ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যার ক্ষতি কাটিয়ে দ্রুত অবকাঠামো সংস্কারে সমন্বিত কর্মসূচির তাগিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর


বন্যার ক্ষতি কাটিয়ে দ্রুত অবকাঠামো সংস্কারে সমন্বিত কর্মসূচির তাগিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পার্বত্য অঞ্চলে বসবাসরত বন্যা কবলিত মানুষের অবস্থার উন্নতি এবং অবকাঠামোগত সংস্কার শুরু করতে প্রয়োজনীয় সমন্বিত কর্মসূচি গ্রহণের তাগিদ দিয়েছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলায় অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি সংক্রান্ত প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়, সেখানে এ তাগিদ দেন।

সভায় আলোচিত হয় জেলার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, অবকাঠামোগত সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন প্রশাসনিক চ্যালেঞ্জ। এই সভায় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলের মতামত ও পর্যবেক্ষণ মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের তিন পার্বত্য জেলার সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, বান্দরবানের ডিসি মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং জনপ্রতিনিধিবৃন্দ।

মত বিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার এই মানুষগুলোর দুঃখ-দুর্দশা নিরসনসহ সদর হতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, যাতে পার্বত্য এলাকার ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।

তিনি সকলের প্রতি স্পষ্ট বার্তা দেন, প্রত্যেক ব্যক্তির কাছে নিজ নিজ দপ্তরের আওতাধীন প্রতিটি কাজের তথ্য উপাত্ত যথাযথভাবে সংরক্ষণ করার প্রয়োজন, যেন পুনর্বাসনের সময় কেউ বাদ না যায়।

উল্লেখ্য, গত ১০ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি বিশেষ সরকারি গেজেটের মাধ্যমে চট্টগ্রাম বিভাগে সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের গতিশীলতা ও সুসমন্বিত করার লক্ষ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। এর পরের দিন সকালে তিনি চট্টগ্রাম পৌঁছানোর পর বিভিন্ন উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং সরকারের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরবর্তীতে রাঙামাটি ও কক্সবাজারের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানদের সাথে বৈঠক করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জামায়াতের দুই এমপির সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক

রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে সমঝোতা স্মারক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৪২ এম


রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে সমঝোতা স্মারক

দেশের ক্যান্সার চিকিৎসাসেবাকে আরো সহজলভ্য করতে এবং রোগীর সেবার মানোন্নয়ন ও পরিধি বাড়ানোর লক্ষ্যে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিক্যাল ফিজিক্স (আইএনএমপি) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারকের স্বাক্ষর অনুষ্ঠান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের পক্ষে পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন এবং আইএনএমপি, এইআরআই-এর পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক মো. সেলিম রেজা সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক চুক্তিতে ক্যান্সার রোগীর সার্বিক ব্যবস্থাপনা, রেডিয়েশন অনকোলজি সেবা, মেডিক্যাল ফিজিক্স, গুণমান নিশ্চিতকরণ (কোয়ালিটি অ্যাসুরেন্স), গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নে যৌথ সহযোগিতার বিষয়টি উল্লেখ রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সারা দেশ থেকে আসা রোগীদের একটি দীর্ঘ সিরিয়ালে বা অপেক্ষমাণ তালিকায় থাকতে হয়, যা অনেক সময় চিকিৎসার কার্যকারিতাকে ব্যাহত করে। রোগীদের এই দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে এবং দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে এই দুটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠানের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে রোগীরা এখন থেকে কোনো রকম দীর্ঘসূত্রতা ছাড়াই উন্নত প্রযুক্তির নিউক্লিয়ার মেডিসিন, নির্ভুল রোগ নির্ণয় এবং নিবিড় থেরাপিউটিক সেবা পেতে সক্ষম হবেন।

এই সমঝোতা স্মারক দেশের সামগ্রিক ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলেও উভয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড.মঈনুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৩ এম


সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যেই ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানাচ্ছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য তাদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স, জানালেন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ এম


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স, জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্সের বাস্তিল দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, গণতন্ত্রে বাংলাদেশের প্রত্যাবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন গতি পেয়েছে। তিনি উল্লেখ করেন যে, ফ্রান্স বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু ও কৌশলগত সহযোগিতা আরো বিস্তৃত করতে চায়।

তিনি মঙ্গলবার (১৪ জুলাই) ফ্রান্সের বাস্তিল ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ফ্রান্সের রাষ্ট্রদূত আরো জানান, সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশ আবার গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের কাতারে ফিরে এসেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকারে প্যারিস মুগ্ধ হয়েছে।

রাষ্ট্রদূত জানান, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে বাংলাদেশে পাঠিয়েছেন দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর ও বহুমাত্রিক করার দায়িত্ব দিয়ে। ফ্রান্স ব্যবসায়ী, শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের মধ্যে যোগাযোগ বাড়াতে আগ্রহী।

তিনি আরো বলেন, বাংলাদেশ উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে ফরাসি উন্নয়ন সংস্থা ২০১২ সাল থেকে প্রায় ২০০ কোটি ইউরো ঋণ দিয়েছে। এই ঋণের 80 শতাংশের বেশি প্রকল্প জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত।

রাষ্ট্রদূত ফ্রান্সের নজরে বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, অবাধ নৌচলাচল এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন ও সমুদ্র সংরক্ষণেও দুই দেশের সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

ফ্রান্সের রাষ্ট্রদূত আন্তর্জাতিক রঙ্গমঞ্চে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া দেশের জন্য বড় অর্জন। তিনি এক্ষেত্রে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৭ এম


প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগদান করেছেন। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এর আগে, গত ১৪ জুলাই, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশের লক্ষ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে এ প্রতিযোগিতাগুলো জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।

দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬' প্রদান করা হবে। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%