১০:১৫ পি.এম
সুনামগঞ্জ সদরের একটি এলাকায় বৃদ্ধ একজন মাদক (ইয়াবা) কারবারির মুখ থেকে ইয়াবার প্যাকেট উদ্ধার করতে গিয়ে কামড়ে আহত হয়েছেন এক যুবক।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এই ঘটনার সূত্রপাত ঘটে।
অভিযুক্ত বৃদ্ধ ইয়াবা ব্যবসায়ীর নাম হলো ফিরোজ মিয়া (৬০)। তিনি সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আফতাব মিয়ার ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যার সন্দেহ
এই ঘটনাক্রমে ফিরোজ মিয়ার কাছ থেকে একটি পলিথিনের প্যাকেটে থাকা ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনা ঘটনার ভিডিও সুনামগঞ্জ সদর মডেল থানার ফেসবুক পেজে প্রকাশ করার ফলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর ইউনিয়নের একটি এলাকায় ইয়াবা বেচাকেনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের নজরে আসে যে বৃদ্ধ ফিরোজ মিয়ার কাছে ইয়াবার একটি প্যাকেট রয়েছে। কিন্তু তিনি সেটি লুকানোর চেষ্টা করেন। একপর্যায়ে, বৃদ্ধ ইয়াবার প্যাকেটটি গিলে ফেলার উদ্দেশ্যে মুখের ভেতরে ঢুকিয়ে দেন। এরপর পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় তার মুখ থেকে ইয়াবার প্যাকেট উদ্ধার করে। এ সময় বৃদ্ধের কামড়ে একজন যুবক আহত হন। যুবকটি স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে ইয়াবাসহ ফিরোজ মিয়াকে আটক করে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইয়াবা উদ্ধার অভিযানে গিয়েছিল। অভিযানের সময় বৃদ্ধ ফিরোজ মিয়া তার কাছে থাকা ইয়াবার প্যাকেট গিলে ফেলার চেষ্টা করেন। তবে স্থানীয় জনগণের সহযোগিতায় তা সম্ভব হয়নি। তার মুখের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা উদ্ধারের সময় বৃদ্ধ ফিরোজ মিয়ার কামড়ে একজন আহত হয়েছেন। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন