ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটে সাদাপাথরে সাঁতার কাটতে নেমে এক চিকিৎসক নিখোঁজ


সিলেটে সাদাপাথরে সাঁতার কাটতে নেমে এক চিকিৎসক নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়ে গেছেন।

বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথরে এ নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক ডাক্তার সুব্রত সাহা বিকাশ। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। ৪ বন্ধুকে নিয়ে তারা ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য এসেছিলেন।

আরও পড়ুন: নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তির কারণে সুনামগঞ্জে বাউল গানের আসর বন্ধ

জানা যায়, সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন ৪ জনের মধ্যে ৩ জন। নদীতে সাঁতার কাটতে কাটতে একসময় তারা প্রবল পানির স্রোতের মধ্যে চলে যান। এই সময়ে অন্য দুজন তীরে পৌঁছাতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ করছে।

এদিকে ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানিয়েছেন, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ এম


বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে

বান্দরবান রিজিয়নের আওতাভুক্ত দুর্গম রেতলাং এলাকায় ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপলব্ধি করে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বর্তমানে আশপাশের এলাকাগুলোতে অভিযান চলমান রয়েছে।

অভিযানিক নিরাপত্তার স্বার্থে বর্তমানে অধিকতর তথ্য প্রকাশের বিষয়ে এলার্ম করা হয়েছে বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়।

অভিযান শেষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলে আইএসপিআর জানায়।

সকলকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিন না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ভালুকার ইমন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:২৭ এম


জামিন না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ভালুকার ইমন

 

রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে কারাগারে থাকার ফলে বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার টেবিলে বসতে পারল না ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমন।

স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ভালুকা মডেল থানা পুলিশ গত ২২ জুন ইমনকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বৃহস্পতিবার ছিল তার এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা। কিন্তু কারাগারে থাকার কারণে ইমন এই পরীক্ষায় অংশ নিতে পারেনি।

এছাড়াও একই দিন বৃহস্পতিবার উপজেলা ১১টি এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোতে মোট ১৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ইমনের আইনজীবী খোরশেদ আলম জানিয়েছেন, ইমন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডসহ বুধবার আদালতে তার জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে। এ কারণে কারাগারে থাকার ফলে ইমন বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ভালুকা উপজেলা বিভিন্ন এলাকায় মোট ১১টি পরীক্ষা কেন্দ্রে মোট ২ হাজার ৮২৩ জন পরীক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু এইচএসসির ১০৫ জন, আলিমের ১০ জন এবং কারিগরি ১৫ জন পরীক্ষায় অংশ নেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক কেলেঙ্কারির ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষোভ ফেসবুকে প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:৩২ এম


মাদক কেলেঙ্কারির ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষোভ ফেসবুকে প্রকাশ

কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় মাদক কেলেঙ্কারির ঘটনায় যিনি প্রত্যাহারের (ক্লোজড) শিকার হয়েছেন, সেই সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন নিজের ক্ষোভ এবং অসন্তোষ।

একেএম বারী রহমান নামক তার নিজস্ব ফেসবুক আইডির পোস্টটি ইতোমধ্যেই এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ ঝাড়েন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি একটি বড় মাদকের চালান গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে থানা অপরাধ বিভাগের এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমানের বিরুদ্ধে। এই বিষয়টি যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, তখন প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওসি আবদুল বারীকে দাউদকান্দি মডেল থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এই প্রত্যাহারের আদেশ জারির পর থেকে ওসি আবদুল বারী পদে বহাল হতে দৌড়ঝাঁপ শুরু করেন। বুধবার তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন, যেখানে তিনি পরোক্ষভাবে ঘোষণা করেন যে তিনি ‘ষড়যন্ত্রের শিকার’। সেই পোস্টে তিনি প্রত্যাহারের বিষয়টিকে পুলিশের হঠকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল সেই পোস্টে ওসি বলেন, ‘মাদক নিয়ে নিউজ হয়েছে এসআই এএসআইয়ের বিরুদ্ধে, আর ক্লোজ হয় ওসি। আমি পুলিশ পলিটিক্সের শিকার! যতদিন এই পুলিশ পলিটিক্স বন্ধ না হবে দেশের আইনশৃঙ্খলা ঠিক হবে না। চ্যালেঞ্জ করলাম আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব। এসব কিছু হলুদ সাংবাদিকতার জন্য এবং আমাদের কিছু পুলিশ অফিসারের হঠকারী সিদ্ধান্তের জন্য পুলিশের মনোবল দুর্বল হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

এ বিষয়ে কুমিল্লা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিভাগীয় শৃঙ্খলা এবং প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে। ফেসবুক পোস্ট দেওয়ার বিষয়টি তদন্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্র আকাশ হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৯ এম


প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্র আকাশ হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে দশম শ্রেণির শিক্ষার্থী সৈকত হাসান আকাশের হত্যা মামলায় আদালত দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর দুই আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার ভূগলী নয়াপাড়া গ্রামের এনামুল হক এবং তাঁর ভাই নাজমুল হক (২৬)। একই গ্রামের জিয়াউল হক (৫৭) ও তাঁর ভাই জুলহাস উদ্দিনকে (৩৭) সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান নিশ্চিত করেছেন যে, রায় ঘোষণার সময় নাজমুল হক, জিয়াউল হক ও জুলহাস উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনামুল হক পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ মে রাতে একটি মেয়ের মাধ্যমে সৈকত হাসান আকাশকে ডেকে নেয়া হয়। তারপর তাঁর গলা কেটে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়। দুই দিন পর, ২১ মে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তদন্তে পুলিশ জানতে পারে, আকাশের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হকের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে মেয়েটির পরিবার ওই সম্পর্ক মেনে নেয়নি। এর পরিণতি হিসেবে পরিকল্পিতভাবে আকাশকে ডেকে নিয়ে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।

ঘটনার পরদিন আকাশের বাবা মো. আকরাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১৪ জানুয়ারি পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আবু হানিফ খান। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. রফিকুল ইসলাম খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%