসার সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


বিমানবন্দরে প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করলেন আনসার সদস্যরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করা হয়েছে। আনসার সদস্যদের সতর্কতা এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে লাগেজটি দ্রুত যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।

আজ বুধবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্বরত এপিসি মো. নিজাম উদ্দীনকে বিদেশফেরত প্রবাসী যাত্রী মো. শাহীন মৃধা তার হারানো লাগেজের বিষয়ে অবহিত করেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে এপিসি মো. নিজাম উদ্দীন তাৎক্ষণিকভাবে লাগেজটির উদ্ধারের উদ্যোগ নেওয়ার জন্য প্রস্তুত হন এবং শিফটে দায়িত্বপ্রাপ্ত থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়াকে অবহিত করেন।

পরে থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়ার নির্দেশনায় আনসার সদস্যরা হারানো লাগেজ উদ্ধারে মাইকিং, অনুসন্ধান এবং সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক খোঁজখবর শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে জানা যায় যে, দুবাই প্রবাসী মো. ঈমান আলী ভুলবশত তার লাগেজ বিমানবন্দরে রেখে ওমান প্রবাসী মো. শাহীন মৃধার লাগেজ নিয়ে চলে যান। এ কারণে শাহীন মৃধা নিজের লাগেজ খুঁজে না পেয়ে আনসার সদস্যদের সহায়তা চেয়েছিলেন।

এ সময় ক্যানোপি এলাকায় পড়ে থাকা মালিকবিহীন একটি লাগেজের ট্যাগ পরীক্ষা করে এপিসি মো. নিজাম উদ্দীন একটি মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে সেই নম্বরে যোগাযোগ করলে তিনি দুবাই প্রবাসী মো. ঈমান আলীর সঙ্গে কথা বলেন এবং তাকে জানানো হয় যে, তার লাগেজটি বিমানবন্দরে পড়ে আছে। বিষয়টি জানতে পারার পর তিনি পুনরায় বিমানবন্দরে ফিরে আসেন।

পরবর্তীতে তার সঙ্গে থাকা লাগেজটি যাচাই করার পর দেখা যায়, সেটি আসলে ওমান প্রবাসী মো. শাহীন মৃধার হারিয়ে যাওয়া লাগেজ। পরে উভয় যাত্রীকে উপস্থিত রেখে লাগেজ দুটির ট্যাগ নম্বর, সঠিক বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, ভুলবশত মো. ঈমান আলী মো. শাহীন মৃধার লাগেজ নিয়ে গিয়েছিলেন এবং তার নিজের লাগেজটি বিমানবন্দরের ক্যানোপি এলাকায় পড়ে ছিল। সবশেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উভয় যাত্রীর নিকট তাদের নিজ নিজ লাগেজ হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পেয়ে প্রবাসী যাত্রী মো. শাহীন মৃধা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত সহায়তার জন্য দায়িত্বরত আনসার সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা বললেন কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা বললেন কোচ

স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও ব্রাজিল দলে ফিরে আসছেন নেইমার জুনিয়র। তবে প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে ফেরা এই তারকাকে কতক্ষণ মাঠে রাখা হবে, এ ব্যাপারে কোচ কার্লো আনচেলত্তি এখনই পরিষ্কার করে কিছু জানাননি।

‘সি’ গ্রুপে দুটি ম্যাচ শেষে শীর্ষে রয়েছে ব্রাজিল। যদিও নকআউট নিশ্চিত নয়, তবে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তুলনামূলকভাবে স্বস্তিতেই মাঠে নামবে। এবং এই ম্যাচেই নেইমারের প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন আনচেলত্তি। তিনি জানিয়েছেন, নেইমার এখন সম্পূর্ণ প্রস্তুত এবং দলের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছেন।

ব্রাজিলের কোচ বলেন, ‘নেইমার প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য প্রস্তুত। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলের জন্য বড় ভূমিকা রাখতে পারে।’

নেইমার সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। তারপর চোটের কারণে তিনি দীর্ঘ সময় বাইরে ছিলেন। চলতি বছরের ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে তিনি আবার চোট পান।

তবে, এবার তাকে কতক্ষণ মাঠে খেলানোর ব্যাপারে সরাসরি কোনো উত্তর দিতে চাননি আনচেলত্তি। তবে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে নেইমার পুরো ম্যাচও খেলতে পারে। তিনি আরও বলেছেন, ‘সে ৯০ মিনিট খেলতেও পারে। শারীরিকভাবে সে ভালো অবস্থায় আছে এবং অনুশীলনও দারুণ হয়েছে। আমি তার পারফরম্যান্সে খুবই সন্তুষ্ট।’

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই ম্যাচেই ব্রাজিলের জার্সিতে ফিরতে যাচ্ছেন নেইমার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ

যুক্তরাজ্যজুড়ে তাপমাত্রা বাড়াতে থাকায় ইংল্যান্ড ও ওয়েলসের এক হাজারেরও অধিক স্কুল বন্ধ রয়েছে অথবা সময়ের আগেই বন্ধ হতে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু এটি আরও বেশি মাত্রায় অনুভূত হতে পারে।

তীব্র গরমের ফলস্বরূপ ইংল্যান্ডের ৮৩৭টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ হয়ে রয়েছে, অথবা অভিভাবকদের তাদের সন্তানদের সময়ের আগেই নিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।

ইংল্যান্ড ও ওয়েলসের কয়েকটি অংশে তীব্র তাপপ্রবাহের জন্য জারি করা রেড অ্যালার্ট বৃহস্পতিবার রাত পর্যন্ত কার্যকর থাকবে। রিপোর্ট লেখা পর্যন্ত এই সতর্কতা দক্ষিণ ইংল্যান্ডের আরও বেশি এলাকায় বিস্তৃত করা হয়েছে। এটি আবহাওয়া অফিসের সর্বাধিক সতর্কতা স্তর এবং এতে জীবনহানির ঝুঁকি ও পরিবহনে বিলম্ব হতে পারে।

দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডে শনিবারের জন্য নতুন অ্যাম্বার তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে, যা রেলযাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার জন্য সতর্ক করছে।

লন্ডনের একজন নির্মাণকর্মী, জনি বলেছেন, গরম ‘ভয়াবহ’ কিন্তু ‘কাজ তো করতেই হবে।’ সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%