ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানি প্রেসিডেন্ট পূর্ণ প্রতিশ্রুতি চাইলেন সমঝোতা বাস্তবায়নে


ইরানি প্রেসিডেন্ট পূর্ণ প্রতিশ্রুতি চাইলেন সমঝোতা বাস্তবায়নে

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয় সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনা সফল হওয়ার জন্য উভয়পক্ষের সম্মত বাধ্যবাধকতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতি দিতে হবে এবং সেগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, ‘আলোচনার কার্যকারিতা নির্ভর করে সম্মত দায়িত্বগুলোর প্রতি পূর্ণ অঙ্গীকার এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর।’

আরও পড়ুন: ইরানের ভবিষ্যৎ প্রজন্মের সামরিক প্রশিক্ষণের উদ্যোগে বিতর্কের সৃষ্টি

তিনি আরো উল্লেখ করেছেন, ‘এই প্রক্রিয়ায় অগ্রগতি মূল্যায়ন করা হবে গৃহীত দায়িত্বগুলো বাস্তবে কতটা পালন করা হচ্ছে সেই অনুযায়ী। সম্মত পাঠ্যের বাইরে দেওয়া বক্তব্য আলোচনা এগিয়ে নিতে সহায়ক নয়।’

পেজেশকিয়ানের এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কয়েকটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসেছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের মাধ্যমে তার পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের অনুমতি দিতে সম্মত হয়েছে।

একই সঙ্গে অবমুক্ত হওয়া ইরানি তহবিলের একটি অংশ মার্কিন কৃষিপণ্য কেনার জন্য ব্যবহার করা হবে।

তবে ইরানি কর্মকর্তারা এসব দাবির কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছেন। তারা বলেন, আলোচনা সম্পর্কে প্রকৃত বিষয়বস্তু নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকা উচিত।

আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : জাহেদ উর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


আ. লীগের নৈতিক সাহস নেই, নাশকতার ক্ষমতা আছে : জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য এবং পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নৈতিক সাহস নাই, তবে তাদের নাশকতার সক্ষমতা আছে। জনগণের নিরাপত্তার স্বার্থে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে।’

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে প্রেস ব্রিফিংয়ে তিনি এই বক্তব্য প্রদান করেন।

উপদেষ্টা জানান, বাংলাদেশ-মালয়েশিয়া সরকার প্রধানের বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে আলোচনা হয়েছে। তিনি জানালেন, ‘মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পুরো সফরে আগ্রহ ও আন্তরিকতা দেখিয়েছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'আইন সবার জন্য সমান'

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


 

২১ বছর বয়সী গ্যাভিন হিঙ্কলে এবং তার ২০ বছর বয়সী বাগদত্তা ম্যাডেলিন ফক্স, তারা তখন স্বপ্নে ছিলেন, প্রেমের উড়ানে। তাদের বিয়ে হতে বাকি রয়েছে মাত্র এক সপ্তাহ।

সভ্যতার সেই অনুষ্ঠান পরিকল্পনার মাঝে গোটা জীবন সাজানোর মুহূর্তগুলো তাদের জন্য দুঃস্বপ্নের রূপ ধারণ করল। হঠাৎ একটি ফোর্ড গাড়ি এসে যমদূতের মতো আক্রমণ করে তাদের টেসলার মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে তাঁদের গাড়ি দুমড়ে যায়। একই সাথে দুমড়ে-মুচড়ে যায় দুই তরুণটির স্বপ্নও। গ্যাভিন সেই স্বপ্ন থেকে চলে যান চিরতরে। ম্যাডেলিন অভ্যন্তরীণভাবে বেঁচে থাকলেও, বেঁচে থাকার মতো অবস্থানে নেই। তার স্বপ্ন মুছে গেছে, তার প্রিয়তমকে হারিয়েছেন চিরতরে, এবং তার নিজ জীবন এখন বিছানায় আটকে আছে। কিছুদিন কোমায় থাকার পর, ম্যাডেলিন স্থায়ী পঙ্গুত্বের শিকার হয়েছেন।

যে গাড়িটি সেই যমদূত হয়ে এসেছিল, সেটা চালাচ্ছিলেন গ্লিন উইলবার্ন, যিনি একজন ডেপুটি শেরিফ। তাকে রাস্তায় একটি গুলির খবর পেয়ে সাইরেন বাজিয়ে, লাল বাতি জ্বালিয়ে ঘটনাস্থলে ছুটতে দেখা যায়। কিন্তু দুর্ঘটনার ঠিক আগে তিনি জানতে পারেন, আগে থেকেই অন্য একটি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং সন্দেহভাজন গাড়িটি সেখানে আর নেই।

একজন দায়িত্বরত ডেপুটি শেরিফের সিগনাল অমান্য করে একটি গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। এই কারণে ঘটনার ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই দুর্ঘটনাটি ক্যালিফোর্নিয়ার বিউমন্ট এলাকায় ঘটেছে। গত সেপ্টেম্বরে এই দুর্ঘটনার পরে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু ঘটনার ৯ মাস পর নতুন করে আলোচনার শুরু হয়েছে। কারণ রিভারসাইড কাউন্টি অফিসের ডেপুটি শেরিফ ৪২ বছর বয়সী উইলবার্নের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনার এবং তার বিচার শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, অসতর্ক গাড়ি চালিয়ে তিনি হত্যা করেছেন এবং গুরুতর আহত করেছেন। অভিযোগের প্রমাণ হলে তার ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

 

গত সপ্তাহে, রিভারসাইড কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, উইলবার্নকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস জানায়, 'একটি গুলির খবর পেয়ে উইলবার্ন বিউমন্ট থেকে ক্যালিমিসায় যাচ্ছিলেন। চেরি ভ্যালি বুলেভার্ড দিয়ে আনুমানিক ঘণ্টায় ১০০ মাইল গতিতে যাওয়ার সময় উইলবার্ন একটি ইন্টারসেকশনে প্রবেশ করেন এবং সিগনাল অমান্য করে ঘণ্টায় প্রায় ৭১ মাইল গতিতে চলা একটি বেসামরিক গাড়িকে পাশ থেকে ধাক্কা দেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের দায়ের করা ফৌজদারি অভিযোগে বলা হচ্ছে, উইলবার্ন চরম অবহেলার সাথে গাড়ি চালাচ্ছিলেন। তিনি সিট বেল্ট পড়া ছিলেন না। তদন্তে দেখা যায়, ধাক্কা লাগার ঠিক আগ মুহূর্তে উইলবার্ন সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেছিলেন এবং স্টিয়ারিং হুইলটি ডানদিকে ঘুরিয়েছিলেন। তবে অতিরিক্ত গতির কারণে তিনি সিগনালে থামতে পারেননি।

 

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'উইলবার্নের অবহেলাই ছিল চালক গ্যাভিনের মৃত্যু এবং যাত্রী ম্যাডেলিনের গুরুতর আঘাতের কারণ।' গ্যাভিনের পরিবার, ডিস্ট্র্রিক্ট অ্যাটর্নির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, আইন প্রয়োগকারীদের বেপরোয়া কর্মকাণ্ড ঠেকানো এবং জবাবদিহিতা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একজন দায়িত্বরত ডেপুটি শেরিফের বিরুদ্ধে হতার মতো গুরুতর অভিযোগ আমলে নেয়া প্রমাণ করে, আইন সবার জন্য সমান। তবে একই সাথে এই ঘটনায় কিছু বিষয় সামনে এসেছে। প্রশ্ন উঠেছে, আইন কি সত্যিই সবার জন্য সমান? দুর্ঘটনায় উইলবার্ন নিজেও আহত হয়েছিলেন। কিন্তু তার আঘাত গুরুতর ছিল না। তবে উদ্ধারকারীরা গুরুতর আহত গ্যাভিন ও ম্যাডেলিনকে ফেলে, সামান্য আহত এক ডেপুটি শেরিফকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তারা উইলবার্নকেই আগে হাসপাতালে নিয়ে যান। দ্রুত হাসপাতালে নিলে গ্যাভিন বেঁচে যেতে পারতেন এবং ম্যাডেলিনের ক্ষতিও অনেক কম হতে পারত। এখানে আইন ভঙ্গের অভিযোগ উঠেছে।

একজন দায়িত্বরত ডেপুটি শেরিফের বিরুদ্ধে অভিযোগ তদন্তের স্পর্শকাতরতার বিষয়টিও রয়েছে প্রসিকিউটরদের মনে। রিভারসাইড কাউন্টির জেলা অ্যাটর্নি মাইকেল হেস্ট্রিন বলেছেন, 'যখন কোনো মামলায় কর্মরত আইন প্রয়োগকারী কর্মকর্তা ঘটনায় জড়িত থাকেন, তখন সেই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা আমাদের দায়িত্ব।' তবে দুর্ঘটনায় গুরুতর আহত ম্যাডেলিনের পরিবার এক বিবৃতিতে বলেছেন, 'আইন সবার জন্য সমান। কোন ব্যাজ, পদবি বা অবস্থান কাউকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে পারে না।' তারা জানায়, 'গ্যাভিন এবং ম্যাডেলিনের সঙ্গে যা ঘটেছে তা ঠেকানো সম্ভব ছিল।' ডেপুটি শেরিফকে উল্লেখযোগ্য কর্তৃত্ব এবং দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি জরুরি যানবাহন চলাচলের বাধ্যবাধকতাগুলো বুঝতেন। আইন প্রয়োগকারী কর্মকর্তারা কিছু আইনী অধিকার পান, যা শুধুমাত্র তখনই কার্যকর হয়, যখন অন্যদের নিরাপত্তার প্রতি যথাযথ সম্মান রেখে তা প্রয়োগ করা হয়।

এ মামলার শুনানির তারিখ এখনো ঠিক হয়নি। তবে সবার জন্য আইনের সমান প্রয়োগ, আইন প্রয়োগকারী কর্মকর্তার পাওয়া বিশেষ অধিকার, জরুরি যানবাহন পরিচালনার নীতি, উদ্ধারকারীদের অগ্রাধিকার নীতি- এসব বিষয় নিয়ে গুরুতর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্যাভিন ও ম্যাডেলিনের পরিবারও ন্যায়বিচার প্রত্যাশা করছে। ম্যাডেলিনের বাবা-মা এক বিবৃতিতে বলছেন, 'আশা করি এ বিচার একটি স্পষ্ট বার্তা দেবে যে, যাদের ওপর জনগণকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কর্মকাণ্ড যখন অকল্পনীয় ক্ষতির কারণ হয়, তখন তাদেরকেও অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আদালত দেখবেন : ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আদালত দেখবেন : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।’

তিনি এসব কথা বলেন মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক না। আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না—এটা পরিষ্কার করা দরকার। আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে এটা নির্ধারিত হবে।

তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটা বিচারের পর নির্ধারিত হবে।’

তিনি বলেন, ‘তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। এই দল যদি মাঠে কোনো কর্মসূচি নিয়ে নামতে চায়, সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে। সরকার সেটার ব্যবস্থা নেবে।

রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। তারা প্রতীকী কারণে হয়তো মাঠে আছেন, বলছেন অনেক কিছু করে ফেলবেন।’

ডা. জাহেদ বলেন, ‘আমি মনে করি না আওয়ামী লীগের কিছু করার নৈতিক সাহস আছে। একটা কিছু করতে গেলে নৈতিক সাহস লাগে। আমরা বলি না ‘চোরের মায়ের বড় গলা’, সবার ডিমেনশিয়া হবে, মানে সবাই সবকিছু ভুলে যাবে আর কি! এরপর আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না।

তাদের সেই নৈতিক সাহস নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় পুলিশের কড়া নজরদারি আওয়ামী লীগের অপতৎপরতা রোধে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


দীঘিনালায় পুলিশের কড়া নজরদারি আওয়ামী লীগের অপতৎপরতা রোধে

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সম্ভাব্য নাশকতা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা এবং জনসমাগমস্থলগুলোতে বিশেষ নজরদারি জোরদার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুলাই) ভোর থেকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেট, লারমা স্কয়ার, বোয়ালখালী নতুন বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং যানবাহন তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো গোষ্ঠী যেন জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, এজন্য পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।

দীঘিনালা থানার ডিউটিরত এসআই মো. কাজী বখতিয়ার হোসেন জানিয়েছেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। আইনবিরোধী কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জনসাধারণকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। যদি কোনও সন্দেহজনক কার্যক্রম দেখা যায়, তাহলে দ্রুত পুলিশকে অবহিত করার বিষয়টি অনুরোধ করা হচ্ছে।

এদিকে, উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বাড়তি উপস্থিতি ও টহল কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, নিরাপত্তা জোরদার হওয়ায় তারা নিজেদের অনেক বেশি নিরাপদ অনুভব করছেন।

সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই সক্রিয় অবস্থান জনমনে আস্থা বৃদ্ধির পাশাপাশি সম্ভাব্য যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%