ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে ডুবলো কার্গো জাহাজ


বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে ডুবলো কার্গো জাহাজ

ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এই জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’। জাহাজটিতে বাংলাদেশিসহ মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন। শুক্রবার (২২ আগস্ট) এই দুর্ঘটনাটি ঘটে বলে ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে। ভারতের কোস্টগার্ডের মুখপাত্র কমান্ড্যান্ট অমিত উনিয়াল জানান, ক্রুদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। খবর অনুযায়ী, বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, এই জাহাজটি সিঙ্গাপুরে যাচ্ছিল এবং এতে ৭২,১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। এই আকরিকগুলো ওড়িশা থেকে জাহাজটিতে লোড করা হয়েছিল। আরও জানা গেছে, জাহাজটি গত বৃহস্পতিবার প্যারাদ্বীপ বন্দর থেকে যাত্রা শুরু করে এবং ২৪০ নটিক্যাল মাইল দূরে গিয়ে ডুবে যায়। জাহাজডুবির কারণ এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ। দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। শ্রী বিজয়পুরমে অবস্থিত সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্রের কাছে একটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উদ্ধারকের সাহায্যের জন্য অনুরোধ জানায়। এরপর সেখানে উপস্থিত ‘এমটি আইসোপোস’ নামে একটি বাণিজ্যিক জাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠায়। রাতে আটটার দিকে উদ্ধারকারীরা দুজনকে উদ্ধার করে। অন্য ক্রুদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি উদ্ধারকারী জাহাজ সক্রিয় রয়েছে। শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ পাঠিয়ে উদ্ধার অভিযানের গতিবিধি জোরদার করা হয়েছে। ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে এই উদ্ধার অভিযান চালাচ্ছে। প্যারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ক্যাপ্টেন অলেখ চরণ জাহাজে থাকা নাবিক ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুর মিলিটারি কলেজ ও রাজবাড়ী স্কুলের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


ফরিদপুর মিলিটারি কলেজ ও রাজবাড়ী স্কুলের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

এরই ধারাবাহিকতায়, জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-এর আদলে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) প্রতিষ্ঠিত হয়েছে।

একইসঙ্গে, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিষ্ঠান দুটি এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করা যায়।

উদ্বোধন অনুষ্ঠানসমূহে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদर्शক (অতিরিক্ত আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

রবিবার, ২৩ আগস্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব তৌহিফ আহমেদ।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পদোন্নতির অধিকারী কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের দিন থেকে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড

ম্যানচেস্টার সিটির সাবেক কোচ গার্দিওলাকে সারপ্রাইজ দিয়েছেন আর্লিং হাল্যান্ড। ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামার আগে হাল্যান্ড তার চেহারায় বড় পরিবর্তন এনেছেন। তিনি তার লম্বা সোনালি চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন। নতুন এই স্টাইলে তিনি ভিডিও কল করে গার্দিওলাকে চমকেও দিয়েছেন।

আজ রবিবার (২৩ আগস্ট) ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমেছেন হাল্যান্ড। এর আগে তিনি নিজের নতুন লুক নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে চুল কাটার পুরো প্রক্রিয়াও দেখা গেছে। চুল কাটার পর হাল্যান্ড তার বন্ধু, সতীর্থ ও পরিচিতদের ভিডিও কল করে নতুন লুক দেখান। সেই তালিকায় গার্দিওলাও ছিলেন।

হালান্ডকে নতুন চেহারায় দেখে সাবেক সিটি কোচ প্রথমে তার হাত দিয়ে মুখ ঢেকে অবাক হন। পরে তিনি হাসতে হাসতে বলেন, ‘তোমার ভাগ্য ভালো যে চুল আছে। আমার চুল থাকলে খুব খুশি হতাম।’ গার্দিওলার কথা শুনে হেসে ওঠেন হাল্যান্ডও। সাবেক সতীর্থ জ্যাক গ্রিলিশও হালান্ডের নতুন চেহারা দেখে মজা করেছেন। গ্রিলিশের মনে হচ্ছে, হালান্ড এখন ১০ বছরের শিশু।

জ্লাতান ইব্রাহিমোভিচ আরো কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি হালান্ডের নতুন চেহারা দেখে জিজ্ঞেস করেন, ‘তুমি এটা কী করেছ?’ পরে মজা করে বলেন, ‘আমাকে ব্লক করে দাও এবং আমার নম্বর ডিলিট করে দাও। আমার স্ত্রী বলছে, তুমি একটা পাগল।’ হালান্ডের জন্য লম্বা চুলই আলাদা পরিচিতি তৈরি করেছিল। নতুন মৌসুমের শুরুতে সেই পরিচিতি আর থাকছে না। এখন মাঠে গোলের পাশাপাশি হয়তো চুলের নতুন স্টাইল নিয়েও আলোচনায় থাকতে চাইছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ বদলগাছির ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


নওগাঁ বদলগাছির ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন মহোদয় আজ ২৩ আগস্ট দুপুর ১.৪৫ মিনিটে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এবং জাদুঘর পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় মন্ত্রী মহোদয় পাহাড়পুরের প্রাচীন স্থাপত্য, সংরক্ষিত ধ্বংসাবশেষ এবং জাদুঘরের প্রদর্শনী সামগ্রী ঘুরে দেখেন। তিনি বিহারের কেন্দ্রীয় মন্দির, চারদিকের দেয়াল এবং বিভিন্ন কক্ষ পর্যেবেক্ষণ করেন। জাদুঘরে সংরক্ষিত প্রাচীন মূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, পাহাড়পুর শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্য। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের আরও যত্নসহকারে সংরক্ষণ করা দরকার।

স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তিনি সংরক্ষণ কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তিনি বলেন, পর্যটকদের সুবিধার্থে অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা দরকার। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়ানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে, পাহাড়পুরকে কেন্দ্র করে টেকসই পর্যটন গড়ে উঠবে এবং এটি এলাকার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন শেষে মন্ত্রী জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%