ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফরে পুতিন


জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফরে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের দূরপ্রাচ্যের কুরিল দ্বীপপুঞ্জ সফরে প্রথমবার গিয়েছেন। এ সফরে দ্বীপপুঞ্জটির দাবিদার জাপান ‘তীব্র’ প্রতিবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার পুতিন দ্বীপপুঞ্জটি সফর করেন। মস্কো থেকে এএফপি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছে। জাপানে এসব দ্বীপ ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড’ হিসেবে পরিচিত। ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল নিয়ে নেয়।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা: চীনের চার ব্যাংক শীর্ষে

ক্রেমলিনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কুরিল দ্বীপপুঞ্জে পুতিন একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছেন। রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে তাকে ক্যাভিয়ার পরিবেশন করা হয়।

পুতিন কাছের রুশ দ্বীপ সাখালিন সফরের পরে কুরিল দ্বীপপুঞ্জে যান। সাখালিনে রাশিয়ার নৌবাহিনী সামরিক মহড়া পরিচালনা করছিল।

রাশিয়ার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, সাখালিনে পুতিন ‘রাশিয়ার পূর্ব সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা’ নিয়ে একটি বৈঠক করেন।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর দুই দেশের সম্পর্কে আরও অবনতি ঘটেছে। একই সময়ে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠতা অর্জন করেছে।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতায় গ্রেপ্তার ১ হাজার ৮০০ ছাড়িয়েছে

এ পরিস্থিতিতে জাপান পুতিনের সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইনের অধীনেও জাপানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এই সফরের বিরুদ্ধে জাপান সরকার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন হোক্কাইডোর উত্তরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই দ্বীপপুঞ্জ দখল করে নেয়। তারপর থেকে সেখানে মস্কো সামরিক উপস্থিতি বজায় রেখেছে।

২০১০ সালে তখনকার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বিতর্কিত ভূখণ্ডটি সফরকারী প্রথম রুশ নেতা। পরবর্তী সময়ে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন কয়েকবার সেখানে সফর করেন।

বিতর্কিত চারটি দ্বীপ কুরিল দ্বীপপুঞ্জের অংশ। এই দ্বীপপুঞ্জ রাশিয়া কামচাটকা উপদ্বীপ থেকে দক্ষিণে জাপানের প্রধান উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডো পর্যন্ত বিস্তৃত।

আরও পড়ুন: রাশিয়ার দাবি: ইউক্রেনের ১২৬টি ড্রোন ভূপাতিত

১৯৪৫ সালের ৮ আগস্ট সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর মাত্র তিন দিন আগে হিরোশিমায় পরমাণু বোমা হামলা হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার ছয় দিন আগে সোভিয়েত ইউনিয়ন এ যুদ্ধ ঘোষণা করে।

দুই দেশেই দ্বীপগুলোর নাম প্রায় একই। রুশ ভাষায় এগুলো কুনাশির, হাবোমাই, শিকোতান ও ইতুরুপ। জাপানি ভাষায় এগুলো কুনাশিরি, হাবোমাই, শিকোতান ও এতোর্ফু নামে পরিচিত।

প্রায় ২০ হাজার রুশ নাগরিক কঠোর আবহাওয়ার মধ্যে এসব দ্বীপে বসবাস করেন। তবে দ্বীপগুলোতে সোনা ও রুপাসহ খনিজ সম্পদের উপস্থিতি রয়েছে। একই সঙ্গে এতে সমৃদ্ধ মৎস্যসম্পদও রয়েছে।

১৯৪৫ সালে দ্বীপগুলো দখল করার পর মস্কো সেখানে বসবাসকারী প্রায় ১৭ হাজার জাপানি নাগরিককে বিতাড়িত করে।

আরও পড়ুন: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

এরপর স্নায়ুযুদ্ধের সময় দ্বীপগুলো কৌশলগত গুরুত্ব অর্জন করে। যুক্তরাষ্ট্র এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার ঘনিষ্ঠ মিত্র জাপানের মুখোমুখি অবস্থানে সোভিয়েত ইউনিয়ন সেখানে বিমান ও নৌঘাঁটি স্থাপন করেছে।

