০৫:৪৭ পি.এম
চলতি মৌসুমে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুন) বিকেল তিনটায় বগুড়া আবহাওয়া অফিসে এই তাপমাত্রাটি রেকর্ড করা হয়। এর আগে, গত রোববার, জেলায় ৩৬ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া বাসসকে জানান, মঙ্গলবার বেলা তিনটায় বগুড়ায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১
এটিই জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এবং গত দুই দিন ধরে জেলায় গরমের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন