ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

আ.লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা আটক


আ.লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে পুলিশ আটক করেছে।

সোমবার (২২ জুন) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হচ্ছেন উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মকবুল হোসেন (৪১), কাইমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৫৬) এবং খাড়েরা দক্ষিণ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মেজবাউর রহমান রিমন ভূঁইয়া (৫৬)।

আরও পড়ুন: রাণীশংকৈলের ঐতিহাসিক রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণে ২০০ কৃষ্ণচূড়া গাছ রোপণ

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মকবুল হোসেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত। কামাল উদ্দিন কাইমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং মেজবাউর রহমান রিমন ভূঁইয়া খাড়েরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

পুলিশ আরও জানায়, চলমান বিশেষ ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতান বলেন, অপরাধ দমন এবং আইনশৃঙ্ঘলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কর্মচারীর খোঁজে বেরিয়ে এল মুদি দোকানির মৃত্যুর ঘটনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে অভিযান চালিয়ে গিয়ার চাকুসহ এক চাঁদাবাজকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:২২ এম


দিনাজপুরে অভিযান চালিয়ে গিয়ার চাকুসহ এক চাঁদাবাজকে গ্রেপ্তার

জেলা ডিবি পুলিশের একটি অভিযানে শহরে চাঁদাবাজি করার সময় একটি অত্যাধুনিক গিয়ার চাকুসহ এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার সময় দিনাজপুর ডিবি পুলিশের পরিদর্শক মুহাম্মদ আলমগীর হোসেন বাসস'কে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেপ্তার চাঁদাবাজকে গিয়ার চাকুসহ গতকাল মঙ্গলবার রাত ১২টার সময় কোতয়ালী থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের সূত্র জানায়, জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলমের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পরিদর্শক মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাত ৯টার সময় দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের অভিযান চলাকালিনে শহরের বাহাদুর বাজারে মালামাল নিয়ে আগত ট্রাক চালক এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে শহরের পাহাড়পুর মহল্লার মো. আমিনুল ইসলাম মুন্নার পুত্র মো. তাহি (২২) কে একটি স্টীলের তৈরি সুইচ গিয়ার অত্যাধুনিক চাকুসহ গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, আসামির সহযোগী শহরের কাঞ্চন কলোনির মো. দেলোয়ার হোসেনের পুত্র মো. ফাহিম (২২), ও পাহাড়পুর মহল্লার মো. মুছা আলমের পুত্র মো. মাসুদ (২৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় গতকাল মঙ্গলবার রাত ১২টার সময় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সূত্রটি জানায়, পালিয়ে যাওয়া আসামিরা বেশ কিছুদিন ধরে শহরের বাহাদুর বাজার এলাকায় ব্যবসায়ী ও বাহির থেকে আগত মাল বোঝাই ট্রাক এবং পিকআপ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছে বলে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পালিয়ে যাওয়া চাঁদাবাজদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রটি নিশ্চিত করেছে। ডিবি পুলিশ জানায়, আজ বুধবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তার আসামি মো. তাহিকে সোপর্দ করার পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা অর্থনৈতিক মন্দার ঝুঁকির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:২৪ এম


ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা অর্থনৈতিক মন্দার ঝুঁকির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ডেকে আনার ঝুঁকির তুলনায় আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি তেহরান তার প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়, তাহলে সামরিক পদক্ষেপের বিষয়টিও বিবেচনার মধ্যে থাকবে।

ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলার সময় ট্রাম্প বলেন, পুনরায় সামরিক হামলা শুরু হলে যে কোনো অর্থনৈতিক বিপর্যয়ের চেয়ে পারমাণবিক অস্ত্রধারী ইরান একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। এর মাধ্যমে তিনি সরাসরি সেই উদ্বেগের জবাব দেন যে, পুনরায় যুদ্ধের ঘটনায় বিশ্ব মন্দার কবলে পড়তে দেখা যেতে পারে।

তিনি আরও যুক্তি দেন, পারমাণবিক অস্ত্রের হুমকি এই মুহুর্তে আরও বড় উদ্বেগের বিষয়। তিনি বলেন, "যদি তারা মেনে না চলে — তাহলে, পারমাণবিক অস্ত্র হতাশাকেও ছাপিয়ে যাবে।"

ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে, যদি ইরান চুক্তির শর্তাবলী মেনে না চলে, তাহলে সামরিক পদক্ষেপের বিষয়টি এখনও বিবেচনায় আছে।

তিনি বলেন, "যদি ইরান তাদের চুক্তি মেনে না চলে, বা তারা ঠিকমতো আচরণ না করে, তাহলে আমাকে করা যা দরকার তা-ই করতে হবে।"

"পারমাণবিক অস্ত্র মন্দাকে অবিশ্বাস্যভাবে ছাড়িয়ে যায়। মন্দা অবশ্যই খুব খারাপ, কিন্তু একটি পারমাণবিক অস্ত্র আক্রমণ খুব দ্রুত মন্দা সৃষ্টি করতে পারে," ট্রাম্প বলেন।

চুক্তিটি ভেস্তে গেলে ইরানের ওপর পুনরায় হামলা চালিয়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ঝুঁকি গ্রহণ করতে তিনি প্রস্তুত কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন: "আমি যেভাবে কাজ করছি, তাতে কোনো মন্দা হবে না।"

তিনি আরও উল্লেখ করেন যে, ইরান যদি চুক্তি না মানে, তবে নির্বিশেষে তিনি ব্যবস্থা নেবেন। "যদি ইরান তাদের চুক্তি মেনে না চলে, অথবা যদি তারা ঠিকমতো আচরণ না করে, তবে আমাকে যা করতে হবে, আমি তাই করব। যতক্ষণ ইরান আমাদের সম্মান করবে, ততক্ষণ আমাদের কোনো সমস্যা হবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফোন রিসিভ করে জানা যায়, মোবাইলের মালিক বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:২৭ এম


ফোন রিসিভ করে জানা যায়, মোবাইলের মালিক বেঁচে নেই

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কলেজছাত্রী সুমাইয়া জান্নাত (২০)। এই মর্মান্তিক ঘটনার আগে তার বাবা আরিফুর রহমান ফোনে মেয়ের খোঁজ নিতে গিয়ে জানতে পারলেন মোবাইলের আগের মালিক আর বেঁচে নেই।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী জানা যায়, সুমাইয়া জান্নাত চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। কলেজের হোস্টেলে সিট বরাদ্দ পাওয়ার জন্য গতকাল সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন এবং প্রয়োজনীয় কাজ শেষ করার পরিকল্পনা করেছিলেন।

একই সময়ে তার বাবা আরিফুর রহমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে মেয়ের কলেজের প্রতি যাত্রা শুরু করেছিলেন। মেয়ের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে তিনি সুমাইয়ার মোবাইল নম্বরে কল করেন। তবে ফোনটি রিসিভ করেন এক অচেনা তরুণ, যিনি জানিয়ে দেন মোবাইলের মালিক আর জীবিত নেই। এই খবর শুনে বাবা আরিফুর রহমান ভেঙে পড়েন।

এরপর বাবার কান্নার আওয়াজ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় শোনা যায়। কান্নায় ভেঙে পড়ে আরিফুর রহমান জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়ের সঙ্গে তাঁর কথোপকথন হয়েছিল। মেয়ের এমন মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে দুটি বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। সুমাইয়া জান্নাতকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, কলেজের হোস্টেল সিট বরাদ্দের জন্য নির্ধারিত নোটিশ অনুযায়ী অভিভাবকদের উপস্থিত থাকার বাধ্যবাধকতা ছিল। সেই কারণেই আরিফুর রহমান রাঙ্গুনিয়া থেকে এবং সুমাইয়া নানাবাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দেন।

ঘটনার সময় হাসপাতালে মেয়ের মরদেহের পাশে তার মা ইয়াছমিন আক্তারকে আহাজারি করতে দেখা যায়। তিনি জানালেন, সেদিন সকালে মেয়েকে একটু দেরিতে বের হতে বলেছিলেন, কিন্তু সুমাইয়া তাড়াহুড়ো করে চলে যায়। তাঁর আক্ষেপ, পাঁচ মিনিট দেরি করলে হয়তো এমন ঘটনা ঘটত না।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি বাস জব্দ করেছে। চালকরা ইতি মধ্যে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এই দুর্ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা এক মুহূর্তেই থেমে যাওয়ার ফলে স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয়ে আন্তজেলা কুখ্যাত ডাকাতসহ আটটি ডাকাতি মামলার আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৩৩ এম


নওগাঁয়ে আন্তজেলা কুখ্যাত ডাকাতসহ আটটি ডাকাতি মামলার আসামি গ্রেফতার

নওগাঁ সদর থানার অভিযানে ২৪ জুন বিকেলে আন্তঃ জেলা ডাকাত চক্রের সদস্য হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম হলো কুখ্যাত ডাকাত মোঃ মনোয়ার হোসেন @ মিন্টু (৫৫)। তিনি মৃত মোমিনের পিতা এবং খলিশাকুরি (রামভদ্র) এর বাসিন্দা। নওগাঁ জেলার পুলিশের কাছে তিনি বিভিন্ন জেলার ০৮ টি ডাকাতি মামলার আসামী হিসেবে পরিচিত। তাকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই অভিযান প্রসঙ্গে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান আগামী দিনে আরো জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%