বিভিন্ন সময়ে টোকিও ও মস্কোর মধ্যে চলমান আলোচনা এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। ১৯৫৬ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সময় সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ বিতর্কিত দ্বীপগুলোর দুটি জাপানের কাছে ফেরত দেওয়ার প্রস্তাব করেছিলেন।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আলোচনা আবার শুরু হলেও কোনো অগ্রগতি ঘটেনি।

আরও পড়ুন: এনসিপি সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না: আখতার হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরাখণ্ডে পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে নিহত ৭ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ এম


উত্তরাখণ্ডে পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে নিহত ৭ শ্রমিক

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপালকোটি অঞ্চলের মায়াপুরে একটি পানিবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে গিয়ে সাতজন শ্রমিক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায়। ভূমিধসের ফলে টানেলের ভেতরে একটি গর্ত তৈরি হলে তাতে হুড়মুড় করে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। ফলে টানেলের ভেতরে অবস্থানরত ২২ শ্রমিক আটকা পড়েন। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ১৪ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে এ ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অলকানন্দা নদীর তীরে নির্মাণাধীন বিষ্ণুগড়-পিপলকোটি পানিবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে এ দুর্ঘটনা ঘটে। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি ইন্ডিয়া।

জেলা প্রশাসন জানায়, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ প্রবল পানির স্রোত এবং ভূমিধসের কারণে সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে, যার ফলে শ্রমিকেরা ভেতরে আটকা পড়ে যায়।

খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রশাসনের বরাতে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে ফিরছেন তোরেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ এম


৫০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে ফিরছেন তোরেস

বার্সেলোনা ছেড়ে স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি দিয়েছেন। ৫০ মিলিয়ন ইউরো দিয়ে ফরাসি চ্যাম্পিয়নরা তাকে দলে নিয়েছে।

এই বিষয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের স্থানান্তর বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানো তথ্য প্রকাশ করেছেন।

প্যারিসে তিনি আবারও তার পুরনো কোচ লুইস এনরিকেকে ডাগআউটে পাচ্ছেন। ২৬ বছর বয়সী এ উইঙ্গার স্পেন জাতীয় দলে এনরিকের অধীনে তার ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন।

২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে ন্যু ক্যাম্পে আসার পর থেকে বার্সেলোনার আক্রমণভাগের একটি মূল ভরসা হয়ে উঠেন তোরেস। ক্লাবের হয়ে ২০০-এরও বেশি ম্যাচে অংশ নিয়ে তিনি ৬৫টি গোল করেছেন। গত মৌসুমে তিনি ৪৯টি ম্যাচে মাঠে নামেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫০ দিনের দীর্ঘ মিশন, ক্লান্তি-অবসাদে নাজেহাল রণতরীতে থাকা মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৬ এম


২৫০ দিনের দীর্ঘ মিশন, ক্লান্তি-অবসাদে নাজেহাল রণতরীতে থাকা মার্কিন সেনারা

সমুদ্রে সময় কাটাতে গিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর প্রচুর সেনা ২৫০ দিনেরও বেশি সময় ধরে মানবিক ও মানসিক সংকটে ভুগছেন। এই সংকটের মধ্যে রয়েছে যথেষ্ট খাবার ও সুপেয় পানির অভাব, বিকল শৌচাগার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং দীর্ঘদিনের ক্লান্তি। এর ফলে, রণতরীটির অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। সেনাসদস্যদের এই দুরবস্থার তথ্য প্রকাশ্যে আসার পর মার্কিন আইনপ্রণেতারা পেন্টাগনের কাছে জরুরি জবাবদিহিতা দাবি করছেন। এর ফলে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য ও ইরান সম্পর্কিত সামরিক নীতির ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।

