ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

প্রধানমন্ত্রী ৩১ দফার ভিত্তিতে দেশের পুনর্গঠনে দিনরাত কাজ করছেন


প্রধানমন্ত্রী ৩১ দফার ভিত্তিতে দেশের পুনর্গঠনে দিনরাত কাজ করছেন

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনে দিনরাত কাজ করছেন। তিনি উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর আওতায় সারা দেশে নতুন স্কুল-কলেজের ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

রবিবার (১১ অক্টোবর) ফটিকছড়ি সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যামিলি কার্ডের বিষয় নিয়ে সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানান, সরকার চার কোটি মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এই কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে তরুণ-তরুণীরা বিভিন্ন পাড়া-মহল্লায় কাজ করছেন। তিনি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

তিনি বলেন, “সম্প্রতি ইনসাফ পার্টির একজন ব্যক্তি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিলেন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ড নিয়ে যেন কোনো ধরনের অনিয়ম বা বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে।”

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ প্রসঙ্গে সরোয়ার আলমগীর বলেন, “আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই গড়ে উঠবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকাশে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণেরা যাতে বিপথগামী না হয়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।”

কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং মিতু বড়ুয়া ও প্রভাষক এন এম রহমত উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেক, উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, অধ্যাপক সৌরভ কুমার সেনগুপ্ত ও অধ্যাপিকা ইছমত আরা বেগম।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিহ্যাবকে পরিবেশবান্ধব নির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


রিহ্যাবকে পরিবেশবান্ধব নির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর

পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি উল্লেখ করেন, আসন্ন শুষ্ক মৌসুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য নির্মাণস্থলে ধুলা প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য। নির্মাণ ও মেরামতকাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত বিধিবিধান মেনে চলতে হবে। সেইসাথে, নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্বয়ে বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

রবিবার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নির্মাণস্থল যথাযথ আবরণ দিয়ে ঘিরে রাখা, মাটি-বালিসহ নির্মাণসামগ্রী ঢেকে সংরক্ষণ এবং পরিবহনের সময় যানবাহন আচ্ছাদিত রাখতে হবে। নির্মাণসামগ্রী ও বর্জ্য পরিবহনকারী যানবাহনের চাকা পরিষ্কার করে সড়কে চলাচল নিশ্চিত করতে হবে। সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ধুলিদূষণ ঘটানো থেকে বিরত থাকতে হবে।

তিনি নির্মাণস্থল ও আশপাশে প্রতিদিন কমপক্ষে দুইবার পানি ছিটানোর প্রয়োজনীয়তা এবং ধুলার পরিমাণ অনুযায়ী আরো ঘন ঘন পানি ছিটানোর ওপর গুরুত্ব দেন। নির্মাণবর্জ্য উন্মুক্ত স্থানে ফেলে রাখা বা পোড়ানোর পরিবর্তে দ্রুত পরিবেশসম্মতভাবে অপসারণের প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন।

সভায় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ধুলিদূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রতিটি নির্মাণ প্রকল্পের দৈনন্দিন কার্যক্রমের অংশ করতে হবে। নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নিয়মিত পানি ছিটানো ও বর্জ্য অপসারণের কাজ তদারকিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ করা প্রয়োজন। তিনি রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়াতে প্রকল্পভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে তা বাস্তবায়নের আহ্বান জানান।

রিহ্যাব প্রতিনিধিদলের পক্ষে সভাপতি ড. আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক তাদের মতামত তুলে ধরেন। ব্লকের গুনগত মান নিশ্চিত করা এবং ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহারে খরচ যাতে না বাড়ে, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সভায় নতুন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। ব্লকের ব্যবহার সম্প্রসারণে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, বিল্ডিং কোড ও ভবন নির্মাণ অনুমোদনে ব্লক ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করা এবং ব্লকের ওপর ভ্যাট, কর ও কাঁচামালের আমদানি শুল্ক যৌক্তিক করার প্রস্তাবও আলোচনায় উঠে আসে। একইসঙ্গে নির্মাণ প্রকল্পে পরিবেশগত বিধিবিধান প্রতিপালন জোরদার, প্রকল্পভিত্তিক অগ্রগতির তথ্য সংগ্রহ এবং নিয়মিত পরিবীক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী আগ্রাসন বন্ধ না করলে ইনশাআল্লাহ আরও ভয়াবহ হামলা হবে: হুথিদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


সউদী আগ্রাসন বন্ধ না করলে ইনশাআল্লাহ আরও ভয়াবহ হামলা হবে: হুথিদের হুঁশিয়ারি

গতকাল সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদিতে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে। তারা জানায়, সৌদি যদি তাদের আগ্রাসন বন্ধ না করে, তাহলে সবচেয়ে খারাপ হামলার মুখোমুখি হতে হবে।

আজ রোববার (১১ অক্টোবর) হুথি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “যতক্ষণ সৌদি শত্রুরা ইয়েমেনে তাদের আগ্রাসন ও হস্তক্ষেপ বন্ধ না করবে, সবচেয়ে খারাপ হামলাটি আসছে, ইনশাআল্লাহ।”

হুথিদের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। বাকি পাঁচজন সৌদি নাগরিক।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই হামলায় প্রাণহানির পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নিরূপণ করা হচ্ছে।

ভয়াবহ ওই হামলার পর সৌদি আরব রিয়াদ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম মন্ত্রণালয় বিমানবন্দরে হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


ধর্ম মন্ত্রণালয় বিমানবন্দরে হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হিরা। আগামীকাল (১২ অক্টোবর) সোমবার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে হাফেজ হিরার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিমানবন্দরে তাকে সংবর্ধনা প্রদান করবে। তার এই অসাধারণ সাফল্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ইহতেশামুল হক হিরা। আগামীকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাকে সংবর্ধনা প্রদান করা হবে।

এদিকে, হিরার মাদরাসা মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু

জিবুতির উপকূলে অভিবাসীদের নিয়ে যাওয়া একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জন। রবিবার (১১ অক্টোবর) জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য প্রকাশ করেছে।

আইওএম জানায়, নিহতদের মধ্যে ১৫ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। নিখোঁজদের মধ্যে অন্তত ১১৬ জনের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধারকর্মীরা ৮০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে যাত্রা করা নৌকাটি গত বৃহস্পতিবার রাতে ওবোক বন্দর শহরের কাছে উল্টে যায়। উদ্ধারকর্মীরা পরে নৌকাটিকে উদ্ধার করেছেন বলে জানা গেছে।

আইওএমের জিবুতি মিশনপ্রধান আলেজান্ডার কোইসাক এই দুঃখজনক ঘটনাকে অভিবাসীদের নতুন জীবন গড়ার প্রচেষ্টায় সম্মুখীন হওয়া বিপদের একটি ‘কঠোর অনুস্মারক’ হিসেবে উল্লেখ করেছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতি বছর আফ্রিকা অঞ্চল থেকে হাজার হাজার অভিবাসী নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার জন্য এই বিপজ্জনক যাত্রা করে।

গত শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী, ৯ জন মেয়ে এবং ৬ জন ছেলে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%