০২:০৩ এম
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হোটেল এশিয়ার একটি কক্ষ থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাত প্রায় ১১টার সময় হোটেল কর্তৃপক্ষ কক্ষের ভিতরে আনোয়ার হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ভৈরব থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে।
নিহত আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম সাইজ উদ্দিন।
আরও পড়ুন: টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টঙ্গী
ভৈরব থানা পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন