০৮:৩১ পি.এম
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের সমালোচনা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম একটি হুঁশিয়ারি প্রদান করেছেন। তিনি উল্লেখ করেছেন, ‘আর কিন্তু সহ্য করবো না। আপনারা সাবধান হয়ে যান। আপনারা সতর্ক হন।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রেজাউল করীম আরও বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবকে নিয়ে যারা কুরুচিমূলক আলোচনা করছেন- আপনারা কি মনে করছেন? হযরত মুফতি আব্দুল মালেক সাহেব হুজুরকে একা মনে করছেন? না। আপনারা সাবধান হয়ে যান। আপনারা সতর্ক হন।’
আরও পড়ুন: শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
তিনি হুঁশিয়ারি করে বলেন, ‘যদি আর সামনে বাড়েন, আমরা বাধ্য হব আপনাদের দাঁত ভাঙা জবাব দিতে। বাংলার জমিন থেকে বাতিলদের উৎখাত করে ছাড়ব ইনশাল্লাহ। আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ইসলামকে ব্যবহার করে জাতিকে আর প্রতারণা করবেন না, ধোকা দেবেন না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন