০২:১৫ পি.এম
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে চেন্নাইয়ের বাসভবন থেকে তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঞ্জাবুরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কাবেরী নদীর পানিবণ্টন ইস্যুতে আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে মুখ্যমন্ত্রী বিজয়কে সমালোচনা করতে গিয়ে উদয়নিধি একটি মন্তব্য করেন। সমাবেশে উপস্থিত কিছু দর্শক অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নাম ধরে স্লোগান দিলেও তিনি একটি দ্ব্যর্থবোধক মন্তব্য করেন। অভিযোগ করা হচ্ছে, ওই মন্তব্যে মুখ্যমন্ত্রী এবং অভিনেত্রীকে নিয়ে কুরুচিকর যৌন ইঙ্গিত করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতাসীন দলসহ বিভিন্ন রাজনৈতিক দল মন্তব্যটিকে নারীর প্রতি অবমাননাকর এবং অশোভন বলে নিন্দা করেছেন।
হেফাজতে নেওয়ার আগে উদয়নিধির বাসভবনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া তিনি মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন।
পুলিশের গাড়িতে তোলার সময় সাংবাদিকদের উদয়নিধি বলেন, "আমি যে কথা বলিনি, সেই অভিযোগেই আমাকে গ্রেপ্তার করা হচ্ছে।" তিনি দাবি করেছেন, রাজ্যের প্রকৃত সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান।
তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মণিকম ঠাকুর মন্তব্যটিকে “অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
এছাড়া বিজেপির নেতারাও এই মন্তব্যের তীব্র সমালোচনা করে একে অশ্লীল ও লজ্জাজনক বলে উল্লেখ করেছেন এবং উদয়নিধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন