ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ডানার আদলে পোশাকে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া


ডানার আদলে পোশাকে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া

নিউইয়র্কের এএমসি লিঙ্কন স্কোয়ারে 'দ্য ওডিসি' ছবির প্রিমিয়ারে উপস্থিত হন হলিউড অভিনেত্রী জেনডেয়া। ১৪ জুলাই, ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই প্রিমিয়ারে সবাইকে মুগ্ধ করেছেন হলিউডের তারকা জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান। লাল গালিচায় তিনি হাজির ছিলেন একটি বিশেষ পোশাক পরিধানে, যা সাদা পালক ও ডানার নকশায় তৈরি।

জেনডেয়া যে পোশাকটি পরেছিলেন, সেটি সাদা রঙের কাঁধখোলা একটি দীর্ঘ ডিজাইনের ছিল। এই পোশাকটির সাথে বড় পালকের একটি ডানা যুক্ত ছিল, যা তার কাঁধ ছাড়িয়ে দুই পাশে ছড়িয়ে ছিল। তার সাজে হীরার দুল, সাদা জুতা, বেণি করা চুল এবং হালকা সাজের সঙ্গে মিলিয়ে পুরোই আকর্ষণীয় হয়ে উঠছিল।

লাল গালিচায় বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে দেখা গেছে জেনডেয়াকে। তার এই ব্যতিক্রমী সাজের ছবি প্রকাশ হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ মন্তব্য করেছেন, একেবারে নিখুঁত। কেউ আবার লিখেছেন, প্রতিবারই কীভাবে এত দারুণভাবে চমকে দেন।

আরও পড়ুন: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

জেনডেয়া জানিয়েছেন, এই বিশেষ পোশাকটি এবং তার দীর্ঘদিনের পোশাক পরিকল্পনাকারী প্রায় দুই বছর ধরে সংরক্ষণ করে রেখেছিলেন। তাদের ইচ্ছা ছিল সঠিক সময়ের জন্য এটি সংরক্ষণ করা।

জেনডেয়া 'দ্য ওডিসি' ছবিতে জ্ঞান ও যুদ্ধের দেবী অ্যাথেনা (প্রাচীন গ্রিক ধর্মের প্রধান দেব-দেবীদের একজন) চরিত্রে অভিনয় করেছেন। প্রিমিয়ারে তার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যান হ্যাথাওয়ে, শার্লিজ থেরন, ম্যাট ডেমন, লুপিতা নিয়ঙ্গোসহ আরও অনেক তারকা। ছবিতে টেলেমাকাস চরিত্রে অভিনয় করা জেনডায়ার স্বামী টম হল্যান্ডও অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে প্যারিস ও লন্ডনের প্রিমিয়ারেও নিজের ব্যতিক্রমী সাজে আলোচনায় ছিলেন জেনডেয়া। এবার নিউইয়র্কে এসেও তিনি একইভাবে নজর কাড়লেন।

আরও পড়ুন: এনসিপি সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না: আখতার হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হিসেবে দায়িত্বে বাংলাদেশি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হিসেবে দায়িত্বে বাংলাদেশি রাবাব ফাতিমা

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হিসেবে বাংলাদেশি রাবাব ফাতিমা নিয়োগ পেয়েছেন। ছবির সূত্র: সংগৃহীত। বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান এবং আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি তিন দশকেরও বেশি সময়ের কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে এই দায়িত্ব পালন করবেন। আনাদোলুরের খবরে বলা হয়েছে, বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মুখপাত্রের অফিস থেকে প্রকাশিত একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, রাবাব ফাতিমা কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। মহাসচিব বিবৃতিতে রোজা ওতুনবায়েভার দীর্ঘ সময়ের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কানাডার জর্জেট গ্যানিয়নকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং তিনি স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের জন্য হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতি, নীতিনির্ধারণ, কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন রাবাব ফাতিমা। এই সময় তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। এছাড়াও, ২০২২ সালে তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রথম নারী চেয়ার হিসেবে নির্বাচিত হন। একই বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহসভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন টরন্টো, বিশ্বকাপ ফাইনাল ঘিরে বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন টরন্টো, বিশ্বকাপ ফাইনাল ঘিরে বাড়ছে উদ্বেগ

কানাডার অন্টারিও প্রদেশে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে দেশটির বৃহত্তম শহর টরন্টো। বেড়ে যাওয়া বায়ুদূষণের মাত্রার কারণে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে টরন্টোর নাম। একই সঙ্গে, ধোঁয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যায় ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা।

কানাডার পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, টরন্টোর এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্স বর্তমানে ১০+ এ পৌঁছেছে, যা ‘অত্যন্ত উচ্চ ঝুঁকি’ হিসেবে গণ্য করা হয়। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দাবানলের ধোঁয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া, নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, মেইন এবং নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক সিটির কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে যাওয়া এবং কঠোর শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আবহাওয়া বিভাগ জানাচ্ছে, সপ্তাহের শেষ পর্যন্ত ধোঁয়ার প্রভাব থাকতে পারে।

এদিকে, আগামী রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ফাইনাল, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ৮০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বড় পর্দায় খেলা উপভোগ করতে প্রায় ৫০ হাজার মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, বায়ুর মানের অবনতি পরিস্থিতি সন্তোষজনক খেলার ওপর প্রভাব ফেলতে পারে।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস টরন্টোতে রয়েছে। এ বায়ুদূষণের তালিকায় শহরটি কঙ্গোর কিনশাসা ও ভারতের নয়াদিল্লিকেও ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়ার সাথে সাথে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রাও দূষণের মাত্রা বৃদ্ধি করতে প্রভাব ফেলছে।

কানাডাজুড়ে বর্তমানে ৮৩৫টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে ১১২টি আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিটোবা, সাসকাচেওয়ান এবং অন্টারিও প্রদেশ। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, অন্টারিওর আর্মস্ট্রং এলাকার কাছে একটি কানাডিয়ান ন্যাশনাল ট্রেন চারদিক থেকে দাবানলে ঘিরে রয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ওই এলাকার বাসিন্দা ও রেলকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে রেল চলাচলও বন্ধ রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের জালে ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের জালে ধরা

কক্সবাজারের মহেশখালী থানার বহুল আলোচিত রহমত উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার মো. এনাম (৩৫) মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা এলাকার আবু তাহেরের ছেলে। তিনি মহেশখালী থানায় ২০২০ সালের ১৯ মে হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ২০২০ সালের রহমত উল্লাহ হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. এনাম হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকার মাহাবুব মিয়ার বাড়িতে অবস্থান করছেন। পরে বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজারের চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দ-গ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দ-গ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বোয়ালখালী থানার পশ্চিমবঙ্গ বানু মেম্বার টেক পৌরসভা এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা মেডিকেল ওয়ান এসআই আলা উদ্দিন।

প্রাথমিকভাবে জানা গেছে, শ্রমিকরা যখন কাজ করছিলেন, তখন হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই ঘটনায় ১০ জন শ্রমিক দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন চট্টগ্রামের বোয়ালখালী থানার রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়া থানার বিরাজ মোহন দাশের ছেলে উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাট থানার আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটন (২৮), লোহাগড়া থানার ছালে আহমদের ছেলে সিরাজুল ইসলাম (৩৪), রাউজান থানার মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলম (৪২), বোয়ালখালী থানার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালী থানার নূর চ্চাপার ছেলে নূর নবী (২৫), পটিয়া থানার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলম (৪৫), পটিয়া থানার খায়ের আহমদের ছেলে মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশ থানার আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিন (৩০)।

চিকিৎসকরা জানিয়েছে, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%