ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: সিরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে


ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: সিরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে

সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার দেশের নিউ জার্সি অঙ্গরাজ্য তাদের দিয়ে দেন—এমন একটি কৌতুকের স্মৃতি তুলে ধরেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় আল-শারা এই মন্তব্যটি করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট জানান, যখন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস সফরের সময় গোলান মালভূমির ওপর ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতির বিষয়টি উত্থাপন করেন, তখন তিনি ট্রাম্পকে এই কৌতুকটি করেছিলেন। তিনি ট্রাম্পকে বলেছিলেন, ‘ইসরায়েলকে জমি দিতে আপনার যদি এত আগ্রহ থাকে, তবে নিউ জার্সি দিয়ে দিচ্ছেন না কেন? নিউ জার্সি তো ডেমোক্র্যাটদের অধীনে এবং তারা আপনাকে ভোটও দেয় না।’

আরও পড়ুন: বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প

আল-শারা বলেন, নিউ জার্সির ওপর ট্রাম্পের রাজনৈতিক এখতিয়ার থাকতে পারে, তবে গোলান মালভূমির মালিকানা তার নেই। তিনি উল্লেখ করেন, সিরিয়া বা আমেরিকার কোনো প্রেসিডেন্টের এই ভূখণ্ড অন্য কাউকে দেওয়ার অধিকার নেই; গোলান মালভূমি কেবল সেখানকার জনগণের।

কৌতুকের বাইরে ট্রাম্পের প্রশংসা করে আল-শারা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ট্রাম্পের সঙ্গে নিজের বিশেষ ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।

উল্লেখযোগ্য যে, ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল এবং ১৯৮১ সালে তারা এটি নিজেদের সঙ্গে যুক্ত করে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবে অবৈধ ঘোষিত হয়। বিশ্বের অধিকাংশ দেশ গোলানকে সিরিয়ার ভূখণ্ড মনে করলেও যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া এই অঞ্চলে ইসরায়েলি সার্বভৌমত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

আরও পড়ুন: সাত দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের সভাপতি হলেন পাকিস্তানের আহাদ খান চিমা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু

চলমান ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে সেপ্টেম্বর মাসকে চলতি বছরের ভয়াবহতম মাসে পরিণত করেছে। এডিস মশাবাহিত এই রোগে প্রতিদিন মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই ধারাবাহিকতায়, এবার একদিনে ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায়ও ১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ডেঙ্গু।

এখন পর্যন্ত চলতি বছরে মোট ২০৯ জনের মৃত্যু ঘটেছে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরের ২৩ দিনে ১১২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ২৩ দিনে ১১২ জনের মৃত্যুর আগে গত আগস্ট মাসে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দুজন করে মারা গেছে ডেঙ্গুতে।

এই হিসাবে চলতি বছরে এডিস মশাবাহিত রোগটি মোট ২০৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৮২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৮৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭১৬ জন। এছাড়া, খুলনা বিভাগে ২৮৬ জন, বরিশালে ১৬৪, চট্টগ্রামে ২৮৮ জন, ময়মনসিংহে ১০৮, রংপুরে ৭৩ জন, রাজশাহী ১৩০ জন এবং সিলেট বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেল রুয়েট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেল রুয়েট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আন্তর্জাতিক কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে, ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষণাপত্রকে পেছনে ফেলে। এই গৌরব অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি। তাদের গবেষণার বিষয় ছিল ‘অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স’ (AUTONOMOUS AERIAL AND FIELD ROBOTICS FOR SEARCH AND RESCUE)।

‘RAAICON 2026’ 5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things' গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট দেশের গবেষকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনটি IEEE বাংলাদেশ সেকশন ও IEEE Robotics and Automation Society Bangladesh Chapter- এর যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় সরাসরি ও অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়।

১৪টি দেশের গবেষকবৃন্দের মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে সম্মেলনে। পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। গবেষণাপত্র গ্রহণের হার ছিল মাত্র প্রায় ২৮ শতাংশ। দুই দিনব্যাপী সম্মেলনে রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।

যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন গত শুক্রবার সকালে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অঢ়ঢ়ষরবফ গধঃবৎরধষং ওহপ.-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং যন্ত্রের ডাউনটাইম কমাতে এআই-চালিত অটোমেশনের ব্যবহার নিয়ে আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেইলর সুইফট কি বিয়ন্সেকে পেছনে ফেলে ভিএমএ-তে নতুন রেকর্ড গড়বেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


টেইলর সুইফট কি বিয়ন্সেকে পেছনে ফেলে ভিএমএ-তে নতুন রেকর্ড গড়বেন?

