০৩:৪৬ এম
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেছে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ ফেনী শহরে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর এলাকায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান বিপ্লব।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও কালিদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম মানিক।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
অনুষ্ঠানে কালিদহ ও ধলিয়া ইউনিয়নের ৫০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীর হাতে বিতরণ করা হয় স্কুল ব্যাগ, বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। পাশাপাশি, প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখার খরচের জন্য নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
বক্তারা অনুষ্ঠানে বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখায় উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোই বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার অন্যতম প্রতিফলন। রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সঙ্গে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিভিন্ন বক্তা আহ্বান জানান।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি নুরুল আলম সবুজ জানায়, এলাকার শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রমের পরিধি ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য নুর হোসেন সেলিম, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যাহ মজুমদার মুরাদ, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী গোলাম কিবরিয়া রাসেল, জেলা যুবদলের সদস্য ফখরুদ্দিন ভূঁইয়া এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন