ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন ভারতীয় হাইকমিশনার


দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতীয় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় ইন্ডিয়া হাউসে ২০২৬ সালের টি-টোয়েন্টি দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট এশিয়া কাপের ফাইনালের জন্য দলকে শুভকামনা জানান।

এই সময়, হাইকমিশনার অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া ও ক্ষমতায়নে ভারতের অঙ্গীকার তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পুরুষ ও নারীদের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটে প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়টি।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর প্রশংসা বাভুমার

দীনেশ ত্রিবেদী প্রতিবন্ধীবান্ধব ক্রীড়ার প্রসারে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা আরো জোরদারের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপিকে মামলা তুলে নিতে হুমকি, আ. লীগ নেতার ফেসবুক পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


বিএনপিকে মামলা তুলে নিতে হুমকি, আ. লীগ নেতার ফেসবুক পোস্ট

নাটোরের লালপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য হুমকি প্রদান করে ফেসবুকে একটি পোস্ট করেছেন তোফায়েল হোসেন টিটু, যিনি আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তিনি এই পোস্টটি প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘লালপুর থানা বিএনপি ভাইদের বলতে চাই, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট মামলা প্রত্যাহার করুন। আমরা কিন্তু কোনো ভাইয়ের সৈনিক ন‌ই, আমরা মুজিব সৈনিক।’

তিনি আরও বলেন, ‘হামলা-মামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। সতেরো বছর আপনারা কিন্তু মায়ের গর্ভে ছিলেন। একবার ভেবে দেখুন! যদি মামলা প্রত্যাহার না করেন তাহলে পালানোর পথটাও খুঁজে পাবেন না, বলে দিলাম।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পোস্টটির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের সবচেয়ে বড় হুমকি: আইইএ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের সবচেয়ে বড় হুমকি: আইইএ

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকট জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের ‘সবচেয়ে বড় হুমকি’ সৃষ্টি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বৃহস্পতিবার, সংস্থাটি তাদের বার্ষিক প্রধান প্রতিবেদন ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’-এ উল্লেখ করেছে যে, বিশ্ব জ্বালানি সরবরাহে এই সংঘাতের প্রভাব সামলানোর উপায় হারিয়ে ফেলায় শেষ পর্যন্ত গ্রাহকদেরকেই এই বাড়তি মূল্য পরিশোধ করতে হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, সংস্থাটি সতর্ক করে বলেছে, পূর্বের জ্বালানি সংকটগুলোর মতোই এই সংকটও নিশ্চিতভাবেই এক ‘স্থায়ী ছাপ’ রেখে যাবে।

ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলার ফলে সংকট শুরু হওয়ার পর থেকে ইরান হোরমুজ প্রণালী অবরুদ্ধ করা এবং উক্ত অঞ্চলের তেল ট্যাঙ্কারগুলোতে হামলা চালানো শুরু করলে উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানি করতে গিয়ে হিমশিম খাচ্ছে।

সংকটের পূর্বে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে প্রণালী দিয়ে পরিবাহিত হতো, মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রণালী দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পৌঁছে দেওয়ার নানা চেষ্টা সত্ত্বেও এর সরবরাহ ব্যবস্থা এখনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল প্রতিবেদনের ভূমিকায় লিখেছেন, ‘হরমুজ প্রণালির সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। ১৯৭০-এর দশকের তেল সংকটের তুলনায় এর মাত্রা অনেক বেশি।’

প্রতিবেদনের মুখবন্ধে আইইএ’র নির্বাহী পরিচালক ফাতেহ বিরোল উল্লেখ করেছেন, ‘হোরমুজ প্রণালী সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে, যা ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাপিয়ে গেছে।’

তিনি বিভিন্ন দেশের গৃহীত প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, উৎপাদক দেশগুলো বাজারে আরও সরবরাহ আনছে ও বিকল্প পথ ব্যবহার করছে এবং চিন আন্তর্জাতিক বাজার থেকে কেনাকাটা কমিয়ে দিয়েছে।

বিরোল লিখেছেন, ‘সরকারগুলো গ্রাহকদের কিছুটা সুরক্ষা দেওয়ার জন্য মধ্যস্থতা করেছে, তবে তা সত্ত্বেও তারা উচ্চ মূল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সরবরাহের ঘাটতির সম্মুখীন হয়েছে।'

প্রতিবেদনের অন্যত্র বলা হয়েছে, "অন্যান্য সুরক্ষা কবচগুলো দুর্বল হয়ে যাওয়ায় ক্রমেই গ্রাহকদের ওপর — এবং চড়া দামের ওপর — এর প্রভাব সামলে নেওয়ার চাপ পড়ছে।"

অবশ্য গত জুলাই মাসে বিরোল কিছুটা আশাব্যঞ্জক বার্তা দিয়ে লিখেছিলেন যে, তেলের বাজার তখনও "বেশ কয়েকটি স্বস্তিদায়ক বিষয়ের" কারণে সুবিধা পাচ্ছিল।

— ফিরে আসার আর কোনো ‘পথ নেই’ —

ইউরোপে তীব্র দাবদাহ ও দাবানল এবং নেপালে প্রাণঘাতী বন্যার এক বছর পর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারগুলোর ওপর যখন ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, ঠিক তখনই তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বিশ্বনেতাদের একত্রিত হওয়ার আগে আইইএ’র এই প্রতিবেদনটি প্রকাশ পেল।

সংস্থাটি তাদের জ্বালানি ভাবনার জন্য তিনটি দৃশ্যপট বা চিত্র ব্যবহার করে থাকে: একটি সতর্কতামূলক চিত্র যা বর্তমানে কার্যকর থাকা নীতিগুলোকে বিবেচনা করে; একটি মধ্যবর্তী চিত্র যা এখনো গৃহীত হয়নি এমন পদক্ষেপসহ সরকারের "ঘোষিত" নীতিগুলোকে বিবেচনা করে; এবং তৃতীয় একটি চিত্র এমন এক বিশ্বকে বিবেচনা করে যা ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনে পৌঁছাবে।

তার মধ্যবর্তী চিত্রে আইইএ পূর্বাভাস দিয়েছে যে, তেলের বৈশ্বিক চাহিদা ২০৩০ সালের দিকে সর্বোচ্চ শিখরে পৌঁছাবে এবং এরপর ধীরে ধীরে হ্রাস পাবে, যেখানে গ্যাসের চাহিদা প্রায় ২০৩৫ সাল পর্যন্ত বৃদ্ধি পাবে।

বর্তমান এই প্রতিবেদনের জন্য সংস্থাটি মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে কী ঘটতে পারে তার ওপর ভিত্তি করে আরও দুটি অতিরিক্ত চিত্র যোগ করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিরোল বলেন, "যদিও জ্বালানি খাত এবং বৈশ্বিক অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা দেখিয়েছে, কিন্তু এই সংকট যত দীর্ঘায়িত হবে, এর প্রভাব তত গভীর হবে এবং জ্বালানি বিশ্ব আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কোনো নির্ভরযোগ্য পথ আমি দেখতে পাচ্ছি না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার অভিযোগে ফ্রান্সে তিন নারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার অভিযোগে ফ্রান্সে তিন নারীর কারাদণ্ড

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : সিরিয়ায় ২০১৫ সালে যুদ্ধরত জিহাদি দলে যোগ দেওয়ার অভিযোগে ফ্রান্সের একটি আদালত তিন নারীর বিরুদ্ধে কারাদণ্ডের রায় ঘোষণা করেছে। এর মধ্যে একজন সাবেক সেনাসদস্যও রয়েছেন।

সাজাপ্রাপ্ত নারীদের মধ্যে শেহেরজাদ সি. এবং সারা এল. উল্লেখযোগ্য। তারা উভয়েই আদ্রিয়েন গিহালের স্ত্রী ছিলেন। গিহাল একজন ফরাসি নাগরিক, যিনি ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সদস্য হয়ে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্যারিসের আদালত ৪০ বছর বয়সী শেহেরজাদ সি.-কে নয় বছরের কারাদণ্ড প্রদান করেছে। আদালতের বিবৃতিতে বলা হয়েছে, গিহাল গোষ্ঠীর উচ্চপর্যায়ের নেতা হওয়ায় শেহেরজাদ আইএসের ‘উদার সুযোগ-সুবিধা’ ও ‘বিশেষ মর্যাদা’ ভোগ করেছেন। একই সঙ্গে, তিনি নিজের তিন শিশুসন্তানকে বিপদের মুখে ফেলেছেন।

৩৬ বছর বয়সী সারা এল.-কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে চার বছরের সাজা স্থগিত রাখা হয়েছে। উভয় নারীই বর্তমানে গিহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন। গিহাল ২০১৬ সালের জুলাইয়ে নিস শহরে বাস্তিল দিবসের ভিড়ে ট্রাক চাপিয়ে ৮৬ জনকে হত্যার ঘটনায় আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করার জন্য ফ্রান্সে কুখ্যাত।

আদালত ৪৩ বছর বয়সী সাবেক নারী সেনা সদস্য লিন্ডা বি.-কে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে। ত্রিশের দশকের শুরুতে চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আরও তিন নারীর সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন, তাদের মধ্যে একজন ছিলেন তার গোপন প্রেমিকা।

আদালত জানিয়েছে, লিন্ডা বি. আইএস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে পাঁচ বছর অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিলেন; এমনকি ২০১৭ সালের জুনে তার তিন মাস বয়সী সন্তানকে নিয়েও আইএসের প্রধান ঘাঁটি রাক্কায় ফিরে গিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে উপসর্গে দেশে আরও ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


হামে উপসর্গে দেশে আরও ৭ জনের মৃত্যু

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৫ জন, এবং গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%