ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৮ জন


নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৮ জন

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাংচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৮জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজিগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত। তার সাথে ওই এলাকার আরও অর্ধশত ব্রাজিল সমর্থক রয়েছে। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত। তার সাথেও প্রায় অর্ধশত আর্জেন্টিনার সমর্থক রয়েছে। ব্রাজিল হেরে যাওয়ার পর তখন আর্জেন্টিনার সমর্থক হাবিব এবং তার সাথের লোকজন আনন্দ উল্লাস করেন।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

এদিকে, সোমবার আর্জেন্টিনা হেরে যাওয়ায় সেই সময় অপূর্ব এবং তার লোকজনও আনন্দ-উল্লাস করেছেন। এতে হাবিব ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেয়। এরপর ব্রাজিল সমর্থকরা দলবল বাড়িয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘর ভাংচুর করে ব্যাপক লুটপাট চালিয়েছে এবং নারীসহ কয়েকজনকে মারধর করে। এরপর যাওয়ার সময়ে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। তখন আর্জেন্টিনার সমর্থকদের সাথে এলাকাবাসী যোগ দিয়ে ব্রাজিলের বেশ কয়জন সমর্থকদের মারধর করেছিলেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিশ্বকাপ খেলা নিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছে তারা সবাই কিশোর বয়সের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দুই পক্ষের লোকজনকে গ্রেফতারের চেষ্টা করেছি। তবে পুলিশ উপস্থিতি টের পেয়ে উভয় গ্রুপের লোকজন পালিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে ২ নৌযানের সংঘর্ষের ঘটনা, চীনে ফিলিপাইনের রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে ২ নৌযানের সংঘর্ষের ঘটনা, চীনে ফিলিপাইনের রাষ্ট্রদূতকে তলব

দক্ষিণ চীন সাগরে দুই দেশের নৌযানের সংঘর্ষের ঘটনার পর চীন মঙ্গলবার ফিলিপাইনের রাষ্ট্রদূতকে তলব করেছে। এ সংঘর্ষ ঘটেছে বিতর্কিত সেকেন্ড থমাস শোল এলাকায়, যা সোমবার (২০ জুন) সংঘটিত হয়। এ ঘটনার পর চীন ও ফিলিপাইনের মধ্যে দোষারোপের পালা শুরু হয়েছে।

ফিলিপাইন দাবি করেছে, তাদের নৌবাহিনীর এক সদস্যের মাথায় আঘাত করা হয়েছে, অন্যদিকে চীন অভিযোগ করেছে, এই সংঘর্ষের জন্য ফিলিপাইনই দায়ী এবং তারা আগে থেকেই উসকানি দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিপাইন প্রথমে উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে এবং পরে ঘটনাকে বিকৃত করে অভিযুক্ত করেছে চীনকে। এদিকে চীন কোস্ট গার্ডের (সিসিজি) দাবী, ফিলিপাইনের যুদ্ধজাহাজ বিআরপি সিয়েরা মাদ্রে থেকে পাঠানো দুটি রাবার বোট একটি চীনা টহল নৌকায় আঘাত করেছে।

ফিলিপাইনের সদস্যরা বৈঠা ও লম্বা লাঠি ব্যবহার করে চীনা কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পাচারিত অভিযোগে ফিলিপাইন জানিয়েছে, সংঘর্ষের সময় চীনা বাহিনী তাদের এক নৌসদস্যের মাথায় কাঠের লাঠি দিয়ে আঘাত করে এবং তাদের একটি রাবার বোট ক্ষতিগ্রস্ত করে। তবে চীন এই দাবি অস্বীকার করে তাদের আহত ফিলিপিনো কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার অনুমতি দেয়ার কথা জানিয়েছে।

চীন কোস্ট গার্ডের মুখপাত্র জিয়াং লু বলেন, সিসিজি ফিলিপাইনের নৌকাগুলোর পরিস্থিতি নজরদারি করেছে এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি আরও বলেন, বিতর্কিত সেকেন্ড থমাস শোলের আশপাশের জলসীমায় চীন তাদের 'অধিকার রক্ষা ও আইন প্রয়োগ কার্যক্রম' চালিয়ে যাবে।

এছাড়া, ফিলিপাইন দূতাবাস বেইজিংয়ে চীন কোস্ট গার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ফিলিপাইনের সামরিক বাহিনী চীনের অভিযোগকে প্রত্যাখ্যান করে বলেছে, তাদের সদস্যরা কোনো ধরনের সংঘর্ষ বা উসকানিমূলক পদক্ষেপ শুরু করেনি। দক্ষিণ চীন সাগরের ব্যাপারে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ বিদ্যমান। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জেলার পরিবেশ ও পরিচ্ছন্নতা উন্নয়নের উদ্দেশ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


নারায়ণগঞ্জ জেলার পরিবেশ ও পরিচ্ছন্নতা উন্নয়নের উদ্দেশ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলার পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উন্নয়ন লক্ষ্যে এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন সাধনের জন্য একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা।

স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নারায়ণগঞ্জ || তারিখ: ২১ জুলাই, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল, এআই দাবি থেকে তরুণীকে স্ত্রী দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০২:১২ পি.এম


সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল, এআই দাবি থেকে তরুণীকে স্ত্রী দাবি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রথমদিকে দল-সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্ম ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও, পরে জামায়াতের স্থানীয় নেতারা জানিয়েছেন যে ভিডিওতে দেখা যাওয়া তরুণী এমপির দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সোয়া ১০টায় সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান সাংবাদিকদের জানান, এমপি গাজী নজরুল ইসলাম তাদের জানিয়েছেন যে ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তিনি আরও বলেন, প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এটি সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সিসিটিভি ফুটেজে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনও মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনও ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ একাধিক পোস্টে দাবি করেছে, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।

তবে তথ্য যাচাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাথমিক বিশ্লেষণে ভিডিওটিতে এআই প্রযুক্তি ব্যবহার বা ডিজিটাল কারসাজির কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। তাদের মতে, ভিডিওটিতে এআই-নির্মিত কনটেন্টের সাধারণ সীমাবদ্ধতাগুলোও দেখা যায়নি।

সিসিটিভি ফুটেজে থাকা টাইমস্ট্যাম্প অনুযায়ী, ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।

দ্বিতীয় বিয়ে কবে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিয়ের সুনির্দিষ্ট তারিখ তিনি জানেন না। তবে বেশ কিছুদিন আগেই বিয়েটি সম্পন্ন হয়েছে বলে তারা জানিয়েছেন।

এদিকে ভিডিওতে দেখা যাওয়া তরুণীর বয়স নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার বর্তমান বয়স প্রায় ১৮ বছর ২ মাস। এছাড়া তিনি ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে দাবি করা হচ্ছে।

তথ্যসূত্রে উল্লেখ করা হয়েছে, তরুণীর বয়স, শিক্ষাগত তথ্য এবং ভিডিও-সংক্রান্ত অন্যান্য দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতরভাবে আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত অপর একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই সুজাউদ্দিন আরও জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি এবং তাদের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%