মার্কিন পপ তারকা টেইলর সুইফট এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের ২০২৬ আসরে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন। এবারের আয়োজনে তিনি প্রথমবারের মতো ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পুরস্কারটি পেতে যাচ্ছেন। এই পুরস্কার যুক্ত হলে তার ভিএমএ পুরস্কারের মোট সংখ্যা ৩১টি হবে।

এভাবে, সুইফট ভিএমএ ইতিহাসে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পী হিসেবে এককভাবে নতুন রেকর্ড গড়বেন। বর্তমানে ৩০টি পুরস্কার নিয়ে তিনি বিয়ন্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আয়োজনে নতুন সম্মাননা পাওয়ার মাধ্যমে তিনি এই অবস্থান পরিবর্তন করবেন।

এছাড়া, সুইফটের সামনে প্রতিযোগিতামূলক বিভাগেও একাধিক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতলে, এটি হবে তার ষষ্ঠ জয়। এর আগে তিনি ‘ব্যাড ব্লাড’, ‘ইউ নিড টু কাম ডাউন’, ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’, ‘অ্যান্টি-হিরো’ ও ‘ফোর্টনাইট’-এর জন্য এই পুরস্কার অর্জন করেছেন।

সুইফটের নজর রয়েছে এক রাতের সর্বোচ্চ ভিএমএ জয়ের রেকর্ডেও। ১৯৮৭ সালে পিটার গ্যাব্রিয়েল এক রাতে ১০টি পুরস্কার জয় করেছিলেন। এবারের আসরে যদি তিনি মনোনীত সব প্রতিযোগিতামূলক বিভাগে জয়ী হন, তবে তার এক রাতে ১২টি পুরস্কার জয়ের সুযোগ তৈরি হবে।

এছাড়া, ‘বেস্ট পপ’ বিভাগেও নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই বিভাগে সুইফট এবং অ্যারিয়ানা গ্রান্ডে উভয়েই তিনটি করে পুরস্কার নিয়ে শীর্ষে রয়েছেন। ‘দ্য ফেট অব ওফেলিয়া’র জন্য এবার জিতলে, তিনি একক রেকর্ডের মালিক হবেন। তবে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যারিয়ানাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যান ছিনিয়ে নিতে চালককে হত্যা, লাশ কপোতাক্ষ নদে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


ভ্যান ছিনিয়ে নিতে চালককে হত্যা, লাশ কপোতাক্ষ নদে উদ্ধার

কপোতাক্ষ নদ থেকে চৌগাছার ভ্যানচালক ইখলাস হোসেনের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। পুলিশ জানায়, ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ইখলাসকে (২৯) হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

পুলিশের দাবি, আটককৃত দুইজন জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইখলাসের ভ্যানও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটক দুইজন হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে মো. মেহেদী হাসান এবং বিষহরি গ্রামের মোস্তফা কামালের ছেলে আশরাফুল আলম।

নিহত ইখলাস চৌগাছা উপজেলার স্বরূপদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ইখলাস ভ্যান নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন এ ঘটনায় তার পরিবার চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করে।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফ হোসেন জানান, ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়ায় মারুফ মল্লিকের ব্রয়লার ফার্মের পেছনে কপোতাক্ষ নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা পুলিশ লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি ইখলাসের বলে শনাক্ত করেন। এরপর ইখলাসের বাবা ঝিকরগাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলার পর এএসপি আরিফ হোসেনের নেতৃত্বে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা রেজাউল করিমসহ পুলিশের একটি দল কাজ শুরু করেন। একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে মেহেদী হাসানকে সদর উপজেলার ঝাউদিয়া গ্রাম থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিকরগাছার গঙ্গানন্দপুর এলাকা থেকে আশরাফুল আলমকে আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দুইজনই ইখলাসকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এএসপি আরিফ হোসেন জানান, ভ্যান বিক্রি করে অর্থ লাভের উদ্দেশ্যে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডে তারা চেতনানাশক ব্যবহার করে। আটক দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ইখলাসের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। লাশ গোপন করার জন্য সেটি কপোতাক্ষ নদে ফেলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%