সামরিক সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, অবস্থানরত সেনাসদস্যদের মানসিক অবস্থার অবনতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কিছু সেনা সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। চলতি মাসের শুরুতে একজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, পরে হেলিকপ্টারের সাহায্যে তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে অন্য স্থানে স্থানান্তর করা হয়।

দীর্ঘ সময় ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, কার্যকর লন্ড্রি ব্যবস্থা না থাকা এবং তাজা খাবারের অভাবে নাবিকদের স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটছে। একজন নাবিকের আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, এই মিশনে যোগ দেওয়ার পর তার স্বজনের ২৯ কেজি ওজন কমে গেছে। ২৪ ঘণ্টা পেরিয়ে ইঞ্জিনের শব্দ, যুদ্ধবিমানের গর্জন এবং তীরে নামার সুযোগ না থাকার ফলে নাবিকদের মধ্যে মানসিক অবসাদ চরম পর্যায়ে পৌঁছেছে।

পরিস্থিতির ভয়াবহতা নিয়ে কানেকটিকাটের ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে একটি চিঠিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মৌলিক সামগ্রীর অভাব, দূষিত পানি, বিকল প্লাম্বিং, নিরাপত্তার অভাব এবং দীর্ঘদিন চিঠি বা পার্সেল না পৌঁছানোর মতো গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, মার্কিন নৌবাহিনী কি সত্যি এই উচ্চমাত্রার অপারেশনাল চাপের মধ্যে রয়েছে? সমান্তরালে ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য মাইক লেভিন বলেছেন, জাহাজে অস্বাস্থ্যকর গোসলখানা, অকার্যকর টয়লেট এবং খাবারের তীব্র সংকটের কারণে নাবিকরা মাঝে মাঝে অর্ধকাপ চাল ও দুটি টর্টিলা খেয়ে দিন কাটাচ্ছেন। এছাড়া জরুরি পরিচ্ছন্নতা সামগ্রী যেমন সাবান, টুথপেস্ট বা ডিওডোরেন্ট তাদের কাছে নেই। আইনপ্রণেতারা পরিস্থিতির পর্যবেক্ষণের জন্য একটি নিরপেক্ষ প্রতিনিধি দলের সরাসরি জাহাজ পরিদর্শনের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সংবাদে প্রচারিত তথ্যগুলো ভুল ও বিভ্রান্তিকর। পানামায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, প্রতিটি জাহাজ ও নাবিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ এই মিশনে সেনাসদস্যদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, সমুদ্রে প্রতিকূল পরিবেশ সত্ত্বেও সৈন্যদের প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চলমান হওয়ায় স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা কিছুটা বিঘ্নিত হয়েছে, কিন্তু বর্তমানে রসদ ও চিকিৎসা সামগ্রী পৌঁছানোকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে। হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে যে, মার্কিন বাহিনীকে যেকোনো সামরিক হুমকি মোকাবিলার জন্য প্রয়োজনীয় উপাদানে সজ্জিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া থেকে রওনা হওয়া এই রণতরীটিকে দক্ষিণ চীন সাগর হয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। চলতি বছরের মে মাসে মিশন শেষ হওয়ার কথা থাকলেও বারবার এর সময়সীমা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিস্থিতি মোকাবেলায় 'ইউএসএস জর্জ ওয়াশিংটন' রণতরীটিকে আব্রাহাম লিংকনের পরিবর্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গবেষণা বলছে, মার্কিন সামরিক বাহিনীর অন্য শাখার তুলনায় নৌবাহিনীর নাবিকদের মধ্যে মানসিক চাপ ও আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫১ এম


ডিএমপির চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং তিন সহকারী পুলিশ কমিশনারকে নতুন করে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

এই আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিজিটাল ফরেনসিক অ্যান্ড ইন-ফ্রড) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. মেহেদী হাছানকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়াও, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. জাবেদ হাবীবকে ডিএমপির অর্থ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। একইভাবে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এসএম ইফতেখার আহমেদকে ডিএমপির পিএম পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আর ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুর রহমানকে ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন) হিসেবে নতুন করে পদায়ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%