১২:২৪ পি.এম
হেক্সা মিশনের শুরুটা ভালো করতে না পারলেও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তাদের নকআউট পর্বের প্রথম প্রতিপক্ষ হচ্ছে এশিয়ার পরাশক্তি জাপান। এছাড়াও, ফাইনালে উঠতে হলে আনচেলত্তির শিষ্যদের কঠিন পরীক্ষা দিতে হবে।
জাপানকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত হলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আইভোরি কোস্ট অথবা নরওয়ে। রাউন্ড অব ৩২ এ যে দল জয়ী হবে তাদের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এই ম্যাচে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে আর্লিং হলান্ডের নরওয়েকে। গ্রুপ পর্বে তারা দুর্দান্ত ফুটবল খেলেছে।
অতএব, জাপান বাধা পেরোলেও নরওয়ের বিপক্ষে সেলেসাওদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। তবে ব্রাজিল শক্তি ও পরিসংখ্যানের জোরে এই বাধা পার হলে তাদের জন্য অপেক্ষা করছে একটি অগ্নি পরীক্ষা।
আরও পড়ুন: মা হারালেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
এদিকে, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড রয়েছে। এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হিসাবে ফ্রান্স ও ইংল্যান্ডকে ধরা হচ্ছে। ইংলিশদের দলের তারকা লিস্ট এত লম্বা যে ফোর্ডেন ও ট্রেন্ট আলেকজান্ডার মতো বিশ্বমানের ফুটবলাররাও স্কোয়াডে জায়গা পায়নি।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংলিশরা। ফলে, রাউন্ড অব ৩২ ও ১৬ পার হলেই ব্রাজিল এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখার সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
এই ম্যাচের পরীক্ষায় ব্রাজিল পাস করলে সেমিফাইনালে দেখা হতে পারে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। ৩৬ বছর পর বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। তাই, ব্রাজিলের ফাইনালের পথটি খুবই কঠিন। এই কারণে হেক্সা মিশনের জন্য কঠিন লড়াই করতে হবে ভিনি-নেইমারদের।
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন