মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৪৫ এম
চীনের একজন নারী দুই দশকেরও বেশি সময় ধরে ডাক্তারি পেশায় কাজ করেছেন। তিন বছর আগে তিনি হঠাৎ করে এই পেশা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি একটি স্টিমড বান বা ভাপা পুরভরা রুটির দোকান খুলে বসেন।
সময়ের সাথে সাথে তার দোকানটি শুধু টিকেই থাকেনি, বরং প্রতিযোগিতাপূর্ণ খাদ্যশিল্পে রীতিমতো সফল ব্যবসা করেছে। এই সাফল্যের কারণে তিনি জুলাই মাসে দ্বিতীয় একটি শাখাও খুলেছেন।
চাংজিয়াং ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সী দং মিন বলেন, “ডাক্তার থাকার সময় প্রায়ই মনে হতো, চাকরি ছেড়ে দিই। এখন বানের দোকান চালাতে গিয়ে আমি ব্যস্ত আর ক্লান্ত থাকি, কিন্তু এত খুশি যে থামতে ইচ্ছে করে না।”
২০২৩ সালে হুবেই প্রদেশের উহানে বান বিক্রির দোকান খুলে ব্যাপক আলোচনায় আসেন দং। এর আগে তিনি ২০ বছর ধরে চিকিৎসক হিসেবে কাজ করেছেন।
১৯৯৯ সালে উহান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল থেকে পাস করার পর দং শেনজেনে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। কিছু বছর পরে তিনি উহানে ফিরে এসে মায়ের বেসরকারি ক্লিনিক চালাতে সাহায্য করেন।
মা অবসর নেওয়ার পর তারা ক্লিনিক বন্ধ করে দেন। এরপর তারা হুবেইয়ের আরেক শহর তিয়ানমেনে নিজেদের জন্মস্থানে ফিরে যান। সেখানে দং একটি ছোট কমিউনিটি হাসপাতালে ডাক্তার এবং আইনি প্রতিনিধি হিসেবে যোগ দেন।
দং বলেন, “ডাক্তার হিসেবে আমার ওপর বেশ মানসিক চাপ ছিল। রোগী দেখার পাশাপাশি আমাকে অনেক শক্তি খরচ করতে হতো চিকিৎসাবহির্ভূত বিষয় নিয়ে। যেমন সরকারি নানা সংস্থার ঘন ঘন পরিদর্শন সামলানো। এটা সবার জানা যে চীনে হাসপাতাল ও রোগীর সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ থাকে। চিকিৎসাসংক্রান্ত কোনো বিরোধ হলে পুরো দায় আমার ওপরই পড়ত, কারণ আমি ছিলাম হাসপাতালের আইনি প্রতিনিধি।”
আগের কাজের তুলনায় দং বলেন, এখন দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করলেও তার কোনো মানসিক চাপ নেই।
বান বিক্রির ব্যবসায় তার আগ্রহ ২০২৩ সালে জন্মায়। তার এক বন্ধুর পরিবারের একই ধরনের দোকান ছিল, তা দেখেই তিনি অনুপ্রাণিত হন।
শুরুতে দং একটি বানের দোকানে বিনিয়োগ করেন। কিন্তু হঠাৎ সেই দোকানের রাঁধুনি চাকরি ছেড়ে দিলে দং নিজেই বান বানানো শেখার দায়িত্ব নেন। দ্রুতই তিনি এই কাজে দক্ষ হয়ে ওঠেন এবং এতে আনন্দও খুঁজে পান।
শেষ পর্যন্ত দং সিদ্ধান্ত নেন, ডাক্তারি পেশা ছেড়ে পুরোপুরি বানের দোকানেই মনোযোগ দেবেন।
শুরুতে তার পরিবার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কারণ চীনে চিকিৎসকের পেশাকে ঐতিহ্যগতভাবে ‘সম্মানজনক ও মর্যাদাপূর্ণ’ পেশা হিসেবে দেখা হয়। জবাবে দং বলেন, “আমার বয়স প্রায় ৫০ বছর হতে চলেছে, আর আমি অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। অন্যরা আমাকে নিয়ে কী ভাবল, তাতে আমার কিছু যায়-আসে না। আমি শুধু এমন একটা জীবন কাটাতে চাই, যা আমি ভালোবাসি, নিজের জন্য বাঁচতে চাই।”
ধীরে ধীরে তার মা ও ভাই তাকে সমর্থন করতে শুরু করেন। মাঝেমধ্যে তারা দোকানেও সাহায্য করেন।
দং বলেন, “জীবনে চূড়ান্ত কোনো উত্তর নেই। বদল আনার জন্য কখনোই দেরি হয় না।” তিনি আরও বলেন, “আমি যতদিন চলাফেরা করতে পারব, ততদিন আমার বানের দোকান চালিয়ে যেতে চাই।”
চীনে রোগীর অতিরিক্ত চাপ এবং ভারী প্রশাসনিক কাজের কারণে চিকিৎসকরা প্রায়ই শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েন।
দং এমন একটি বাড়তে থাকা প্রবণতার উদাহরণ, যেখানে চিকিৎসকরা তাদের পেশা ছেড়ে এমন কাজে যাচ্ছেন, যা কেউ কেউ কম মর্যাদার মনে করতে পারেন।
২০২৪ সালে ঝেজিয়াং প্রদেশের ইউউ শহরের একটি বড় হাসপাতালে ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩ বছর কাজ করা একজন চিকিৎসকও চাকরি ছেড়ে রাস্তার পাশে খাবারের দোকান দেন। তিনি জানান, দোকান থেকে তার আয় আগের চেয়ে অনেক বেশি। আগে তিনি মাসে ১০ হাজার ইউয়ানের কম আয় করতেন, যা প্রায় দেড় হাজার মার্কিন ডলারের সমান।
চীনের চিকিৎসকদের জন্য একটি সামাজিক মাধ্যম পাতা ‘শিং লিন ইউয়ান কমিউনিটি’ এ বিষয়ে মন্তব্য করেছে। তারা বলেছে, “ডাক্তাররা শুধু শারীরিক ক্লান্তিতেই ভোগেন না, তারা মানসিক ক্লান্তিতেও ভোগেন। এটা কোনো ব্যক্তির সমস্যা নয়, পুরো খাতের কাঠামোগত সমস্যা।” তারা আরও বলে, “তাদের শেষ না হওয়া চিকিৎসাবহির্ভূত কাজ সামলাতে হয়, রোগীর অভিযোগের ঝুঁকি নিতে হয়। অথচ তাদের আয় তাদের দীর্ঘ শিক্ষা আর পরিশ্রমের তুলনায় যথেষ্ট নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও দাবি করেছেন যে, কিউবা ইতোমধ্যেই ‘পতনের মুখে’ রয়েছে। তার মতে, দেশটির অর্থনীতি কার্যকর নয় এবং সরকার জনগণের জন্য কার্যকরভাবে কাজ করতে পারছে না।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এসব মন্তব্য করেন।
রুবিও বলেন, কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা দেশের মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো সুফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে। তার মতে, দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যেতে পরিবর্তন প্রয়োজন।
তিনি মন্তব্য করেন, ‘সত্য হলো, কিউবা এরই মধ্যে পতনের মুখে। দেশটির কার্যকর কোনো অর্থনীতি নেই। আর যারা দেশ পরিচালনা করছেন, তারা এখনো এমন এক বিপ্লবের কথা বলে চলেছেন, যার মৃত্যু ঘটেছে ২০ বছর আগেই।’
কিউবার বর্তমান রাজনৈতিক ব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এটি একটি কার্যকর অর্থনীতি বা সরকার—কোনোটিই গড়ে তুলতে পারেনি। তার ভাষায়, ‘কিউবা সব অর্থেই একটি ব্যর্থ রাষ্ট্র।’
কিউবার অর্থনৈতিক সংকটের উদাহরণ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশটির নাগরিকদের বিদেশে পাড়ি জমানোর বিষয়টিও তুলে ধরেন।
তিনি দাবি করেন, ২০২১ সাল থেকে কিউবার মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ দেশ ছেড়ে চলে গেছে। তার মতে, এই ব্যাপক অভিবাসন দেশটির ‘সম্পূর্ণ ব্যর্থতার’ই পরিণতি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আশা করে কিউবা ভিন্ন একটি পথ বেছে নেবে।
রুবিওর মতে, কিউবার বর্তমান পরিস্থিতির মৌলিক পরিবর্তন ঘটানোর জন্য শুধু অর্থনৈতিক সংস্কার যথেষ্ট নয়। এর পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতাও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘কিউবায় আগে রাজনৈতিক স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক স্বাধীনতা সম্ভব নয়।’
তার মতে, দুটি পরিবর্তন অন্তত একই সময়ে এগিয়ে নিতে হবে এবং এর জন্য একটি পরিবর্তনকাল প্রয়োজন।
তথ্যসূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি গুদাম থেকে ৬৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ থানার একটি মামলার তদন্তের সূত্র ধরে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় এসব চাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে জানা যায়, একটি পরিবহনের মাধ্যমে পাঠানো ৮০০ বস্তা চালের মধ্যে ৬৮৩ বস্তা চাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১১৭ বস্তা চালের সন্ধান পাওয়া যায়নি।
আশুগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন বলেন, “৮০০ বস্তা চালের মধ্যে আমরা ৬৮৩ বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে ১১৭ বস্তা চাল কম রয়েছে।”
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, আশুগঞ্জ থানার মামলা নং-২৭(৯), ২০০৬ ইং, দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৩৮১ ও ৪৪০ ধারায় মামলাটি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কুলাউলা থানা পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ উপজেলার ঢুলিপাড়া (রসুলপুর বাজার) এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৬৮৩ বস্তা চাল উদ্ধার করে।
উদ্ধার করা চাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় নিখোঁজ ১১৭ বস্তা চালের বিষয়ে তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের ইতিহাসের সঙ্গে যাঁদের নাম গভীরভাবে জড়িয়ে আছে, সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (র.) তাঁদের অন্যতম। তিনি ছিলেন একজন সুফি সাধক ও সামরিক নেতা। ঐতিহাসিক বর্ণনায় তাঁকে বাংলার সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহের বাহিনীর সিপাহসালার বা প্রধান সেনাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
🌿 জন্ম ও পরিচয়
প্রচলিত জীবনী ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, সৈয়দ নাসির উদ্দীন (র.) বাগদাদে জন্মগ্রহণ করেন এবং তিনি সৈয়দ বংশের সন্তান ছিলেন। তাঁর পিতা হিসেবে হাসান আল-আরাবির নাম পাওয়া যায়। পরবর্তীকালে তিনি ভারতীয় উপমহাদেশে এসে সামরিক ও আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত হন।
তাঁর জীবনের সময়কাল নিয়ে বিভিন্ন সূত্রে কিছু পার্থক্য রয়েছে। তাই জন্মসাল বা মৃত্যুসালকে নিশ্চিত তথ্য হিসেবে উল্লেখ না করাই অধিক সতর্কতার বিষয়।
⚔️ সিলেট অভিযানে ভূমিকা
১৩০৩ খ্রিস্টাব্দে সিলেটের রাজা গৌড় গোবিন্দের বিরুদ্ধে মুসলিম বাহিনীর অভিযান পরিচালিত হয়। প্রথম দিকের অভিযানগুলো সফল না হওয়ায় সুলতানের পক্ষ থেকে সৈয়দ নাসির উদ্দীন (র.)-এর নেতৃত্বে নতুন সামরিক অভিযান পরিচালিত হয়। পরে হযরত শাহজালাল (র.
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অভ্যন্তরীণ নিরাপত্তা পরীক্ষায় প্রত্যাশিত মান পূরণ করতে ব্যর্থ হওয়ায় ওপেনএআই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রকাশের পরিকল্পনা বাতিল করেছে। অক্টোবরে মডেলটির প্রকাশের কথা ছিল। পরীক্ষায় মডেলটির আচরণ ও মানুষের নির্দেশনা অনুসরণ করার সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ওপেনএআইয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। মডেলটি চ্যাটজিপিটি ও কোডেক্সে যুক্ত করার পরিকল্পনা ছিল। জিপিটি-৬.১ অ্যাস্ট্রার মাধ্যমে মানুষের সহায়তা ছাড়াই আরও জটিল কাজ সম্পন্ন করার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির।
ওপেনএআইয়ের নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের প্রধান সাচি জেইন জানিয়েছেন, আগের মডেলের তুলনায় অ্যাস্ট্রা কিছু ক্ষেত্রে উন্নতি করলেও নিরাপত্তা ও সামঞ্জস্য পরীক্ষায় এটি প্রতিষ্ঠানের নির্ধারিত মানে পৌঁছাতে পারেনি। বিশেষ করে কোন কাজ করার অনুমোদন মডেলটির রয়েছে এবং কাজের পরিধি অতিক্রম না করে কীভাবে ব্যবহারকারীর নির্দেশনা অনুসরণ করবে, এসব ক্ষেত্রে সমস্যা দেখা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় অ্যাস্ট্রার মধ্যে আগের মডেলের তুলনায় বেশি প্রতারণামূলক আচরণের প্রবণতা দেখা যায়। কিছু ক্ষেত্রে মডেলটি নিজের করা কাজ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি এবং ব্যবহারকারীর অনুমোদন ছাড়াই নির্ধারিত কাজের পরিধির বাইরে যাওয়ার চেষ্টা করেছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বাহ্যিক সরঞ্জাম বা সেবা ব্যবহারের চেষ্টাও পরীক্ষায় ধরা পড়ে।
ওপেনএআইয়ের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রযুক্তি খাতে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টের নির্ধারিত সীমার বাইরে কাজ করার ঘটনাও সামনে এসেছে। ফলে উন্নত মডেল প্রকাশের আগে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উন্নত মডেল তৈরির গতি কমিয়ে নিরাপত্তা গবেষণায় আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের গতি নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছেন। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানসহ কয়েকজন প্রযুক্তি খাতের নেতা এ ধরনের উদ্বেগের প্রতি সমর্থন জানিয়েছেন।
ওপেনএআইয়ের বার্ষিক ডেভেলপার সম্মেলনের এক দিন আগে জিপিটি-৬.১ অ্যাস্ট্রার প্রকাশ বাতিলের সিদ্ধান্তটি আসে। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