ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ফিফার সিদ্ধান্তেও স্বস্তি মিলল না ফ্রান্সের


ফিফার সিদ্ধান্তেও স্বস্তি মিলল না ফ্রান্সের

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে ফ্রান্সকে বড় ধাক্কার সম্মুখীন হতে হয়েছে। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাইকেল ওলিসেকে প্রদত্ত হলুদ কার্ড বাতিলের আবেদন ফিফা নাকচ করে দিয়েছে। এর ফলে, মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যদি আরেকটি হলুদ কার্ড দেখান হয়, তাহলে সেমিফাইনালে খেলতে পারবেন না এই ফরাসি উইঙ্গার।

বুধবার (৮ জুলাই) ফক্সবরোতে সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম বিষয়টি নিশ্চিত করে বলেন, "হলুদ কার্ডের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। আজ সকালে ফিফা আমাদের জানিয়েছে, কার্ডটি বহাল রাখা হয়েছে।"

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচের শেষ দিকে প্যারাগুয়ের মাতিয়াস গালারসার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন বায়ার্ন মিউনিখের তারকা মাইকেল ওলিসে। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, দুই খেলোয়াড়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো শারীরিক সংস্পর্শ ছিল না। ওলিসে প্রতিপক্ষকে চুপ থাকার ইঙ্গিত দিলে গালারসা মাটিতে পড়ে মুখে আঘাতের অভিযোগ করেন। এরপরই হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

এটি শুধুমাত্র মাইকেল ওলিসের ক্ষেত্রে নয়; প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখিয়ে আইন অনুসারে একই শাস্তির ঝুঁকিতে রয়েছেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা ও মানু কোনোও। যদি তারা মরক্কোর বিপক্ষে আবারও সতর্কবার্তা পান, তাহলে সেমিফাইনালে নিষিদ্ধ হতে পারেন।

এদিকে, মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনি চোট কাটিয়ে ফেরার পথে রয়েছেন। উরুর চোটের কারণে শেষ ষোলোর ম্যাচে খেলতে না পারা এই তারকা সম্পর্কে দেশম জানান, "চুয়ামেনি আগের চেয়ে ভালো আছে। আজ অনুশীলনে অংশ নিতে পারে, তবে সেটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।" দলের বাকি সবাই প্রস্তুত রয়েছে।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলো। তবে রেফারি নিয়োগ নিয়ে কোনো বিতর্কে যেতে চান না দেশম। তিনি বলেন, "রেফারি নিয়োগ নিয়ে আমার কিছু করার নেই। আমি শুধু তাদের ওপর আস্থা রাখতে চাই। আশা করি মি. তেলো ও তার সহকারীরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবেন। রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আমাদের প্রতিপক্ষ মরক্কো। রেফারিকে আমি কখনোই প্রতিপক্ষ হিসেবে দেখি না।"

উল্লেখ্য, ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম আগেই জানিয়েছেন, চলতি বিশ্বকাপ শেষেই তিনি ১৪ বছরের কোচিং অধ্যায়ের ইতি টানবেন। তাই মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স হেরে গেলে সেটিই হবে জাতীয় দলের কোচ হিসেবে তার শেষ ম্যাচ। তবে বিদায়ের আবেগ নয়, গুরুত্বপূর্ণ এই ম্যাচেই পুরো মনোযোগ রাখছেন অভিজ্ঞ এই কোচ।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৫ এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন।

 

স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকের পাশাপাশি, জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিয়ে আন্তঃদেশীয় অপরাধী চক্র দমনে বিশ্বনেতৃত্বের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের সমাধান এবং রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে জোর দেয় বাংলাদেশ।

জাতিসংঘের ‌রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও জোরালো, দৃশ্যমান পদক্ষেপের আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকটের পাশাপাশি বৈশ্বিক অপরাধের পরিবর্তিত ধরন নিয়ে জাতিসংঘে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট বা ইউএনকপস ২০২৬-এ অংশ নিয়ে তিনি উল্লেখ করেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন ও আধুনিকায়ন এখন সময়ের দাবি।

সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরও সম্মেলনে অংশ গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ এম


বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানান, বৃক্ষরোপণ একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং এটি আমাদের জাতীয় দায়িত্ব, পরিবেশ রক্ষার অঙ্গীকার এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের কর্তব্য।

তিনি আরও বলেন, আজকের একটি বৃক্ষই হতে পারে আগামী দিনের নির্মল পরিবেশ, সুস্থ জীবন ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। তাই সকলের প্রতি আহ্বান, আসুন, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সরকারি উদ্যোগের পাশাপাশি আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করি। আমাদের সম্মিলিত অঙ্গীকার হোক বৃক্ষরোপণকে একটি জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করা।

বৃহস্পতিবার (৯ জুলাই) ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ উপলক্ষে আগামী বুধবার (৮ জুলাই) রাষ্ট্রপতি প্রদত্ত এক বাণীতে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ শুরু হতে যাচ্ছে। প্রকৃতি, পরিবেশ, এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রাণিকূলের জন্য অক্সিজেন সরবরাহ করে।

বর্তমানে বাংলাদেশ দ্রুত নগরায়ণ, বনভূমি হ্রাস, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকটের সম্মুখীন। এসব সংকটের মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সবুজায়ন অপরিহার্য। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

রাষ্ট্রপতি আরো উল্লেখ করেন, বর্তমান সরকার বৃক্ষরোপণ অভিযানকে জনগণের অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তরিত করতে বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনের জন্য আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকারি বনভূমি, প্রান্তিক ভূমি, উপকূলীয় এলাকা ও চরাঞ্চলে বনায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি জানান, শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হচ্ছে। পরিবেশ রক্ষায় সরকারের এসব যুগান্তকারী কর্মসূচি একটি সবুজ, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে রাষ্ট্রপতি বিশ্বাস করেন।

এ বছর ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৫’ ও ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’-এ ভূষিত ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সামাজিক বনায়নের লাভপ্রাপ্ত উপকারভোগীদের তিনি আন্তরিক অভিনন্দন জানান।

সবশেষে রাষ্ট্রপতি ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪২ এম


মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান, বললেন ট্রাম্প

ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ভুলবশত ইরান ও জাপানকে গুলিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একটি মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আলোচনার সময়, তিনি ইরানকে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বলে উল্লেখ করেন। এ বিষয়ে খবর ইন্ডিপেনডেন্টের।

ট্রাম্প বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের লক্ষ্য করে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা আমাদের বিমানবাহী রণতরীতে (ইউএসএস আব্রাহাম লিংকন) হামলা চালায়। তবে সেগুলোর প্রতিটিই ভূপাতিত করা হয়েছে।’

ধারণা করা হচ্ছে, ট্রাম্প মূলত ইরানকে বোঝাতে চেয়েছিলেন, কারণ ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অব ইরান। তার ইসলামিক রিপাবলিক অব জাপান মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে। আপাত এই ভুলের ভিডিও ক্লিপটি মুহূর্তেই অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও বড় ধরনের হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘আমরা এখনও সর্বোচ্চ স্তরের হামলা চালাচ্ছি না। সর্বোচ্চ স্তর বলতে বোঝায় সেতু... তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো, যেখানে তারা বিদ্যুৎ উৎপাদন করে। প্রয়োজন হলে আমরা সেগুলো ধ্বংস করে দেব। আমি তা করতে চাই না, তবে প্রয়োজন হলে мы অবশ্যই তা করব।’

পারস্য উপসাগরে ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘গত রাতে আমরা খারগ দ্বীপে হামলা চালিয়েছি— আমরা এর একটি অংশ ধ্বংস করে দিয়েছি। আমি বলেছিলাম, তেল স্পর্শ করবে না, কারণ আমরা হয়তো খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে নেব। আমরা খারগ দ্বীপের দখল নিতে পারি। এটা ঠেকাতে তাদের কিছুই করার নেই... সাধারণত আমি এমন (আগ্রাসী) মনোভাব দেখাই না, তবে তারা সত্যিই এর যোগ্য।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ এম


প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এই ফল অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

ফলাফল দেখার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকা জানান,‘টেলিটক এ জন্য একটি বিশেষ নম্বর চালু করেছে। যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।’

 

ফলাফল দেখার প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, ফল প্রকাশের পর আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন DPE 123456। এছাড়াও, অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা এবং উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%